Agamir Somoy E-Paper
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ ডায়েরি

টেনিস কোর্টে ফুটবলের দাপট!

তায়িব অনন্ত, নিউ ইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০০:৩৫
টেনিস কোর্টে ফুটবলের দাপট!

ছবি: আগামীর সময়

ফ্ল্যাশিং মিডোর সামনে দাঁড়িয়ে বুকের ভেতরটা কেমন যেন করছে। কত শতবার ভেবেছি যুক্তরাষ্ট্র এলে এই কোর্টে ফেদেরার আর নাদালের একটা ম্যাচ দেখব, ইউএস ওপেনের মহাকাব্যিক এক লড়াইয়ের সাক্ষী হব। ভাগ্যদেবী ঠিকই করোনা পার্কের বিলি জিন ন্যাশনাল টেনিস কোর্টের সামনে দাঁড় করিয়ে দিল, তবে ততদিনে ফেডেক্স-রাফা টেনিস ব্যাট নামিয়ে রেখেছেন। ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের কুইন্স অঞ্চলের ফ্যান জোন এটি। মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকার খেলা দেখতে হাজির প্রায় ১৪ হাজার দর্শক। বেশিও হতে পারে। কারণ আসন ছাড়াও অনেকে দাঁড়িয়ে রয়েছেন। এ যেন এক রঙের দুনিয়া। মেক্সিকান-আফ্রিকান ফ্যানরাই শুধু এসেছে ভাবলে ভুল হবে। ব্রাজিল, আর্জেন্টিনার ভক্ত সংখ্যাও কম নয়। সবার মুখেই স্ফিত হাসি। যেন পৃথিবীতে দুঃখ-কষ্ট বলে কিছু নেই। ফুটবল ব্যাপারটাই এমন। আর ফুটবলের সঙ্গে যখন বিশ্বকাপ শব্দটা যুক্ত হয়ে যায়, তখন পুরো পৃথিবী একই ছাদের নিচে চলে আসে।

হাতে ট্রাইপড আর বুম নিয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, কোথা থেকে শুরু করা যায়। আগামীর সময়-এর ফেসবুক পেজে লাইভ করার গুরু দায়িত্ব সবার আগে পালন করতে হবে। তারপর আরাম করে বসে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচ। তখনই মেক্সিকোর জার্সি পরা সাদা চামড়ার এক দীর্ঘদেহী লোক এগিয়ে এলেন। হাসতে হাসতে বললেন, ‘আর ইউ জার্নালিস্ট? মাই নেইম ইজ র‌জার।’ স্পষ্টভাষী এবং মুখে মিষ্টি হাসি। কথা বলার ধরন বলে দিচ্ছে মেক্সিকান নন। দেখে মনে হচ্ছে চল্লিশের ঘর পেরিয়েছেন। হাতে থাকা বিয়ারের বোতলে চুমুক দিতে দিতে বললেন, ‘মেক্সিকোর জার্সিটা সুন্দর দেখে কিনেছি। আজ ওরাই জিতবে। দে আর গুড টিম। কিন্তু আমার চোখে ফাইনাল খেলবে ফ্রান্স আর স্পেন। আমি বাজি ধরতে পারি, ব্রাজিল-আর্জেন্টিনা কেউই ফাইনাল খেলবে না।’

ফ্যান জোনের এক পাশে লম্বা লাইনে দাঁড়িয়ে ফুটবলে লাথি মারছে এক দল ভক্ত। বিশাল বড় এক পর্দা ঝুলিয়ে দেওয়া হয়েছে সামনে। কিক মারলে সেই বল গিয়ে পর্দায় আটকে যায়। পর্দায় কি আঠা লাগানো নাকি? আজব ব্যাপার! কার নিশানা কত ভালো, সেটাই সবাই ঝালিয়ে নিচ্ছে।
দক্ষিণ আফ্রিকার হাতেগোনা সমর্থক সঙ্গী করে বিশাল এক মেক্সিকান গ্রুপ নাচছে আরেক পাশে। জোরে জোরে শাকিরার গান বাজছে। সেই তালে তালে দুলছে সবাই। তাদের চারপাশে আবার আরেক দল সেই নৃত্য মোবাইল ফোনে ধারণ করছে। ফ্যান জোনেই এ অবস্থা। ভাবছি মেক্সিকো সিটিতে কী চলছে? বিশ্বকাপের প্রথম ম্যাচের ভেন্যু তো ওটাই।

আর্জেন্টিনার জার্সি পরা বাবা-মা আর এক ছেলের দেখা মিলল। সিঙ্গাপুর থেকে এসেছেন তারা। মেসি ফ্যান কি না জানতে চাইতেই একগাল হেসে জবাব দিল, ‘অবশ্যই। মেসি ছাড়া আর কেইবা বিশ্বের সেরা খেলোয়াড়, বলো? তবে আর্জেন্টিনার জন্য এবার কাপ জেতা কঠিন। আনচেলত্তির ব্রাজিলকেই আমার ভয়। কত বছর কাপ জেতে না ব্রাজিল। দলটাও দারুণ। আনচেলত্তি হতে পারেন মাস্টারমাইন্ড।’

খাবারের দোকান দিয়ে ভরা ফ্ল্যাশিং মিডো। লোকে লোকারণ্য একেকটা দোকান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ১০০ টাকার পানি আর ৩০০ টাকার বার্গারের কথা মনে পড়ে গেল। এখানে কেমন দাম হবে? মূল্য তালিকার দিকে তাকিয়ে চোখ কপালে ওঠার জোগাড়! ন্যূনতম ১৩ ডলার। সবচেয়ে দামিী খাবারের দাম ২৫ ডলার। ১৫ ডলারের নিচে কোনো বিয়ার নেই। মূল্যতালিকা মনে করিয়ে দিল, সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ এটি। পকেটে যার পয়সা নেই, তার এই খেলা দেখার সুযোগও নেই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলের সহজ জয় দিয়ে বিশ্বকাপ শুরু হলো মেক্সিকোর। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মেক্সিকান ফকলোরিকো (ঐত্যিহ্যবাহী মেক্সিকান নাচ) ড্যান্স শুরু। সেই নাচ থামার কোনো নাম-গন্ধ নেই। আজ তো ওদেরই দিন। জয় দিয়ে বিশ্বকাপ শুরু মানে পুরো বিশ্বই আপনার হাতের মুঠোয়।

গ্রুপ পর্বের সব দিন ওপেন থাকবে ফ্ল্যাশিং মিডো। তাই বলে ফুটবল ভক্ত হিসেবে ঢুকে পড়ার সুযোগ মিলবে না সবার। বিখ্যাত এই টেনিস কোর্টে খেলা দেখতে হলেও আপনার কাছে থাকতে হবে টিকিট। সেই টিকিটও সোল্ড আউট বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় হারানোর সুযোগটা হেলায় হারাবে কেন নিউ ইয়র্কবাসী!

ফিফা২০২৬ বিশ্বকাপরাফায়েল নাদালইউএস ওপেন
    শেয়ার করুন:
    Advertisement
    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৫

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    ১৬ আগস্ট ২০২৬, ১৪:১০

    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    ১৬ আগস্ট ২০২৬, ১৯:২৯

    বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দিচ্ছে

    বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দিচ্ছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৩:০২

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৮

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৪

    বিশ্বাস হারাননি মিরাজ

    বিশ্বাস হারাননি মিরাজ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৪৬

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    ১৬ আগস্ট ২০২৬, ২২:২৭

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ১৬ আগস্ট ২০২৬, ২৩:০০

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৭:৪১

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫১

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫২

    ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

    ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫৮

    দলের সবাই ম্যান অব দ্য ম্যাচ

    দলের সবাই ম্যান অব দ্য ম্যাচ

    ১৬ আগস্ট ২০২৬, ১৮:৩৬

    সেরাদের ছাড়া মাউন্ট মঙ্গানুইয়ের পর ডারউইন জয়

    সেরাদের ছাড়া মাউন্ট মঙ্গানুইয়ের পর ডারউইন জয়

    ১৬ আগস্ট ২০২৬, ১৭:৪০

    advertiseadvertise