Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

হাজারো ক্ষেপণাস্ত্রে ইরান ধ্বংসের হুমকি ট্রাম্পের

শামীম জোয়ার্দার
শামীম জোয়ার্দার
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:০১
হাজারো ক্ষেপণাস্ত্রে ইরান ধ্বংসের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্রের ভঙ্গুর যুদ্ধবিরতিও শেষ। তবে আলোচনায় অনীহা নেই ওয়াশিংটনের। গত শুক্রবার নিজের ট্রুথ সোশ্যালে সে ঘোষণাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি বেগতিক দেখে নড়েচড়ে বসেন মধ্যস্থতাকারীরা। তড়িঘড়ি করে ইরানে ছুটে যায় কাতারের প্রতিনিধিদল। করে টানা ১১ ঘণ্টা আলোচনা। মাঠে নামে ওমানও। দীর্ঘ ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে রাজধানী মাসকাটে টেনে নিয়ে আসেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। ফলাফল কী হবে সেটা পরের কথা— কিন্তু তার আগেই বারুদ পোড়া মরু হাওয়া আবারও উত্তপ্ত করে তুললেন প্রেসিডেন্ট ট্রাম্প। হাজার হাজার ক্ষেপণাস্ত্রে ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পাল্টা ধমকে, বাবা (আয়াতুল্লাহ খামেনি) হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। গার্ডিয়ান, রয়টার্স, মিডল ইস্ট আই।

আরও বড় যুদ্ধের ঝড় উঠছে মধ্যপ্রাচ্যে। ইরান-যুক্তরাষ্ট্রের গত কয়েক দিনের পাল্টাপাল্টি হামলা, হুমকির সে আঁচেই গরম হয়ে উঠেছে কূটনীতির হাওয়া। সুযোগে আগুনে ঘি ঢালতে ভুল করেনি নাটেরগুরু ইসরায়েলও। প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার ছক কষছে ইরান— গত বৃহস্পতিবার গোপন গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে হোয়াইট হাউজকে। ট্রাম্প তখন আঙ্কারার ন্যাটো সম্মেলনে। সতর্কতার কারণে নতুন এয়ারফোর্স ওয়ানের বদলে পুরনো এয়ারফোর্স ওয়ানে তুরস্ক ছাড়েন। পরে যুক্তরাজ্য থেকে কাতারের উপহার দেওয়া নতুন এয়ারফোর্সে নিজ দেশে ফেরেন। পুরনো এয়ারফোর্সটি তুলনামূলক অনেক বেশি সুরক্ষিত ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষামূলকব্যবস্থা সমৃদ্ধ। হোয়াইট হাউজে ফিরেই ইরানকে নিশ্চিহ্ন করতে এ যাবতকালের সবচেয়ে ভয়ংকর হুঙ্কারটি ছাড়েন ট্রাম্প। শুক্রবার রাতেই ট্রুথ সোশ্যাল পোস্টে লেখেন, ইরান যদি তাকে হত্যা করে বা হত্যার চেষ্টা চালায়, তাহলে দেশটির দিকে তাক করে রাখা ১০০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। শুধু তা-ই নয়, প্রয়োজনে এক বছর বা তারও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালানোরও হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প তার পোস্টে লেখেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সে প্রসঙ্গ টেনে তিনি বললেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে হত্যা বা হত্যার চেষ্টা করা হলে তার জবাব হবে কঠোর এবং ব্যাপক। তার দাবি, ১০০০ ক্ষেপণাস্ত্র এর মধ্যেই ‘লকড অ্যান্ড লোডেড’ অবস্থায় রয়েছে এবং সেগুলোর লক্ষ্য ইরান। পাশাপাশি আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিকভাবে হামলায় অংশ নিতে প্রস্তুত থাকবে।

বাবা হত্যার প্রতিশোধ ‘অবশ্যম্ভাবী’: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তার বাবা ও সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ পূর্বসূরিদের হত্যার প্রতিশোধ ‘অবশ্যম্ভাবী’। গত বৃহস্পতিবার বাবার দাফনের দুদিন পর এটিই তার প্রথম বার্তা। শুক্রবার স্বাক্ষরিত বার্তাটি গতকাল টেলিগ্রামে প্রকাশ করেছে তেহরান।

হরমুজে অসহায় যুক্তরাষ্ট্র: মুখে বড় কথা বললেও হরমুজে যে অসহায় হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র; শনিবার সেই ভয় নতুন করে আবার প্রকাশ হলো ওমানে। ইরানের প্রতিনিধিদলের সঙ্গে পরোক্ষ বৈঠকে হরুমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের সবুজসংকেত চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। এদিনের আলোচনার মূল বিষয় ছিল হরমুজ। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে সকালে মাসকাটে আসেন ইরানের প্রতিনিধিদল। তেহরানের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বসে মাসকাট। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও ছিলেন সে দলে। সেখানে হরমুজে হামলা বন্ধের নিশ্চয়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠক শেষে এক্সে দেওয়া পোস্টে আরাঘচি বলেছেন, যুদ্ধবিরতির ব্যাপারে ইরান ‘নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছে, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্রই।’ প্রসঙ্গত, হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধসহ জলপথটি সবার জন্য উন্মুক্ত করতে ইরানকে আজ শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। অ্যাক্সিওস, পলিটিকো।

ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধডোনাল্ড ট্রাম্পহুমকিক্ষেপণাস্ত্র হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন  ইশরাক

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন ইশরাক