Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

মিছিল

ছাত্রলীগের ধর্মঘট ঘিরে ঝটিকা মিছিল-অবরোধ, স্কুলে তালা
ছাত্রলীগের ধর্মঘট ঘিরে ঝটিকা মিছিল-অবরোধ, স্কুলে তালা
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোরের দিকে নগর, ফটিকছড়ি ও পটিয়া উপজেলার বিভিন্ন স্কুল- কলেজে এই ঘটনা ঘটে। এ ছাড়া আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পাশাপাশি নগর উপজেলার বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়। টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের পাশাপাশি বিচ্ছিন্নভাবে মিছিলও করেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার ভোরে নগরের যেসব শিক্ষাপ্রতিষ...
চট্টগ্রাম•৩ দিন আগে
শহীদ নূর হোসেন দিবস আজ
শহীদ নূর হোসেন দিবস আজ
শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের এই দিনে যুবলীগ নেতা নূর হোসেন স্বৈরাচারবিরোধী মিছিলে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে আরও বেগবান করে। ১৯৮৭ সালের ১০ নভেম্বর ১৫ দল, ৭ দল ও ৫ দলের সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি ছিল। সেই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত ছাত্রসংগঠনগুলোর সমর্থনে অবস্থান ধর্মঘট ঘেরাও কর্মসূচির রূপ লাভ করে। স্বৈরশাসকের সব বাধা উপেক্ষা করে ১০ নভেম্বর সকাল থেকেই সচিবালয়ের চারদিকে আন্দোলনকারী ছাত্...
জাতীয়•৩ দিন আগে
জামালপুরে আওয়ামী লীগের মিছিলের পর মামলা, গ্রেপ্তার ৩
জামালপুরে আওয়ামী লীগের মিছিলের পর মামলা, গ্রেপ্তার ৩
জামালপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৭২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলাটি করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রবিবার রাত ২টার দিকে মামলাটি করা হয়। মামলায় ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিকাশকে প্রধান আসামি করে ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামি করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার সকালে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের...
সারা দেশ•৪ দিন আগে
মিছিলে ধাওয়া দিলে পুলিশের ওপর হামলা, কারাগারে আ. লীগের ১৬ কর্মী
মিছিলে ধাওয়া দিলে পুলিশের ওপর হামলা, কারাগারে আ. লীগের ১৬ কর্মী
চট্টগ্রাম নগরীতে মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৬ কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শুক্রবার বিকালে নগরীর বন্দর থানার পোর্ট কানেক্টিং সড়কের তালতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।আজ শনিবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরের পর তাদের কারাগারে পাঠানোর আদেশ আসে।গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এবং যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আনন্দ মিছিল’ বের করেছিলেন...
চট্টগ্রাম•৬ দিন আগে
মিছিলকে কেন্দ্র করে কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ
মিছিলকে কেন্দ্র করে কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আয়োজিত মিছিলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।আজ রবিবার দুপুর থেকে ক্যাম্পাস এলাকায় শুরু হওয়া এই উত্তেজনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। পরে কলেজ প্রশাসন ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের যৌথ হস্তক্ষেপে সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।স্থানীয় বাসিন্দা, সাধারণ শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তি ক...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
সাবেক ছাত্রলীগ নেতার নামে মিছিল, গ্রেপ্তার ১২
সাবেক ছাত্রলীগ নেতার নামে মিছিল, গ্রেপ্তার ১২
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ শুক্রবার দুপুরে মিছিল করেছে। দলটির যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য ও নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারীরা নগরের সিআরবি এলাকা থেকে এই মিছিল বের করেন।মিছিলের পরপর ১২ জনকে আটক করেছে পুলিশ। মিছিলে শ’খানেক নেতাকর্মী অংশ নেন। তাদের হাতে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি। ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন।’ তার নিচে ছিল নুরুল আজিম রনির নাম ও পদবি।মিছিলটি সিআরবি থেকে...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে
রাস্তা নিয়ে বিরোধ, চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
হরিরামপুর ● রাস্তা নিয়ে বিরোধ, চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
মানিকগঞ্জের হরিরামপুরের চালা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল মজিদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার প্রধান সড়ক থেকে শুরু করে ঝাড়ু মিছিলটি উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ করেন তারা।এ সময় বক্তারা বলেন, চালা ইউনিয়নের উত্তর চাঁনপুর ঈদগাহ মাঠ থেকে কল্যাণপুর আলেকের বাড়ি পর্যন্ত রাস্তাটি চার বছর আগে নির্মাণ করা হয়। গত অর্থবছরে সরকারি বরাদ্দে রাস্তাটি সংস্কার করা হয়েছে। কিন্তু দুইজন জমি...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
অধ্যাপক সায়েমের মুখাবয়ব আঁকা ছবি নিয়ে শিক্ষার্থীদের মিছিল
অধ্যাপক সায়েমের মুখাবয়ব আঁকা ছবি নিয়ে শিক্ষার্থীদের মিছিল
সাদা কাগজে আঁকা অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমের মুখাবয়বের ছবি। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) হাজারো শিক্ষার্থী সেই ছবি মুখের সামনে ধরে মিছিল করলেন।গত ৮ দিনের আন্দোলনে এমন ব্যতিক্রমী কর্মসূচি আরও করেছেন তারা। শ্বেতশাড়িতে গণসাক্ষ্য, ৫৬ ?- লিখে প্রতীকী প্রশ্নযাত্রা, বনলতা এক্সপ্রেস সিনেমা প্রদর্শনসহ এমন আরও কর্মসূচি।আন্দোলনকারীরা বললেন, নিয়োগের ৫৬ দিনের মাথায় ‘অপসারিত’ হওয়া সদ্যসাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের প্রতি সম্মান ও সমর্থন জানানো এবং তাদের দাবির প্রতি সরকারের দৃষ্ট...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে
আওয়ামী লীগের মিছিল ঠেকাতে এলাকাভিত্তিক তালিকা হচ্ছে
আওয়ামী লীগের মিছিল ঠেকাতে এলাকাভিত্তিক তালিকা হচ্ছে
রাজধানীর রাজপথে হঠাৎ মিছিল, কয়েক মিনিটের মধ্যেই ককটেল বিস্ফোরণ, এরপর দ্রুত ছত্রভঙ্গ হয়ে গা ঢাকা—সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এমন ঝটিকা কর্মসূচি বেড়েছে। মিছিলের আকারও আগের তুলনায় বড় হচ্ছে। এতে নতুন করে কঠোর অবস্থানে গেছে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল, সমাবেশ কিংবা সংগঠিত হওয়ার চেষ্টা চোখে পড়লেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে বলে পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শুধু মিছিলে অংশগ্রহণক...
জাতীয়•প্রায় ২ মাস আগে
ঢাকা-শরীয়তপুর মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
ঢাকা-শরীয়তপুর মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা শরীয়তপুর-ঢাকা মহাসড়কে প্রকাশ্যে মিছিল বের করেছেন।‎বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকার ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।‎মিছিলের ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জাজিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা বেপারীকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। এতে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে ভিডিওতে দেখা গেছে। আরও পড়ুন...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
মানিকগঞ্জে নিষিদ্ধ যুবলীগের মিছিল, পুলিশ বলছে ‘জানা নেই’
মানিকগঞ্জে নিষিদ্ধ যুবলীগের মিছিল, পুলিশ বলছে ‘জানা নেই’
মানিকগঞ্জে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ। জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে। তবে মিছিলটি মানিকগঞ্জের কোথায় ও কখন হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ভিডিওটি ফেসবুকে আপলোড করা হয়। এতে যুবলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।ভিডিওতে ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলব...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
গুলশানে আ.লীগের মিছিলকে কেন্দ্র করে এ পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার
গুলশানে আ.লীগের মিছিলকে কেন্দ্র করে এ পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।আজ শনিবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক দিনের উত্তপ্ত পরিস্থিতির পর রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে গুলশান এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অত...
রাজধানী•প্রায় ২ মাস আগে
পুলিশের ডিসির ‘গ্রিন সিগন্যালেই’ গুলশানে আ.লীগের মিছিল
পুলিশের ডিসির ‘গ্রিন সিগন্যালেই’ গুলশানে আ.লীগের মিছিল
রাজধানীর গুলশানে পুলিশ কর্মকর্তার ‘গ্রিন সিগন্যাল’ নিয়েই মিছিল করেছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। চুক্তি অনুযায়ী ১০ জন উপস্থিতির কথা থাকলেও তা ২৫০ ছাড়িয়ে যায়। শুধু তা-ই নয়, মিছিল থেকে নিক্ষেপ করা ককটেলে গোটা গুলশানসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। অভিযোগ উঠেছে, দফায় দফায় আলোচনার পর বিষয়টি চূড়ান্ত করেছিলেন গত বুধবার প্রত্যাহার হওয়া গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) তানভীর আহমেদ। প্যাকেজে ছিলেন প্রত্যাহার হওয়া গুলশান থানার ওসি দাউদ হোসেনও। বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ...
রাজধানী•প্রায় ২ মাস আগে
মরিয়ম হত্যার বিচার চেয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২
মরিয়ম হত্যার বিচার চেয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২
শিশু মরিয়মকে ধর্ষণের পর হত্যার ঘটনার বিচারের দাবিতে জামালপুরের মাদারগঞ্জে মিছিল ও মানববন্ধন করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংগঠনটির দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।আটক দুজন হলেন আদারভিটা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপু হাসান ও ছাত্রলীগের কর্মী মিরাজ। আরও পড়ুন...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ মিছিল
লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ মিছিল
আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। প্রায় ৫২ সেকেন্ডের মিছিলের একটি ভিডিও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই প্রতিবেদকের হাতে এসেছে।বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে রায়পুর উপজেলার বর্ডার বাজার এলাকায় এ মিছিল করা হয়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি ইনানসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে এ মিছিল করে নেতা...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমানের নেতৃত্বে মিছিলটি হাইকোর্ট, দোয়েল চত্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।মিছিল শেষে নজরুল ইসলাম নোমান বলেন, ‘পতিত ফ্যাসিস্টরা নানা কায়দায় দেশকে অস্থিত...
রাজনীতি•প্রায় ২ মাস আগে
গুলশানে আ.লীগের মিছিল, ওসির পর এবার ডিসি প্রত্যাহার
গুলশানে আ.লীগের মিছিল, ওসির পর এবার ডিসি প্রত্যাহার
রাজধানীর গুলশানে গত শুক্রবার দিনদুপুরে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনার পাঁচ দিনের মাথায় সংশ্লিষ্ট থানার ওসির পর এবার গুলশান জোনের উপকমিশনারকে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। ডিএমপি গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদ ও গুলশান থানার ওসি ছিলেন মো. দাউদ হোসেন।বুধবার ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগ এসংক্রান্ত আদেশ জারি করেছে। এতে বলা হয়, গুলশান থানার ওসি দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সং...
জাতীয়•প্রায় ২ মাস আগে
নাঙ্গলকোটে ছাত্রদলের মিছিলে হামলায় দুই যুবদল নেতা বহিষ্কার
নাঙ্গলকোটে ছাত্রদলের মিছিলে হামলায় দুই যুবদল নেতা বহিষ্কার
সহযোদ্ধার সঙ্গে পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটের দুই যুবদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। তারা হলেন, নাঙ্গলকোট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আহমদ।গতমাসে ছাত্রদলের মিছিলে হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে এই ব্যবস্থা। গতকাল রবিবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় তথ্যটি।তাতে বলা হয়, ‘পেশিশক্তি প্রদর্শন করে সংগঠনের সহযোদ্ধাকে অন্যায়ভাবে র...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।আজ শুক্রবার জুমার নামাজের পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের ফেসবুক পেজেও ভিডিওটি পোস্ট করা হয়। ফলে মিছিলটি শুক্রবার করা হয় বলে ধারণা করা হচ্ছে।ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় মিছিল করছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়।...
চট্টগ্রাম•২ মাস আগে
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৭
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৭
বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের পর অ‌ভিযান চা‌লিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ।আজ শুক্রবার জুমার নামাজের পর ক‌বি জীবনানন্দ দাশ স্টে‌ডিয়ামের সামনে থেকে ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ব্যানার নিয়ে মিছিল বের করে তারা।প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা সংগঠিতভাবে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের মুখে শোনা যায় ‘ঘরে ঘরে বলে দে, শেখ হাসিনা আসতেছে’ সহ বিভিন্ন রাজনৈতিক স্...
সারা দেশ•২ মাস আগে