দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলার শিকার হচ্ছে পুলিশ। আসামি গ্রেপ্তার, অবৈধ দখল উচ্ছেদ, অপরাধ দমন কিংবা জনশৃঙ্খলা রক্ষার মতো কাজে মাঠে নামলেই কোথাও পুলিশের ওপর হামলা, কোথাও অস্ত্র নিয়ে গুলি, আবার কোথাও হাতকড়া পরা আসামিকেও ছিনিয়ে নেওয়া হচ্ছে। গত ২০ মাসে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১ হাজার ১টি। এর মধ্যে চলতি বছরের প্রথম আট মাসেই ঘটেছে ৪০০টি। একের পর এক এসব ঘটনায় প্রশ্ন উঠছে— আইন প্রয়োগ করতে গিয়ে পুলিশই যদি নিরাপত্তাহীন হয়ে পড়ে, তাহলে মাঠপর্যায়ে অপরাধ দমন ও জনশৃঙ্খলা রক্ষার কাজ...