রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

বুধবার রাতে রাজধানীতে মিছিল করে স্বেচ্ছাসেবক দল
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমানের নেতৃত্বে মিছিলটি হাইকোর্ট, দোয়েল চত্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে নজরুল ইসলাম নোমান বলেন, ‘পতিত ফ্যাসিস্টরা নানা কায়দায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের জানিয়ে দিতে চাই, প্রতিটি পাড়া-মহল্লায় শহীদ জিয়ার সৈনিকরা ভ্যানগার্ডের মতো দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের অপতৎপরতা বরদাস্ত করা হবে না।’
এ সময় উপস্থিত ছিলেন— স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মুরাদ তালুকদার, পল্টন থানা শাখার সাবেক আহ্বায়ক অলী উদ্দিন বাবলু, চকবাজার থানা শাখার সাবেক সদস্যসচিব আসাদুল ইসলাম, শাহবাগ থানা শাখার সাবেক সদস্যসচিব জুয়েল হোসেন, মতিঝিল থানা শাখার সাবেক সদস্যসচিব দেলোয়ার হোসেন, পল্টন থানা শাখার সাবেক সদস্যসচিব জামাল হোসেন প্রমূখ।



