Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মিছিলকে কেন্দ্র করে কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ২০:০৯
শেয়ার করুন:
মিছিলকে কেন্দ্র করে কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ

ছবি: আগামীর সময়

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আয়োজিত মিছিলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ রবিবার দুপুর থেকে ক্যাম্পাস এলাকায় শুরু হওয়া এই উত্তেজনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। পরে কলেজ প্রশাসন ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের যৌথ হস্তক্ষেপে সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দা, সাধারণ শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তি কার্যক্রম উপলক্ষে গত তিন দিন ধরে পলিটেকনিক ইনস্টিটিউটে হেল্পডেস্ক পরিচালনা করে আসছে ছাত্রদল। ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি রবিবার নতুনদের শুভেচ্ছা জানাতে একটি মিছিলের আয়োজন করা হয়।

এ সময় শিক্ষার্থীদের অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা প্রদানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হন।

আরও পড়ুন

ভিসি ‘অপসারণ’ নিয়ে মধ্যরাতে উত্তাল চুয়েট

২২ সেপ্টেম্বর ২০২৬

ঘটনার বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুবায়ের আহমেদ বলেন, একটি প্রোগ্রামকে কেন্দ্র করে জুনিয়র শিক্ষার্থীদের যাওয়া নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। তবে আহত ও জড়িতদের নিজস্ব মতাদর্শ থাকলেও তারা সাধারণ শিক্ষার্থী। পরবর্তীতে ছাত্রদল, ছাত্রশিবির, কলেজ ও থানা প্রশাসন একত্রে বসে বিষয়টি সমাধান করে নিয়েছে।

​অন্যদিকে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. মারুফ হোসেন পিয়াস বলেন, নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আয়োজিত সাধারণ একটি মিছিলে শিক্ষার্থীরা আসার সময় তাদের বাধা দেওয়া হয়। তা থেকেই বাকবিতণ্ডা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি। তবে থানার ওসি মহোদয় ও কলেজ প্রশাসনের উপস্থিতিতে আমরা নিজেদের মধ্যে সমঝোতা করেছি।

কুষ্টিয়া মডেল থানার ওসি মো. জাকির হোসেন জানান, এটি ছিল শিক্ষার্থীদের অভ্যন্তরীণ একটি ছোটখাটো ভুল বোঝাবুঝি। এতে রাজনৈতিক কোনো বড় ইস্যু ছিল না। অধ্যক্ষ মহোদয় ও পুলিশ যৌথভাবে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করেছে এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহা. রুহুল আমিন জানান, সারাদিন অভিভাবক দিবস ও ভর্তি কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পর হোস্টেল এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। প্রশাসনের সহযোগিতায় দুই পক্ষকে নিয়ে আলোচনা করে বিষয়টি নিরসন করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মিছিলকুষ্টিয়া পলিটেকনিকসংঘর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ