Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
আগামীর সময়
লাকী আপার ফ্রি পাঠশালা
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

এক ফোঁটা পানির জন্য হাহাকার গাজায়

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৩:০৫
এক ফোঁটা পানির জন্য হাহাকার গাজায়

গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় ট্যাংকার ট্রাক থেকে পানি সংগ্রহ করছে শিশুরা। ছবি: সংগৃহীত

গাজায় এখন চলছে এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য যুদ্ধ। একদিকে আকাশ থেকে পড়ছে ইসরায়েলি বোমা, অন্যদিকে এক মগ পানির জন্য লাইনে দাঁড়িয়ে মরতে হচ্ছে সাধারণ মানুষকে।

এপ্রিলের মাঝামাঝি সময়ে পানির গাড়ি নিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছে দুইজন চালক ও একজন প্রকৌশলীকে। পানি দিতে গিয়েও যাচ্ছে জীবন। এমন নিষ্ঠুর বাস্তবতায় গাজার লাখ লাখ মানুষ এখন ধুঁকছেন পানির অভাবে।

খাবার পানির অভাব তো আছেই, সঙ্গে যুক্ত হয়েছে পরিষ্কার হওয়ার উপকরণের সংকট। ইসরায়েল গাজায় ঢুকতে দিচ্ছে না সাবান, ডিটারজেন্ট আর শ্যাম্পু। ফলে বাজারে এসব জিনিসের দাম এখন নাগালের বাইরে।

৭ কেজির এক প্যাকেট ওয়াশিং পাউডারের দাম ৫০ শেকেল থেকে বেড়ে ১০০ শেকেলের উপরে চলে গেছে। ফলে শরণার্থী শিবিরে উপচে পড়া মানুষেরা এখন নোংরা পরিবেশে থাকতে বাধ্য হচ্ছেন, আর হু হু করে ছড়াচ্ছে নানা রোগ।

খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের জন্য তৈরি অস্থায়ী শিবিরে এক মেয়ে পানির পাত্র ভরছে।গত আড়াই বছরের যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজার প্রায় সব পানির পাইপলাইন আর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা হয়ে গেছে ধ্বংস। গাজার পানি বিভাগের কর্মকর্তা ওমর শাতাত আক্ষেপ করে বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা হারিয়েছেন অন্তত ১৯ জন কর্মীকে। যারা পানির পাম্প ঠিক করতে বা মানুষের কাছে পানি পৌঁছে দিতে যাচ্ছিলেন, তাদেরকেই বেছে বেছে করা হচ্ছে টার্গেট।

গত সোমবার উত্তর গাজার আল-জাইন কূপে কাজ করার সময় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একজন প্রকৌশলী নিহত হন এবং কূপটির মারাত্মক ক্ষতি হয়। এই একটি কূপের ওপর হাজার হাজার মানুষ নির্ভরশীল ছিল। এর আগে ইউনিসেফের দুইজন চালককেও পানি সরবরাহ কেন্দ্রে গুলি করে মারে ইসরায়েলি সেনারা। ফলে এখন মানুষের কাছে পানি পৌঁছানোর সব পথই যেন বন্ধ হয়ে যাচ্ছে।


আরও পড়ুন

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় ১৪ প্রাণহানি

২৭ এপ্রিল ২০২৬

জাতিসংঘ বলছে, একজন মানুষের সুস্থভাবে বাঁচার জন্য প্রতিদিন অন্তত ৫০ থেকে ১০০ লিটার পানি দরকার। কিন্তু গাজায় এখন একজন মানুষ খাওয়ার জন্য পাচ্ছেন মাত্র ৭ লিটার আর ধোয়া-মোছার জন্য ১৬ লিটার পানি। অনেকে তো দিনে ৬ লিটার পানিও জোটাতে পারছেন না। এক ফোঁটা পানির জন্য তৃষ্ণার্ত মানুষের হাহাকার এখন গাজার আকাশ-বাতাস ভারি করে তুলছে।


‘মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স’ এর কর্মীরা জানাচ্ছেন, নোংরা পানি আর অপরিচ্ছন্নতার কারণে মানুষ পঙ্গপালের মতো অসুস্থ হচ্ছে। পরিষ্কার পানির অভাবে ক্ষতস্থানে পোকা জন্মাচ্ছে, মায়েরা তাদের শিশুদের দুধের ফর্মুলা তৈরি করতে পারছেন না। পরিস্থিতি এতই খারাপ যে, পানির শোকে অনেকে এমনকি আত্মহত্যার চিন্তাও করছেন। ইসরায়েল যেন জেনেবুঝে গাজার মানুষকে তৃষ্ণায় মারার ফন্দি এটেছে।

বেইত লাহিয়ায় মানুষ পানিভর্তি পাত্র বহন করছে।

বাস্তুচ্যুত বাবা ওমর সায়াদা জানান, তার এলাকায় ৫০টি পরিবারের জন্য মাত্র একটি পানির গাড়ি আসে। তাই ভোর ৬টা থেকে লাইনে না দাঁড়ালে এক বালতি পানিও জোটে না। আগে সারা দুপুর পানি পাওয়া যেত, এখন মাত্র দুই ঘণ্টার জন্য গাড়ি আসে। বাধ্য হয়ে নোংরা পানিই পান করছে তার সন্তানরা, আর ভুগছে পেটের ব্যথায়।

তাঁবুতে থাকা নেসমা রাশওয়ানের অবস্থা আরও করুণ। তার এলাকায় পানির গাড়ি আসে সপ্তাহে মাত্র একবার। উপায় না পেয়ে তিনি তার সন্তানদের সাগরে পাঠিয়ে দেন গোসল করতে। এরপর জমানো পানি থেকে সামান্য একটু মিঠা পানি তাদের গায়ে ঢেলে নুন পরিষ্কার করেন। এক গ্যালন পানির দাম এখন ৫ শেকেল, যা কেনা তার পক্ষে অসম্ভব।

গাজার মানুষ এখন ধ্বংস হয়ে যাওয়া পাম্পের পার্টস কুড়িয়ে জোড়াতালি দিয়ে একটি কূপ সচল করার চেষ্টা করছেন। ইসরায়েল জ্বালানি আর পার্টস আনতে না দেওয়ায় এই জোড়াতালিই এখন তাদের শেষ ভরসা। দেইর আল-বালাহ-র প্রধান ওয়াটার প্ল্যান্টটি নষ্ট হওয়ার পর ৪ লাখ মানুষ এখন পানির অভাবে হাহাকার করছেন।

পয়ঃনিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থা বলতে গাজায় এখন আর কিছু নেই। শরণার্থী শিবিরের চারপাশে এখন ময়লা আবর্জনা আর নর্দমার পানি উপচে পড়ছে। এই নোংরা পানি এখন ক্লাসরুম থেকে শুরু করে থাকার জায়গাতেও ঢুকে পড়ছে। সংস্কারের জন্য একটু সিমেন্টও পাওয়া যাচ্ছে না। গাজার জন্য অন্তত ১০০টি ময়লা পরিষ্কারের ট্রাক দরকার হলেও এখন টিকে আছে মাত্র ১৫টি ভাঙাচোরা ট্রাক।

এত ধ্বংসলীলার পরেও ইসরায়েল দাবি করছে যে তারা কোনো বাধা দিচ্ছে না। তাদের দাবি অনুযায়ী, তারা চারটি পাইপলাইনের মাধ্যমে গাজায় প্রচুর পানি পাঠাচ্ছে। তবে সাধারণ মানুষের বাস্তবতা বলছে ভিন্ন কথা। চালকদের গুলি করার বিষয়ে ইসরায়েলি বাহিনী বলছে তারা ‘বিপদ অনুভব’ করেছিল বলেই গুলি চালিয়েছে, কিন্তু পানির প্রকৌশলীকে মারার বিষয়ে তারা কোনো সদুত্তর দেয়নি।

গাজায় পানির সংকটইসরায়েল-গাজা সংঘাতমানবিক সংকটবিশুদ্ধ পানিবাস্তুচ্যুত মানুষের কষ্ট
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    হাত থেকে হাত ঘুরে বাড়ে পণ্যমূল্য

    হাত থেকে হাত ঘুরে বাড়ে পণ্যমূল্য

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৭

    বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র

    বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র

    ৩১ জুলাই ২০২৬, ০০:১৮

    মামলায় আটকা ৮৩ হাজার কোটি টাকার রাজস্ব

    মামলায় আটকা ৮৩ হাজার কোটি টাকার রাজস্ব

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪

    শিল্পকলায় ‘গানে গানে জুলাই’

    শিল্পকলায় ‘গানে গানে জুলাই’

    ৩১ জুলাই ২০২৬, ০০:৩৫

    বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে ধাক্কা, নিহত ২

    বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে ধাক্কা, নিহত ২

    ৩১ জুলাই ২০২৬, ০১:১১

    কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

    কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪

    দেশের বাজারে এসেছে এসারের আল্ট্রা স্লিম মনিটর

    দেশের বাজারে এসেছে এসারের আল্ট্রা স্লিম মনিটর

    ৩১ জুলাই ২০২৬, ০১:২৫

    নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন : প্রিন্স মাহমুদ

    নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন : প্রিন্স মাহমুদ

    ৩১ জুলাই ২০২৬, ০১:৪১

    সবজি কিনতেই শেষ বেতনের অর্ধেক

    সবজি কিনতেই শেষ বেতনের অর্ধেক

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৭

    চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায়

    চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায়

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    রিহ্যাবের ১২ কার্যক্রমে নিষেধাজ্ঞা

    রিহ্যাবের ১২ কার্যক্রমে নিষেধাজ্ঞা

    ৩১ জুলাই ২০২৬, ০১:২২

    গাজা নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা, নীরব হামাস

    গাজা নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা, নীরব হামাস

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪০

    লাকী আপার ফ্রি পাঠশালা

    লাকী আপার ফ্রি পাঠশালা

    ৩১ জুলাই ২০২৬, ০২:১৯

    মার্কিন-সৌদির হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলল ইরাক

    মার্কিন-সৌদির হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলল ইরাক

    ৩১ জুলাই ২০২৬, ০৪:৫২

    আজকের নামাজের সময়সূচি (৩১ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (৩১ জুলাই)

    ৩১ জুলাই ২০২৬, ০৭:২৭

    advertiseadvertise