Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঢাকা-শরীয়তপুর মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩২
ঢাকা-শরীয়তপুর মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

ছবি: আগামীর সময়

শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা শরীয়তপুর-ঢাকা মহাসড়কে প্রকাশ্যে মিছিল বের করেছেন।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকার ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

‎মিছিলের ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জাজিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা বেপারীকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। এতে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে ভিডিওতে দেখা গেছে।


আরও পড়ুন

সরকারি হাসপাতালের ১ কি.মির মধ্যে নতুন কোনো ক্লিনিক নয়

২৩ সেপ্টেম্বর ২০২৬

ভিডিওতে মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে ছিল—‘শেখ হাসিনার জন্মদিন, শুভ শুভ শুভ দিন’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এ ধরনের স্লোগান। মিছিলের ব্যানারে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের ছবি দেখা যায়।

মিছিলের কারণে ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে।

‎শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, আমরা বিষয়টি অবগত রয়েছি। সেখানে জাজিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা বেপারীর নেতৃত্বে মিছিলটি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ভিডিও দেখে মিছিলকারীদের শনাক্ত করে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শরীয়তপুরছাত্রলীগমিছিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: