Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

থামে না বাস, বোঝার উপায় নেই পেছনে যাত্রী ছাউনি

তৈবুর তানভীর
তৈবুর তানভীর
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ২০:৩৩
থামে না বাস, বোঝার উপায় নেই পেছনে যাত্রী ছাউনি

যাত্রীরা বসে না, বৃষ্টি হলেই ছাউনিতে পানি পড়ে। ছবি- আগামীর সময়

‘জনগণের টাকায় যাত্রী ছাউনিটা হইছে। লাখ লাখ টাকা খরচ করে সরকার এটা বানিয়েছে। কিন্তু এটা করে তো জনগণের কোনো লাভ হয় নাই। যারা বানিয়েছে তাদেরই শুধু লাভ। যাত্রীরা তো এখানে বসেই না, বৃষ্টি হইলেই ছাউনিতে পানি পড়ে। সামনে রাস্তায় আবার ভ্যানের দোকান। এখান থেকে যাত্রী উঠবে কীভাবে?’

রাজধানীর পল্টন মোড়ের যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে আক্ষেপের সঙ্গে এসব কথা বলছিলেন ষাটোর্ধ্ব আব্দুল বারেক। আক্ষেপ থাকলেও গত তিন বছর ধরে এই ছাউনির নিচেই চা বিক্রি করছেন তিনি।

​তার ভাষ্য, ‘জনগণের টাকায় ছাউনি হইছে, আমি কেন এখানে চা বেচতে পারব না? আর আমি তো ফ্রিতে দোকান চালাই না। ঢাকায় কোনো জায়গায় ফ্রিতে দোকান চালানো যায় না।’

আজ ​রবিবার সরেজমিনে পল্টন থেকে গুলিস্তান জিপিও ঘুরে দেখা যায় এই চিত্র। পল্টন থেকে গুলিস্তান যাওয়ার পথে মোড় পার হয়ে একটু এগোলেই নির্ধারিত বাস স্টপেজ এবং যাত্রী ছাউনি। নিয়ম অনুযায়ী সব বাসের সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলার কথা। যাত্রীদেরও অপেক্ষা করার কথা ছাউনির নিচে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাসগুলো ব্রেক কষছে পল্টন মোড়ে, আর সেখান থেকেই তোলা হচ্ছে যাত্রী।

​পল্টন মোড়ে অপেক্ষা করছিলেন একাধিক যাত্রী। তাদের সঙ্গে কথা হয় আগামীর সময়ের। তারা জানাচ্ছিলেন, সামান্য দূরে যে একটি যাত্রী ছাউনি আছে, তা তারা জানেন না। অন্যদিকে মূল ছাউনিতে গিয়ে দেখা যায়, পুরো চত্বর ফাঁকা। অবস্থা দেখে মনে হয় বছরের পর বছর ধরে এটি পরিত্যক্ত।

ছবি: আগামীর সময়
রাস্তা থেকে দেখেও বোঝার উপায় নেই সেখানে একটি বাস স্টপেজ বা যাত্রী ছাউনি রয়েছে। ছাউনির সামনের পুরো রাস্তাই ভ্যানগাড়িতে কাপড়সহ নানা সামগ্রী বিক্রি করছেন হকাররা। অপরদিকে যাত্রী ছাউনির ভেতরেই গড়ে উঠেছে দু-একটি চা-বিস্কুটের দোকান। তবে যাদের জন্য এটি তৈরি, সেই যাত্রীদের কোনো দেখা নেই।

ক্ষোভ প্রকাশ করেন ​পথচারী আলম মাহমুদ। আগামীর সময়কে তিনি বললেন, ‘এই যাত্রী ছাউনির কথা অনেকেই জানে না। তা ছাড়া এখানে বসে যাত্রীরা করবেই বা কী? বাস তো এখানে থামে না। আর থামলেও হকারের ভ্যান ঠেলে যাত্রী উঠবে কীভাবে? যাত্রী না বসলেও সুবিধা হয়েছে ছিন্নমূল ও ভবঘুরে মানুষের। তারা বেঞ্চে ঘুমায়। আবার অনেক সময় নেশাগ্রস্তদেরও আড্ডা বসে।’

​বাস কেন স্টপেজে না থেমে মোড়ে থামে— এমন প্রশ্ন করা হয় ভিক্টর ক্লাসিক বাসের হেলপার আমিনকে। তিনি মন্তব্য করেন, ‘যাত্রীরা সব মোড়েই দাঁড়িয়ে থাকে। তাই ওখান থেকেই গাড়ি একটু স্লো করে যাত্রী তুলে নিই। যাত্রী ছাউনি তো কেউ ব্যবহার করে না, তাই আমাদেরও ব্যবহার করা হয় না।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলছিলেন, ‘শুধু এই যাত্রী ছাউনি নয়, শৃঙ্খলা ফেরাতে সবগুলো বাস স্টপেজের বিষয়ে তদারকি করা হবে।’

যাত্রী ছাউনিঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    ২০ দেশের কিছু ওষুধ যুক্তরাষ্ট্রে ঢুকবে বিনা শুল্কে, আছে বাংলাদেশও

    ২০ দেশের কিছু ওষুধ যুক্তরাষ্ট্রে ঢুকবে বিনা শুল্কে, আছে বাংলাদেশও

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও