হরমুজ প্রণালিতে ইরানের দেওয়া নির্ধারিত পথ দিয়ে জাহাজ চলাচলের একমাত্র অনুমোদিত জলপথ বলে সতর্ক করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে সতর্ক করেছে, কিছু নির্দিষ্ট দেশ ও কর্তৃপক্ষ ইরানকে অবহিত না করে বা তাদের সঙ্গে সমন্বয় না করেই হরমুজ প্রণালিতে একটি নতুন নৌপথ ঘোষণা করেছে, যা অগ্রহণযোগ্য এবং অত্যন্ত বিপজ্জনক।বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য একমাত্র অনুমোদিত পথ হলো ইরানের ঘোষিত নির্ধারিত পথগুলো। এই পথগুলোর বাই...