Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানে বোমা হামলার পরিকল্পনা করা ছয় ‘সন্ত্রাসী’ হত্যার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১৫:৫২
ইরানে বোমা হামলার পরিকল্পনা করা ছয় ‘সন্ত্রাসী’ হত্যার দাবি আইআরজিসির

ইরানের আইআরজিসির এক সদস্য। ফাইল ছবি / রয়টার্স

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের একটি ‘তাকফিরি সন্ত্রাসী’ গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

‘তাকফিরি’ বলতে সাধারণত এমন উগ্রপন্থী ইসলামপন্থী মতাদর্শ বা গোষ্ঠীকে বোঝায়, যারা অন্য মুসলমানকে ‘কাফের’ বা ইসলাম থেকে বিচ্যুত বলে ঘোষণা করে।

আইআরজিসির কুদস ঘাঁটির জনসংযোগ দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, জাহেদানের মানজেলাব এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে হত্যা করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কয়েকটি বিস্ফোরক উদ্ধার ও জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

আইআরজিসির দাবি, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য পাওয়ার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওই দলটির অবস্থান শনাক্ত করা হয়। নিরাপত্তা বাহিনী জানতে পারে, তারা জাহেদানে একটি হামলার প্রস্তুতি নিচ্ছিল। এরপর বৃহস্পতিবার সকালে তাদের লক্ষ্য করে অভিযান চালানো হয়।

এর আগে স্থানীয় বালুচ অধিকারভিত্তিক সংবাদমাধ্যম হালভাশ জানিয়েছিল, মানজেলাব এলাকায় নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীদের মধ্যে কয়েক ঘণ্টা ধরে তীব্র সংঘর্ষ হয়েছে। সেখানে ভারী গোলাগুলির পাশাপাশি রকেটচালিত গ্রেনেডের শব্দও শোনা গেছে। সংঘর্ষ শুরু হয় ভোর ৬টার দিকে।

আরও পড়ুন

ইরাকে সামরিক কার্যক্রম স্থগিত করল ইরানপন্থী কাতাইব হিজবুল্লাহ

০১ অক্টোবর ২০২৬

আইআরজিসি পরে জানায়, ওই সংঘর্ষেই ছয়জন নিহত হয়েছেন। শুরুতে কুদস ঘাঁটি কয়েকজন নিহত হওয়ার কথা জানিয়ে অভিযান ও তল্লাশি চলার কথা বলেছিল। পরে তারা জানায়, নিহতের সংখ্যা ছয় এবং বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

তবে নিহত ব্যক্তিদের পরিচয় বা তারা কোন গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সিস্তান-বালুচিস্তান ইরানের অন্যতম অস্থির অঞ্চল। জাহেদানকে ঘিরে সাম্প্রতিক সময়েও নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। তবে বৃহস্পতিবারের ঘটনায় হামলার পরিকল্পনা বা উদ্ধার করা বিস্ফোরকের বিষয়ে আইআরজিসির দাবির বাইরে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ হয়নি।

সূত্র : ইরান ইন্টারন্যাশনাল, আলজাজিরা ও তাসনিম নিউজ এজেন্সি

ইরানআইআরজিসিকুদস ঘাঁটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে