ফারসি কবি সাদির বহু পুরোনো বাণী, ‘মানুষ একই দেহের অঙ্গ ’। অর্থাৎ একই মানব সমাজের অংশ পৃথিবীর সব মানুষ। একজনের ব্যাথায় ব্যাথিত হবে অন্যরাও। কিন্তু বিশ্ব মোড়ল মসনদের ‘মোগল’ যুক্তরাষ্ট্রের সে অনুভিূতি নেই ! গত মঙ্গলবার আবারও হামলা চালিয়েছে ইরানের বেসামরিক জনপদে। আনন্দঘন বিয়ে বাড়িতে ! মুহুর্তেই রক্তে ভেসে যায় নতুন জীবনের স্বপ্ন। যেখানে থাকার কথা ছিল গান, আলো আর নবদম্পতির হাসি, সেখানে পরদিন দেখা গেল ভাঙা ছাদ, ছড়িয়ে থাকা ফুলের মালা আর নারী-শিশুদের জুতো। তাসনিম নিউজ ,দ্য গার্ডিয়ান ও আল জাজিরার প্রকাশ...