Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি ভাঙনের মুখে, গাজায় হামলার প্রস্তুতি ইসরায়েলের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:১২
যুদ্ধবিরতি ভাঙনের মুখে, গাজায় হামলার প্রস্তুতি ইসরায়েলের

হামাসকে আত্মসমর্পণে বাধ্য করতে অবরুদ্ধ উপত্যকায় নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের হুমকি দিচ্ছে ইসরায়েল।

গাজা উপত্যকায় গত অক্টোবর থেকে কার্যকর থাকা ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে যেকোনো সময়। হামাসকে আত্মসমর্পণে বাধ্য করতে অবরুদ্ধ উপত্যকায় নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের হুমকি দিচ্ছে ইসরায়েল। এরই মধ্যে গাজায় সেনা উপস্থিতি বাড়িয়েছে দেশটি।

ইসরায়েলি সামরিক বাহিনীর জেনারেল স্টাফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হামাস নিরস্ত্রীকরণে রাজি না হওয়ায় গাজায় আবার লড়াই শুরু করা এখন অনিবার্য। একই সঙ্গে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়া এই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে।


আরও পড়ুন

কাগুজে যুদ্ধবিরতিতেও থেমে নেই হামলা, গাজায় নিহত সাড়ে ৭২ হাজার

০৩ মে ২০২৬

ইসরায়েলি বাহিনী গাজার ভেতরে তাদের নিয়ন্ত্রিত ইয়েলো লাইন ক্রমাগত পশ্চিম দিকে সরিয়ে নিচ্ছে। বর্তমানে উপত্যকাটির প্রায় ৫৯ শতাংশ এলাকা ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে।



লেবানন সীমান্ত থেকে অতিরিক্ত সৈন্য গাজা ও অধিকৃত পশ্চিম তীরে সরিয়ে এনে আরও শক্তিশালী করা হচ্ছে এই দখলদারিত্বকে।



হামলার প্রস্তুতির অংশ হিসেবে গত রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা ক্যাবিনেটের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করে ছোট পরিসরে জরুরি পরামর্শ বৈঠক করেছেন।


লেবানন সীমান্ত থেকে অতিরিক্ত সৈন্য গাজা ও অধিকৃত পশ্চিম তীরে সরিয়ে এনে আরও শক্তিশালী করা হচ্ছে দখলদারিত্বকে।সামরিক বাহিনীর পক্ষ থেকে নতুন করে সর্বাত্মক যুদ্ধ শুরুর জন্য সরকারের ওপর চাপ তীব্র করা হচ্ছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, অক্টোবরে নির্বাচনের আগে নিজের অবস্থান শক্ত করতে নেতানিয়াহু এই যুদ্ধের হুমকিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। তবে দীর্ঘ লড়াইয়ে ক্লান্ত ইসরায়েলি রিজার্ভ সৈন্যদের জন্য নতুন একটি ফ্রন্ট খোলা কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি চলাকালেও ইসরায়েলি হামলায় ৮২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সব মিলিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৬০৮-তে।

নতুন করে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে এই মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে।


আরও পড়ুন

এক ফোঁটা পানির জন্য হাহাকার গাজায়

২৭ এপ্রিল ২০২৬

এদিকে, মিসরের কায়রোতে মধ্যস্থতাকারীরা মার্কিন সমর্থিত একটি নতুন রোডম্যাপ বাস্তবায়নে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর ওপর চাপ বাড়াচ্ছে। এই প্রস্তাবে ২৮১ দিনের মধ্যে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের শর্ত দেওয়া হয়েছে।



তবে হামাস, ইসলামিক জিহাদ, পিএফএলপিসহ ফিলিস্তিনি দলগুলো এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।



হামাস পলিটব্যুরোর সদস্য আবদুল জব্বার সাইদ জানিয়েছেন, ইসরায়েল যেখানে প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি রক্ষা করছে না, সেখানে নিরস্ত্রীকরণের প্রশ্নই ওঠে না।


সূত্র : আলজাজিরা।

মধ্যপ্রাচ্যইসরায়েলফিলিস্তিনযুদ্ধবিরতি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    advertiseadvertise