Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

আবারও মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, ফের গচ্চা ৪০০ কোটি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৫:৪৯
আবারও মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, ফের গচ্চা ৪০০ কোটি

এমকিউ-৯ ড্রোন- রয়টার্স

ইরানের খুজেস্তান প্রদেশের সীমান্তবর্তী শহর আহভাজের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে এ তথ্য।

এর এক দিন আগে আইআরজিসি নৌ-বিমান প্রতিরক্ষা বাহিনী বুশেহর প্রদেশের কৌশলগত উপকূলীয় জ্বালানিকেন্দ্র আসালুয়েহর আকাশে একটি এমকিউ-৯ রিপার প্রতিহত করার দাবি করেছে। ১৬ জুলাইও ইরানি বাহিনী আন্দিমেশকের উপর একটি এমকিউ-৯ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে এবং পরে জানায় যে স্থানীয় বাসিজ বাহিনী এর ধ্বংসাবশেষ উদ্ধার করেছে।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বর্ণনা অনুযায়ী, এমকিউ-৯ একটি বড় আকারের দূরনিয়ন্ত্রিত মনুষ্যবিহীন আকাশযান। মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, পর্যবেক্ষণ এবং বিমান হামলার জন্য তৈরি করা হয়েছে এটি। একেকটি এমকিউ-৯ রিপার ড্রোনের মূল্য অন্তত ৩০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪০০ কোটি টাকা)।

এ ঘটনা এমন একসময় ঘটেছে, যখন এই অঞ্চলে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইরান-সমর্থিত স্থাপনাগুলোর বিরুদ্ধে এটি টানা অষ্টম রাতের সামরিক অভিযান।

এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, হোয়াইট হাউসের সরাসরি অনুমোদনে শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কমান্ডার-ইন-চিফের নির্দেশে ১৮ জুলাই রাত ১১টা ৩০ মিনিটে (পূর্বাঞ্চলীয় সময়) ইরানের বিরুদ্ধে আরেক দফা হামলা সম্পন্ন করেছে।’

সেন্টকম আরও জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে পরিচালিত এই সামরিক অভিযান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌপরিবহনে হুমকি সৃষ্টি ইরানের সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্যেও পরিচালিত হয়েছে।

এমকিউ-৯ ড্রোনইরান যুদ্ধড্রোন ভূপাতিতআইআরজিসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা