Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

মেয়ের পরীক্ষার জন্য এক মাসের ছুটি নেন মা, অবশেষে জিপিএ ৫-এর হাসি

তৈবুর তানভীর
তৈবুর তানভীর
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:৪৮
মেয়ের পরীক্ষার জন্য এক মাসের ছুটি নেন মা, অবশেষে জিপিএ ৫-এর হাসি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রুমাইসা আলী মার্সিহা ও তার মা রওনাক আবিদ। ছবি: আগামীর সময়

​মেয়ের পরীক্ষার প্রস্তুতি ও ফলাফলের পুরোটা সময় পাশে থাকতে নিজের চাকরি থেকে এক মাসের ছুটি নিয়েছিলেন মা। মায়ের সেই ত্যাগ আর শিক্ষার্থীর বছর জুড়ে করা কঠোর পরিশ্রমের যৌথ হাসিতে অবশেষে ধরা দিল সাফল্য। এসএসসি ও সমমানের পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়ে আনন্দের বন্যায় ভাসছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রুমাইসা আলী মার্সিহা ও তার পরিবার।

​আজ সোমবার বেলা ১১টার দিকে নিজের ফলাফলের খবর পায় মার্সিহা। ফলাফল ঘোষণার আগেই উৎসুক মনে স্কুলে এসে অপেক্ষা করছিল সে। জিপিএ ৫ পাওয়ার খবরটি নিশ্চিত হতেই মা রওনাক আবিদও ছুটে আসেন মেয়ের কাছে। দুই চোখ ভিজে ওঠে স্বস্তির আনন্দে।

​নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভিকারুননিসার শিক্ষার্থী মার্সিহা জানায়, ‘জার্নিটা একটু কঠিন ছিল। রেজাল্ট নিয়ে কিছুটা নার্ভাসনেস কাজ করছিল, বিশেষ করে উচ্চতর গণিত পরীক্ষাটি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। পরে যখন ফোনে মেসেজ আসে এবং ওয়েবসাইটে ঢুকে দেখি গোল্ডেন এ+ পেয়েছি, সব চিন্তা উবে যায়। সারা বছর যে পরিশ্রম করেছি, আজ তারই ফল পেলাম।’

​মেয়ের অর্জনে আবেগাপ্লুত মা রওনাক আবিদ বললেন, ‘এটি আমার জীবনের অন্যতম সেরা একটি মুহূর্ত। শুধু মেয়ের পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য চাকরি থেকে এক মাসের ছুটি নিয়েছিলাম। এই পুরো সময়টা ওর খাওয়া-দাওয়া, পড়ালেখার দিকে আলাদা মনোযোগ দিয়েছি। এক মাস ও যেখানে ঘুমিয়েছে, আমিও ঠিক সেখানে ঘুমিয়েছি। সবশেষে প্রত্যাশা অনুযায়ী ফল পেয়ে সব ক্লান্তি দূর হয়ে গেছে।’

​শিক্ষার্থীদের এমন অসাধারণ অর্জনে আনন্দিত অভিভাবক ও ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। সারা বছর কঠোর সাধনার পর কাঙ্ক্ষিত ফল হাতে পেয়ে ক্যাম্পাসে মার্সিহার মতোই উল্লাসে মেতে ওঠে আরও অনেক শিক্ষার্থী ও তাদের পরিবার।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার