Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৫ বছর স্থগিত রাখতে চায় ইরান, যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৮
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৫ বছর স্থগিত রাখতে চায় ইরান, যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

আরাক পারমাণবিক স্থাপনা। ছবি: সংগৃহীত

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পাঁচ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটি এ প্রস্তাব দেয় পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে।

এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকে পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া ২০ বছরের জন্য স্থগিত রাখার দাবি জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

তবে জানা গেছে, ট্রাম্প প্রশাসন ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ মূলত এই সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়েই।
এর আগেও ওয়াশিংটন তেহরানের সঙ্গে চুক্তি করেছিল এ বিষয়ে। যা বাতিল করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে ট্রাম্প তেহরানকে চাপ দেওয়া শুরু করেন নতুন চুক্তির জন্য।

কিন্তু দুই পক্ষই পৌঁছাতে পারেনি কোনো চুক্তিতে। এরমধ্যে ২০২৫ সালের মাঝামাঝিতে ইরানে হামলা চালিয়ে বসে ইসরায়েল। শেষদিকে এতে যোগ দেয় যুক্তরাষ্ট্রও। লড়াই চলে ১২ দিন।

এরপর একটি চুক্তিতে পৌঁছাতে ইরানের ওপর হুমকি অব্যাহত রাখেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মধ্যস্থতায় চলে আলোচনা। তবে এরমধ্যেই আবার ইরানে হামলা চালিয়ে বসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আগামী দিনগুলোতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

সংবাদ সংস্থাটি নাম প্রকাশ না করার শর্তে দুজন পাকিস্তানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, পক্ষগুলো ভিন্ন কোনো স্থানের জন্য অনুরোধ করে কি-না, তার ওপরই নির্ভর করবে এই প্রস্তাবটি।

এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠক করে পাকিস্তানের মধ্যস্থতায়। এই বৈঠক কোনো স্থায়ী চুক্তি ছাড়াই শেষ হয়।

বৈঠক ব্যর্থ হওয়ার জন্য একে অপরকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দেশ দুটি স্থায়ী চুক্তির জন্য আরও আলোচনার সম্ভাবনার কথাও জানিয়েছে।

এরমধ্যে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করে হরমুজ প্রণালিতে। যা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা।

২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ নিহত হন বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা।

প্রতিশোধ নিতে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বিভিন্ন ঘাঁটিতে হামলা চালায় তেহরান।

৪০ দিন অনবরত লড়াই শেষে দুই সপ্তাহের যুদ্ধবিরতির কথা জানায় দুই পক্ষ। একে স্থায়ী রূপ দিতে গত শনিবার পাকিস্তানে বসে বৈঠকে, যা শেষ হয় কোনো সমঝোতা ছাড়াই।

পাকিস্তানইরানযুক্তরাষ্ট্রআলোচনাইরান যুদ্ধ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise