Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

নিউগিনিতে হামলার নেপথ্যে দীর্ঘদিনের জমিদখল বিরোধ

শহিদুল ইসলাম রাজী
শহিদুল ইসলাম রাজী
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২
নিউগিনিতে হামলার নেপথ্যে দীর্ঘদিনের জমিদখল বিরোধ

রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরসংলগ্ন নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও গোলাগুলির ঘটনার নেপথ্যে উঠে এসেছে দীর্ঘদিনের জমি দখলবিরোধ। জাল দলিল তৈরি, অন্যের জমি দখল, চলাচলের পথ বন্ধ করে দেওয়া এবং জমির মালিকদের ভয়ভীতি দেখানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে আবাসন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঁইয়া এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অন্যদিকে, জমি দখলসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত শনিবার রাতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় প্রকল্পের ভেতরে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ভাড়া নেওয়া জায়গায় গড়ে তোলা স্টুডিওটি হামলার শিকার হওয়ায় ঘটনাটি নতুন করে আলোচনায় আসে। তবে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, এ হামলার পেছনে রয়েছে মানিকদী, মাটিকাটা ও ইসিবি চত্বরসংলগ্ন এলাকায় আবাসন ব্যবসা এবং জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ।

স্থানীয় জমির মালিক ও ভুক্তভোগীদের অভিযোগ, আশপাশের কিছু জমি কিনে নেওয়ার পর জাল দলিল ও নানা কৌশলে অন্য মালিকদের জমিও দখলের চেষ্টা করছে নিউগিনি প্রপার্টিজ। এমনকি মালিকদের জমি বিক্রিতে বাধ্য করতে তাদের যাতায়াতের পথও বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। রাতের আঁধারে জমি দখল, টিনের ঘর নির্মাণ, জমি পাহারায় লোকজন বসিয়ে রাখা এবং প্রতিবাদ করলে মারধর ও গুলির হুমকি দেওয়ার অভিযোগও করেছেন অনেকে।

জোয়ার সাহারা মৌজার সিএস ৬১৫ দাগের ৩৫ শতাংশ জমি নিয়ে বিরোধের একটি উদাহরণ  আগামীর সময়ের হাতে এসেছে। ওই জমির মধ্যে ওয়ারিশ সূত্রে সোয়া ১০ শতাংশের মালিক পল্লবীর বাসিন্দা দুই বোন হালিমা খাতুন ও নাজমা বেগম। একই দাগে তাদের দুই ভাইয়ের প্রায় ২১ শতাংশ জমি ছিল, যা নিউগিনি প্রপার্টিজ কিনে নেয়। দুই বোনের অভিযোগ, ভাইদের জমি কেনার পর প্রতিষ্ঠানটি পুরো ৩৫ শতাংশ জমিই নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে। তাদের নিজস্ব জমিতে যাওয়ার পথও বন্ধ করে দেওয়া হয়েছে।

হালিমা ও নাজমা জানিয়েছেন, বাপ-দাদার সম্পত্তি রক্ষায় তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি, নিজেদের বৈধ অংশের জমি বুঝে পাওয়া এবং সেখানে যাতায়াতের পথ নিশ্চিত করা। তাদের অভিযোগ, জমিতে যাওয়ার চেষ্টা করলে গুলির ভয় দেখানো হয় এবং রাস্তার ওপর বেড়া দিয়ে চলাচল বন্ধ করে রাখা হয়েছে।

একই অভিযোগ করেছেন জমির মালিক দাবিদার হুমায়ুন কবীর নামে আরেক ব্যক্তি। তার ভাষ্য, জোয়ার সাহারা মৌজার ৬১২, ৬১৩ ও ৬১৪ নম্বর দাগের কয়েকজন মালিক সিএস মালিকদের কাছ থেকে বৈধভাবে জমি কিনে পরে আরএস রেকর্ডও সম্পন্ন করেন। কিন্তু পরে মহানগর রেকর্ডে জালিয়াতির মাধ্যমে তাদের জমি দখল করা হয়েছে।

বাবুল হোসেন নামে আরেক ব্যক্তির অভিযোগ, চলাচলের রাস্তা বন্ধ করে সেখানে মসজিদ ও শ্রমিকদের জন্য শেড নির্মাণ করা হয়েছে। রাতের অন্ধকারে নাজিম উদ্দিনের লোকজন জমি দখল করে সেখানে ঘর তৈরি করেন। তার দাবি, জমি দখলের পাশাপাশি ব্যারিকেড দিয়ে ঘরবাড়ি ভাঙচুর এবং নতুন করে জমি দখলের চেষ্টাও চলছে।

নিউগিনি প্রপার্টিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছে আরেক আবাসন প্রতিষ্ঠান অনলাইন ডেভেলপার গ্রুপও। প্রতিষ্ঠানটির প্রজেক্ট এক্সিকিউটিভ আল আমিন বলেছেন, নাজিম উদ্দিনের লোকজনের মধ্যে মুকুল নামে এক ব্যক্তি কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে মারধর করেন।

এদিকে একটি গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, ৩৫ কাঠার একটি জমি নিয়ে নিউগিনি প্রপার্টিজের সঙ্গে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীর বিরোধ ছিল। সূত্রটির দাবি, গোলাম মহিউদ্দিনের কাছ থেকে জমিটি কিনেছিল নিউগিনি প্রপার্টিজ। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই সেনা কর্মকর্তা জমিটি পুনরায় দখলে নেন। জমির চারপাশে নিউগিনি প্রপার্টিজের বিভিন্ন স্থাপনা থাকায় রাস্তা নিয়ে দুপক্ষের বিরোধ তৈরি হয়, যা সর্বশেষ হামলার ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরীকে পাঁচ নম্বর আসামি করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে গোলাম মহিউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ২০১৪ সালে তারা ৩৬ জন মিলে একটি সমিতির কাছ থেকে সাড়ে ২৩ কাঠা জমি কেনেন। পরে আরও কয়েকজন যুক্ত হলে জমির পরিমাণ দাঁড়ায় ৩৫ কাঠা। তার দাবি, নিউগিনি প্রপার্টিজের চেয়ারম্যান নাজিম উদ্দিন আশপাশের জমি কিনে আবাসন ব্যবসা শুরু করার পর তাদের জমির রাস্তা ছেড়ে দিতে রাজি হননি; বরং জমিটি দখলের চেষ্টা করেছেন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময় থানা ও সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগও দিয়েছিলেন তারা।

অন্যদিকে, নিউগিনি প্রপার্টিজের চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঁইয়া তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, অনলাইন ডেভেলপার গ্রুপের বিরুদ্ধে মানুষের জমি দখল, মারধর ও প্রাণহানির মতো গুরুতর অভিযোগ রয়েছে। সর্বশেষ হামলার বিষয়ে নাজিম উদ্দিন বলেছেন, ঘটনার আগে তাদের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। এ বিষয়ে জিডি করলেও পুলিশ ব্যবস্থা নেয়নি।

পুলিশ জানিয়েছে, নিউগিনি প্রপার্টিজের মালিকপক্ষের সঙ্গে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের জমি নিয়ে বিরোধ এবং মামলা রয়েছে। এসব বিরোধের জেরেই সর্বশেষ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিউগিনি আবাসন প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া গত রবিবার ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন।

জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার: গতকাল সোমবার রাত পর্যন্ত ক্যান্টনমেন্ট থানার পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাতজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে শাহ আলম অনিক রয়েছেন, যিনি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান। গতকাল রাতে মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেছেন, গ্রেপ্তার মিজানুর কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা। মিজানুর মামলার ৯ নম্বর আসামি। তার রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত দেবনাথ জানান, থানা পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের পরিচয়ের বিষয়ে সুব্রত দেবনাথ বলেছেন, এক নম্বর আসামি শাহরিয়া মাহমুদ মাদ্রাসার শিক্ষক। তবে তিনি একসময় প্রজন্ম লীগ করতেন। অন্যরা শ্রমিক গোছের। তবে মামলার দুই নম্বর আসামি আবুল কাশেম ক্যান্টনমেন্ট থানা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। অন্যদিকে, হামলায় অংশ নেওয়া ইব্রাহীমসহ কয়েকজন স্থানীয় যুবদলের কর্মী বলে জানা গেছে। এ বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এরই মধ্যে অস্ত্রধারী তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার অন্যরা হলো- মামুন, আসলাম, মুন্না ও শাহরিয়ার মাহমুদ। পুলিশ জানিয়েছে, মামলার আরেক আসামি আবুল কাশেম ক্যান্টনমেন্ট থানা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়া হামলায় অংশ নেওয়া ইব্রাহীমসহ কয়েকজন স্থানীয় যুবদলের কর্মী বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

সালমান মুক্তাদিরইসিবি চত্বরনিউগিনি প্রপার্টিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!