Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

তৈবুর তানভীর

তৈবুর তানভীর

অ্যাপ্রেন্টিস রিপোর্টার

রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন পথচারীরা। গত ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪২ শতাংশই পথচারী। আর এসব দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে রাতে। বেপরোয়া গতির ভারী যানবাহন, পর্যাপ্ত সড়কবাতির অভাব এবং পথচারীবান্ধব অবকাঠামো না থাকায় রাতের রাজধানীর সড়ক পথচারীদের জন্য হয়ে উঠেছে মৃত্যুফাঁদ।রোড সেফটি ফাউন্ডেশনের সাম্প্রতিক সময়ের বিশ্লেষণ অনুযায়ী, ২০২০ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত রাজধানীতে ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৯২ জনই পথচারী।...
রাজধানী•১৯ দিন আগে
বাজারে পদ্মার ইলিশের সংকট, ব্যবসায়ীদের সরল স্বীকারোক্তি

বাজারে পদ্মার ইলিশের সংকট, ব্যবসায়ীদের সরল স্বীকারোক্তি

বাজারের ডালায় বরফের আবরণে সাজানো বিভিন্ন আকারের ইলিশ। আড়তে থরে থরে সাজানো এসব মাছের দৈহিক গঠনেও আছে ভিন্নতা। কোনোটি সাধারণ আকৃতির, আবার কোনোটি তুলনামূলক কিছুটা লম্বাটে। তবে এত ইলিশ থাকলেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত ‘পদ্মার ইলিশ’। গতকাল বৃহস্পতিবার রাজধানীর অন্যতম প্রধান পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, ক্রেতারা ঘুরে ঘুরে পদ্মার ইলিশ খুঁজলেও পাচ্ছেন না; বাধ্য হয়ে অন্য অঞ্চল থেকে আসা মাছ কিনেই বাড়ি ফিরছেন।কথা হয় সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে। কথা বলে জানা যায়, বাজারে বর্তমানে যে ইলি...
জাতীয়•২৪ দিন আগে
সাইকেলের লেন অন্য যানের দখলে

সাইকেলের লেন অন্য যানের দখলে

রাজধানীর মানিক মিয়া এভিনিউ সড়ক। আছে সাইকেলের জন্য নির্ধারিত লেন। সেখানে সাইকেল থাকার কথা থাকলেও রিকশা, প্রাইভেট কার, সিএনজি ও মোটরসাইকেল পার্ক করা হচ্ছে। ফলে লেনটি ব্যবহার করতে পারছেন না সাইকেলচালকরা। বাধ্য হয়ে তাদের নামতে হচ্ছে মূল সড়কে। সেখানে চলছে বাস, ট্রাকসহ নানা ধরনের ভারী যানবাহন। এতে প্রতিনিয়ত বাড়ছে দুঘর্টনার ঝুঁকি।ছয় বছর আগে বিপুল উৎসাহে মানিক মিয়া এভিনিউয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ সাইকেল লেন তৈরি করা হয়। বর্তমানে লেনটির নীল-সাদা রঙের চিহ্নও অনেকটা ঝাপসা হয়ে গেছে। কোথাও কোথাও রঙের আস্তর...
রাজধানী•এক মাস আগে
৬ মাসের মাথায় হকারদের দখলে নিউ মার্কেটের ফুটওভার ব্রিজ

৬ মাসের মাথায় হকারদের দখলে নিউ মার্কেটের ফুটওভার ব্রিজ

নিউ মার্কেটের নতুন ফুটওভার ব্রিজ উদ্বোধন হয় চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি। উদ্বোধনের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছিলেন, ‘ব্রিজটিতে অবৈধ হকার বা দোকান বসানোর অনুমতি দেওয়া হবে না।’ তবে এখনো ছয় মাস হয়নি উদ্বোধনের। এর মধ্যেই মানুষের হাঁটার বদলে হকারদের দখলে গেছে ব্রিজটি।গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ব্রিজটির দুই পাশে প্রায় ১৫ থেকে ২০ জন হকার অস্থায়ী দোকান বসিয়েছেন। শিশুদের খেলনা, গৃহস্থালির জিনিসপত্র, মোবাইল ফোনের কভার, চার্জার, প্রসাধনী, ঝালমুড়ি, বিভিন্ন খাবারসহ বিক্রি হচ্...
রাজধানী•এক মাস আগে
১৪ বছর ধরে একসঙ্গে ১০ জন, সবার ফল গোল্ডেন এ প্লাস

১৪ বছর ধরে একসঙ্গে ১০ জন, সবার ফল গোল্ডেন এ প্লাস

রাজধানী ঢাকার ইস্কাটনের একটি স্কুলে ২০১২ সালে ভর্তি হয়ে শুরু হয়েছিল পথচলা। এরপর ২০১৬ সালে লটারির মাধ্যমে একসঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়ে সুদৃঢ় হয় ১০ বন্ধুর এই বন্ধন। দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্বের ঝুলিতে এবার যুক্ত হলো দারুণ এক সাফল্য—এসএসসি পরীক্ষায় ১০ জনই একসঙ্গে অর্জন করেছে জিপিএ-৫ (গোল্ডেন)।​আজ সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে দেখা যায় এমন আনন্দঘন চিত্র। এ বছর প্রতিষ্ঠানটি থেকে তিন বিভাগে মোট ২ হাজার ১১৬ শিক্ষার্থী পর...
শিক্ষা•এক মাস আগে
মেয়ের পরীক্ষার জন্য এক মাসের ছুটি নেন মা, অবশেষে জিপিএ ৫-এর হাসি

মেয়ের পরীক্ষার জন্য এক মাসের ছুটি নেন মা, অবশেষে জিপিএ ৫-এর হাসি

​মেয়ের পরীক্ষার প্রস্তুতি ও ফলাফলের পুরোটা সময় পাশে থাকতে নিজের চাকরি থেকে এক মাসের ছুটি নিয়েছিলেন মা। মায়ের সেই ত্যাগ আর শিক্ষার্থীর বছর জুড়ে করা কঠোর পরিশ্রমের যৌথ হাসিতে অবশেষে ধরা দিল সাফল্য। এসএসসি ও সমমানের পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়ে আনন্দের বন্যায় ভাসছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রুমাইসা আলী মার্সিহা ও তার পরিবার।​আজ সোমবার বেলা ১১টার দিকে নিজের ফলাফলের খবর পায় মার্সিহা। ফলাফল ঘোষণার আগেই উৎসুক মনে স্কুলে এসে অপেক্ষা করছিল সে। জিপিএ ৫ পাওয়ার খবরটি নিশ্চিত হতেই মা রওনাক...
শিক্ষা•এক মাস আগে
থামে না বাস, বোঝার উপায় নেই পেছনে যাত্রী ছাউনি

থামে না বাস, বোঝার উপায় নেই পেছনে যাত্রী ছাউনি

‘জনগণের টাকায় যাত্রী ছাউনিটা হইছে। লাখ লাখ টাকা খরচ করে সরকার এটা বানিয়েছে। কিন্তু এটা করে তো জনগণের কোনো লাভ হয় নাই। যারা বানিয়েছে তাদেরই শুধু লাভ। যাত্রীরা তো এখানে বসেই না, বৃষ্টি হইলেই ছাউনিতে পানি পড়ে। সামনে রাস্তায় আবার ভ্যানের দোকান। এখান থেকে যাত্রী উঠবে কীভাবে?’রাজধানীর পল্টন মোড়ের যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে আক্ষেপের সঙ্গে এসব কথা বলছিলেন ষাটোর্ধ্ব আব্দুল বারেক। আক্ষেপ থাকলেও গত তিন বছর ধরে এই ছাউনির নিচেই চা বিক্রি করছেন তিনি।​তার ভাষ্য, ‘জনগণের টাকায় ছাউনি হইছে, আমি কেন এখানে চা বেচতে পার...
রাজধানী•এক মাস আগে
‘৫ আগস্টের মতো আনন্দ জীবনে আর কখনো পাব না’

‘৫ আগস্টের মতো আনন্দ জীবনে আর কখনো পাব না’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এলইডি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানের প্রামাণ্যচিত্র। এ সময় রিকশা থামিয়ে মনোযোগ দিয়ে স্ক্রিনে দেখেন রিকশাচালক মতিউর ইসলাম। আজ বুধবার সকাল থেকে প্রদর্শিত ওই প্রামাণ্যচিত্র দেখতে কৌতূহল নিয়ে থেমে যান আগারগাঁও তালতলার বাসিন্দা এই রিকশাচালক।প্রামাণ্যচিত্র দেখা শেষে মতিউর ইসলাম জানালেন, ২০২৪ সালের ৫ আগস্টের অনুভূতি তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি। সেদিনের সেই অনুভূতি আর ফিরে পাবেন কি না জানেন না। দুই বছর পূর্তিতে সেই দিনের স্মৃতি ম...
রাজধানী•এক মাস আগে
নারীর সংরক্ষিত আসনও অরক্ষিত

নারীর সংরক্ষিত আসনও অরক্ষিত

অফিসে আসা-যাওয়ার পথে প্রতিদিন বাসে যাতায়াত করেন বেসরকারি চাকরিজীবী আফসানা। তবে অধিকাংশ সময়ই দেখতে পান ফাঁকা নেই সংরক্ষিত নারী আসন। অথচ বাসের সাধারণ আসনগুলো ফাঁকা পড়ে থাকে এবং তাকে সেখানেই গিয়ে বসতে হয়। আবার কখনো আসন খালি না থাকলে পুরো পথ দাঁড়িয়েই গন্তব্যে পৌঁছাতে হয়। কোনো সহৃদয় যাত্রী সাধারণ আসন ছেড়ে দিলে একটু বসার সুযোগ মেলে। আফসানার জন্য এটি প্রতিদিনের তিক্ত অভিজ্ঞতা।শুধু আফসানা নন, এটি আসলে রাজধানী ঢাকায় বাসে যাতায়াতকারী নারীদের নিত্যদিনের চিত্র। যাদের জন্য আসন সংরক্ষিত, সেখানে প্রায়শই তাদের...
রাজধানী•এক মাস আগে
ঝুঁকিতে ভরা রাতের হাতিরঝিল

ঝুঁকিতে ভরা রাতের হাতিরঝিল

অন্ধকারাচ্ছন্ন সড়ক। দূরে মৃদু আলো। আরও দূরে একটি সড়ক বাতি। হঠাৎ সামনে গর্ত। নিতে হলো ব্রেক। সেই গর্তে বৃষ্টির পানি। ঝলমল করছিল চাঁদের আলো। তারপর কিছুটা এগোতেই চিহ্নহীন গতিরোধকে হোঁচট। গতিরোধকের পাশেও খানাখন্দ। সব মিলিয়ে এ যেন রাতের আতঙ্ক। এই বর্ণনা কোনো গ্রামের মেঠোপথের নয়, নয় কোনো আঞ্চলিক সড়কের। চোখের সামনে যে ছবি ভেসে উঠছে— তা ঢাকার জনপ্রিয় সড়ক হাতিরঝিলের কথা।এফডিসি পার হলেই গুলশানমুখী হাতিরঝিল রোড। সারা দিনই ব্যস্ত থাকে এই সড়ক। তবে সন্ধ্যা নামলেই যেন ঝুঁকি বাড়ে। আলোর স্বল্পতা, ভাঙাচোরা পিচ, ছ...
রাজধানী•এক মাস আগে
মাসের ব্যবধানে কাঁচা মরিচের দাম তিনগুণ, বাজারে আগুন

মাসের ব্যবধানে কাঁচা মরিচের দাম তিনগুণ, বাজারে আগুন

টানা বর্ষণ আর বৈরী আবহাওয়ার জেরে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কাঁচা বাজারে। বাজারে সবচেয়ে বেশি অস্বস্তি ছড়াচ্ছে রান্নার অন্যতম প্রয়োজনীয় উপাদান কাঁচা মরিচ। মাত্র এক মাসের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বেড়ে পৌঁছেছে প্রায় তিনগুণে।রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা যায়, গত চার সপ্তাহ আগে যে কাঁচা মরিচ প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে সেই মরিচ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২৪০ টাকা পর্যন্ত।গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার, হাতিরপুল ও রায়সাহেব বা...
বাণিজ্য•২ মাস আগে
আগুন নেভানোর দায় কি একাই ফায়ার সার্ভিসের?

আগুন নেভানোর দায় কি একাই ফায়ার সার্ভিসের?

রাজধানীর বেশিরভাগ বহুতলে নেই অগ্নিনিরাপত্তাব্যবস্থা। মানা হচ্ছে না অগ্নিনিরাপত্তা আইন ও বিধিমালা। অধিকাংশ ভবনেই নেই ন্যূনতম অগ্নিনির্বাপক যন্ত্র। সম্প্রতি রাজধানীর আল বারাকা টাওয়ারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড দেশের আবাসন খাতের এই বিপজ্জনক বাস্তবতা আবারও সামনে এনে দিয়েছে।গত ২৬ জুন রাতে আল বারাকা টাওয়ারের আগুন নেভাতে রাত ১টা ৫ মিনিটের দিকে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। কিন্তু ভবনে নিজস্ব অগ্নিনিরাপত্তা বা পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে তাদের চরম বেগ পেতে হয়। প্রায় দুই ঘণ্টার ক্লান্তিকর চেষ্টা...
জাতীয়•২ মাস আগে
বিআরটিএতে দালাল সিন্ডিকেট, ‘প্যাকেজ’ ভিত্তিক চলছে টাকা আদায়

বিআরটিএতে দালাল সিন্ডিকেট, ‘প্যাকেজ’ ভিত্তিক চলছে টাকা আদায়

লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ কার্যালয়ের সামনে দাঁড়ালেই যেন শুরু হয় আরেক পরীক্ষা। এই পরীক্ষায় লিখিত, মৌখিক বা ব্যবহারিক নয়— পাস করতে হয় দালাল, দীর্ঘ লাইন, ধীরগতি আর অনিশ্চয়তার বাধা। সরকারের ডিজিটাল সেবার যুগেও যেখানে কয়েকটি ক্লিকেই আবেদন করার কথা, সেখানে অনেকের কাছে লাইসেন্স পাওয়ার সবচেয়ে সহজ পথ হয়ে উঠেছে দালালের হাত ধরা। আর স্মার্ট কার্ডের তীব্র সংকটকে পুঁজি করে সেই দালাল চক্র এখন গড়ে তুলেছে কোটি টাকার বাণিজ্য। সরকারি ফি কয়েক হাজার টাকা হলেও ‘নিশ্চিত’ ও ‘দ্রুত’ লাইসেন্সের নামে দালালদের দাবি ১০ থেক...
জাতীয়•২ মাস আগে
রুট পারমিটের শর্ত ভাঙছেন চালক, ঘুষের সাফাই পুলিশের!

রুট পারমিটের শর্ত ভাঙছেন চালক, ঘুষের সাফাই পুলিশের!

রাত তখন ৯টা পেরিয়েছে। সদরঘাটগামী যাত্রীদের জন্য এ যাত্রা এক অনিশ্চিত সম্ভাবনার। যিনি বাসে উঠেছেন সেটি আদৌ তার গন্তব্যে পৌঁছাবে, নাকি থেমে যাবে এর আগেই! মিরপুর, চন্দ্রা, সাভার ও এয়ারপোর্ট থেকে সদরঘাট রুটে চলাচলকারী লোকাল বাসগুলোর অধিকাংশই গন্তব্যে পৌঁছানোর আগেই যাচ্ছে থেমে। শেষ স্টপেজে আসার আগেই গুলিস্তানের গোলাপ শাহ মাজার মোড়ে এসে ঘুরে যাচ্ছে বাসগুলো। যাত্রীদের নামিয়ে দিয়েই শুরু হচ্ছে বাস ঘোরানোর তোড়জোড়।অনেক সময় বিকালে বা সন্ধ্যায়ও ঘটে এ ঘটনা। তবে এ চিত্র মূলত শুরু হয় রাত ৮টার পর থেকে। ট্রাফিক...
জাতীয়•২ মাস আগে
বৃষ্টিতে সবাই বিরক্ত, হাসছেন মেকানিকরা

বৃষ্টিতে সবাই বিরক্ত, হাসছেন মেকানিকরা

টানা বৃষ্টিতে জলমগ্ন রাজধানী। দুর্ভোগে নগরবাসী। তবে ভ্রাম্যমাণ রিকশা গ্যারেজে ভিন্ন চিত্র। জলাবদ্ধ সড়কে রিকশা বিকল হওয়ায় সকাল থেকে রাত পর্যন্ত দম ফেলার ফুরসত নেই মেকানিকদের। গ্যারেজগুলোর জন্য হয়ে উঠেছে বাড়তি আয়ের সুযোগ।তেজগাঁও শিল্প এলাকার কয়েকটি গলির রাস্তার পাশে স্থায়ী কোনো দোকান ছাড়াই বসে এসব ভ্রাম্যমাণ গ্যারেজ। প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি নিয়ে রাস্তার পাশেই রিকশার বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামত করেন মেকানিকরা। কোনো রিকশা বিকল হলে চালকরা সরাসরি এসব গ্যারেজেই চলে আসেন। কোনো কোনো গলির দুই পাশেই...
রাজধানী•২ মাস আগে
‘দোকান খুলতে না পারলে কিস্তি দেব কীভাবে?’

‘দোকান খুলতে না পারলে কিস্তি দেব কীভাবে?’

টানা বৃষ্টি আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় বিপর্যস্ত রাজধানীর জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ ও ফুটপাতের ব্যবসায়ীদের ওপর নেমেছে চরম দুর্ভোগ। গতকাল শনিবার রাত থেকে শুরু হওয়া এবং আজ রবিবার সকালের টানা বর্ষণে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাতে সারা দিনের রুটি-রুজি বন্ধ হয়েছে বহু ক্ষুদ্র ব্যবসায়ীদের।গুলিস্তান স্পোর্টস মার্কেটের সামনে দীর্ঘ দুই বছর ধরে ভ্যানে কাপড় বিক্রি করেন ব্যবসায়ী জাকির আলী। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বেচাকেনা করে যার...
রাজধানী•২ মাস আগে
খুলল ভিসার দুই বছরের রুদ্ধ দুয়ার

খুলল ভিসার দুই বছরের রুদ্ধ দুয়ার

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট (পর্যটন) ভিসা ফের চালু হওয়ার প্রথম দিন ছিল আজ সোমবার। রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে দেখা গেল ভিসাপ্রত্যাশীদের উপচেপড়া ভিড়।দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত পর্যটন ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে যেমন স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি ছিল প্রথম দিনেই কাজ শেষ করার এক ধরনের তাড়াহুড়োও।আজ থেকে দেশের প্রধান পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। সরেজমিন, যমুনা ফিউচার পার্কের কেন্দ্রে গিয়ে দেখা যা...
জাতীয়•৩ মাস আগে
‘ভাই যেভাবে পারেন আমাদের বাঁচান’ জনি-সালামের শেষ আর্তনাদ

‘ভাই যেভাবে পারেন আমাদের বাঁচান’ জনি-সালামের শেষ আর্তনাদ

‘ভাই, আমাদের যেভাবে পারেন বাঁচান। বাসায় আগুন লাগছে।’ পাশের ফ্ল্যাটের বাসিন্দা নাজমুলকে ফোনকলে শেষবার এভাবে আকুতি জানিয়েছিলেন জনি ও সালাম। শুক্রবার রাত পৌনে ১টায় রাজধানীর কাঁটাবনের আল বারাকা টাওয়ারের ১৩ ও ১৪ তলায় আগুন লাগে। এই আগুনেই প্রাণ হারিয়েছেন মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০)।নাজমুলের মামা মো. নবীর হোসেন গত ২৪ বছর ধরে ওই ভবনে বাস করছেন। আগুন লাগার মাত্র ৩০ মিনিট আগেও তিনি, তার ভাগ্নে নাজমুল এবং নিহত জনি ও আবদুস সালাম একসঙ্গে রাতের খাবার খেয়েছেন। গল্প করেছেন। এরপর জনি ও সালাম মোবাইলে বিশ্বকাপ...
রাজধানী•৩ মাস আগে
হাসপাতালের লিফট, নাকি ‘চলন্ত কফিন’!

হাসপাতালের লিফট, নাকি ‘চলন্ত কফিন’!

লিফট একাধিক, কিন্তু কর্মী মাত্র একজন। আদৌ তিনি দায়িত্ব পালন করছেন কি না, তা তদারকি করবে কে! তাই কে ডিউটিতে আর কে হাজিরা খাতায় সই করে বাড়ি গিয়ে ঘুমাচ্ছেন, তা জানার বাইরে। অনেক লিফটের অবস্থা বেহাল। রাজধানীর প্রধান দুটি হাসপাতালে এভাবেই চলছে লিফট-সুরক্ষার নজরদারি। বিস্তর ফাঁক থাকলেও এতেই ভরসা রোগী-পরিজন-চিকিৎসক সবার।মাদারীপুর জেলা হাসপাতালের লিফটে আটকা পড়েছিলেন নারীসহ ১০ জন। তাদের দুই ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসকর্মীরা। গত ১৬ জুনের এই ঘটনার পর বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসার কথা থাক...
স্বাস্থ্য•৩ মাস আগে
ক্যামেরার মোড়ে সভ্য চালক, সাধারণ মোড়ে অবাধ্য

ক্যামেরার মোড়ে সভ্য চালক, সাধারণ মোড়ে অবাধ্য

কড়া রোদ আর ভ্যাপসা গরমে ঢাকার রাস্তায় চিরচেনা রূপে চলছে যান। দুপুরের গুলিস্তান-পল্টনের যানজটের ধকল সামলে মৎস্য ভবন মোড়ের রাস্তা ধরে মিরপুরগামী বেপরোয়া গতির বিহঙ্গ পরিবহনের লোকাল বাস। পাশাপাশি ছুটছিল বেশ কয়েকটি মোটরসাইকেলও। মৎস্য ভবন মোড়ে পৌঁছাতেই পাল্টে গেল দৃশ্যপট। হাত উঁচিয়ে দাঁড়িয়ে নেই ট্রাফিক পু...
রাজধানী•৩ মাস আগে