Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আওয়ামী লীগের মিছিল ঠেকাতে এলাকাভিত্তিক তালিকা হচ্ছে

শহিদুল ইসলাম রাজী
শহিদুল ইসলাম রাজী
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২
আওয়ামী লীগের মিছিল ঠেকাতে এলাকাভিত্তিক তালিকা হচ্ছে

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর রাজপথে হঠাৎ মিছিল, কয়েক মিনিটের মধ্যেই ককটেল বিস্ফোরণ, এরপর দ্রুত ছত্রভঙ্গ হয়ে গা ঢাকা—সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এমন ঝটিকা কর্মসূচি বেড়েছে। মিছিলের আকারও আগের তুলনায় বড় হচ্ছে। এতে নতুন করে কঠোর অবস্থানে গেছে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল, সমাবেশ কিংবা সংগঠিত হওয়ার চেষ্টা চোখে পড়লেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে বলে পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শুধু মিছিলে অংশগ্রহণকারী নয়, এর পেছনে অর্থের জোগানদাতাদেরও নজরদারির আওতায় আনা হচ্ছে। গোয়েন্দারা এরই মধ্যে অর্থদাতাদের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ডিভাইস ফরেনসিক বিশ্লেষণ করে পাওয়া তথ্যের ভিত্তিতে এই তালিকা আরও বড় হতে পারে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগের প্রকাশ্য ও গোপন সাংগঠনিক তৎপরতার ওপর নজরদারি বাড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি চলছে। কোথাও নেতাকর্মীদের জড়ো হওয়ার খবর পাওয়া গেলে দ্রুত অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এলাকাভিত্তিক তালিকা তৈরির কাজও চলছে। জানা গেছে, এসব তালিকায় কোনো এলাকার নেতার নাম, পদবি, বাড়ির ঠিকানা, ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বার, পরিবারের সদস্য সংখ্যা, জমিজমা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য রাখা হচ্ছে। দেশের বাইরে অবস্থান করে কারা সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন, সেই তথ্যও সংগ্রহ করছেন গোয়েন্দারা।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এ এইচ এম শাহাদাত হোসাইন আগামীর সময়কে বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য মিছিল-সমাবেশ ও নাশকতার ঝুঁকি চিহ্নিত করে মাঠপর্যায়ে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেছেন, ককটেল বিস্ফোরণসহ যেকোনো নাশকতার ঘটনায় ঘটনাস্থলের আলামত, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তবে নিরপরাধ কাউকে হয়রানি না করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঝটিকা মিছিলের বড় চ্যালেঞ্জ হলো অংশগ্রহণকারীদের দ্রুত সরে যাওয়া। মিছিল শুরুর আগে বা পরে অনেকে ঘটনাস্থল ছেড়ে চলে যান। ফলে সেখানে কাউকে পাওয়া না গেলেও ভিডিও ফুটেজ, ছবি ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান ও গ্রেপ্তার শুরু হয়েছে। কোথাও মিছিলের ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে, আবার কোথাও পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে অনেককে। গুলশানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী।

পুলিশের নজরদারি শুধু মিছিলের জায়গায় সীমাবদ্ধ নেই। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি। সাদা পোশাকের পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা মাঠে রয়েছেন। আকস্মিকভাবে কোনো দল বা গোষ্ঠী জড়ো হলে পরিস্থিতি অনুযায়ী দ্রুত ছত্রভঙ্গ করা এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিন শতাধিক চেকপোস্ট ও নিয়মিত টহল জোরদার করার পরও ঝটিকা মিছিল পুরোপুরি ঠেকানো না যাওয়ায় নতুন কৌশলে এগোচ্ছে পুলিশ। এবার মিছিলে অংশগ্রহণকারীদের পাশাপাশি অর্থদাতাদের শনাক্ত করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডিবির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিটি বিভাগে প্রাথমিকভাবে ১০ থেকে ১২ জন করে অর্থদাতার নামের তালিকা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা হলে এ সংখ্যা আরও বাড়তে পারে।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টের ফটক, শিল্পকলা একাডেমি, যাত্রাবাড়ী থানা এলাকা, মালিবাগ, আগারগাঁও, মহাখালী, নিউ মার্কেট, বাবুবাজার, কমলাপুর, মগবাজার, মৎস্য ভবন মোড়, রামপুরার বিটিভি ভবনের সামনেসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গতকাল শনিবারও রাজধানীর নতুনবাজার, মুগদা, থাই অ্যাম্বাসি গ্যাপ, আমেরিকান অ্যাম্বাসির সামনে, ৩০০ ফিটের কুড়াতলী মোড়, ১০০ ফিট মাদানী অ্যাভিনিউ, খিলগাঁও ফ্লাইওভারের নিচেসহ বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট ও তল্লাশি দেখা গেছে।

এর মধ্যে গতকাল ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্যও রয়েছেন।

ঢাকার বাইরে বরিশাল নগরীর একটি ভবন থেকেও আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করার খবর পাওয়া গেছে। স্থানীয় পুলিশ বলছে, তারা নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলেন। এর আগে খুলনার দাকোপে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন শেখকে গ্রেপ্তার করা হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতার অভিযোগে আরও গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

এদিকে ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান ও চলাচল নিয়েও নজরদারি বাড়িয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, দলের অনেক নেতা গ্রাম ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। কেউ কেউ রাইড শেয়ারিং বা অটোরিকশা চালানোর মতো পেশায় যুক্ত হয়েছেন— এমন তথ্যও তারা পেয়েছেন। বাইরের জেলার মোটরসাইকেলের সংখ্যা বাড়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কোন রুটে এসব মোটরসাইকেল চলছে, কারা ব্যবহার করছেন এবং তাদের সঙ্গে মিছিলের কোনো যোগসূত্র আছে কি না, তা যাচাই করছেন গোয়েন্দারা।

সাম্প্রতিক এসব তৎপরতার প্রেক্ষাপটে সরকারের অবস্থানও কঠোর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী শক্তিকে’ আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের জুম মিটিং এবং ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বললেন, সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হন। একই সঙ্গে যেসব সাজাপ্রাপ্ত আসামি বিদেশে অবস্থান করছেন, তাদের ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশ বাহিনীর মাঠপর্যায়ে কেউ কেউ এখনো পতিত ফ্যাসিবাদীদের নানা খবর দিয়ে সহযোগিতা করছেন বলে তিনি তথ্য পেয়েছেন। তাদের সামনে কঠোর পরিণতি অপেক্ষা করছে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘রাষ্ট্রদ্রোহ মামলাতেও অভিযুক্ত করতে আমরা পিছপা হব না। আশা করি, মেসেজটা পেয়েছেন। তৃণমূল থেকে আইজিপি পর্যন্ত সবাইকে এই‌ বার্তা দিতে চাইছি। সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে আমরা কঠোর হতে বাধ্য হব।’

রাজধানীআ.লীগমিছিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর