রাজধানীর
মিরপুরের ইসিবি চত্বরসংলগ্ন নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও গোলাগুলির ঘটনার
নেপথ্যে উঠে এসেছে দীর্ঘদিনের
জমি দখলবিরোধ। জাল দলিল তৈরি,
অন্যের জমি দখল, চলাচলের
পথ বন্ধ করে দেওয়া
এবং জমির মালিকদের ভয়ভীতি
দেখানোর মতো গুরুতর অভিযোগ
রয়েছে আবাসন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান
নাজিম উদ্দিন ভূঁইয়া এসব অভিযোগ অস্বীকার
করে দাবি করেছেন, তার
বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অন্যদিকে, জমি দখলসহ বিভিন্ন
অভিযোগে তার বিরুদ্ধে পাঁচটি
মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।...