Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

৬৬ দিনেই পদত্যাগ কোয়েল মল্লিকের, রাজ্যসভায় তৃণমূলের ধাক্কা

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ২০:৫৮
৬৬ দিনেই পদত্যাগ কোয়েল মল্লিকের, রাজ্যসভায় তৃণমূলের ধাক্কা

কোয়েল মল্লিক

মাত্র ৬৬ দিন আগে ভারতের রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। মানুষের সেবা এবং দেশের জন্য কাজ করার অঙ্গীকার করেছিলেন তিনি। কিন্তু সেই সংসদ সদস্য জীবনের মেয়াদ দু’মাসও পেরোলো না। বৃহস্পতিবার কোয়েল মল্লিকের রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগের খবর সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

সূত্রের খবর, কলকাতা থেকেই ই-মেইলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন কোয়েল। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি নিজে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তার টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। পরিবারের তরফেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রাজনীতির সঙ্গে কোয়েলের প্রত্যক্ষ যোগাযোগ খুব বেশি ছিল না। দীর্ঘ অভিনয় জীবনে নিজেকে প্রায় সব সময়ই রাজনৈতিক বিতর্কের বাইরে রেখেছিলেন তিনি। তাই তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় তার মনোনয়ন এবং পরে সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া অনেকের কাছেই ছিল চমক।

গত ৬ এপ্রিল দিল্লিতে শপথগ্রহণের সময় পরিবারের সদস্যদের সঙ্গে ছবি প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, বাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন। সংবাদমাধ্যমের কাছেও দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার কথা বলেছিলেন। কিন্তু রাজ্যের সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই তার পদত্যাগের খবর সামনে এলো।

কোয়েলের আগে রাজ্যসভার সদস্যপদ ছেড়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক।
প্রকাশ চিক বরাইক পদত্যাগের পর জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক জনমতকে সামনে রেখেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তার বক্তব্য, রাজ্যের মানুষ যে বার্তা দিয়েছেন তা উপেক্ষা করা সম্ভব নয়। অন্যদিকে সুস্মিতা দেব পদত্যাগের পর জানান, তিনি দুই নৌকায় পা দিয়ে থাকতে চান না। নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

এদিকে রাজনৈতিক মহলে জল্পনা, এখানেই কি শেষ? নাকি আগামী দিনে আরও কয়েকজন সংসদ সদস্য একই পথ অনুসরণ করবেন? সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে একের পর এক পদত্যাগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা তুঙ্গে।

পশ্চিমবঙ্গকোয়েল মল্লিকপদত্যাগরাজ্যসভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে