Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

১৫ মিনিটের দেরিতে প্রাণ রক্ষা, নেপাল থেকে ফিরলেন পশ্চিমবঙ্গের দম্পতি

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৯:৪৫
১৫ মিনিটের দেরিতে প্রাণ রক্ষা, নেপাল থেকে ফিরলেন পশ্চিমবঙ্গের দম্পতি

সংগৃহীত ছবি

নেপালে ভয়াবহ বন্যা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অনুকূল পোদ্দার ও তার স্ত্রী রেবা। মাত্র ১৫ মিনিটের দেরি এবং গাড়িচালকের সময়োপযোগী সিদ্ধান্ত তাদের জীবন বাঁচিয়েছে বলে জানিয়েছেন ওই দম্পতি।

মানসসরোবর তীর্থযাত্রায় ৩৭ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে নেপালে গিয়েছিলেন অনুকূল ও রেবা। গত ২১ আগস্ট দলটি যাত্রা শুরু করে। তাদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের ১৭ জন এবং তেলাঙ্গানার ২০ জন পর্যটক।

গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে চীন সীমান্তের কাছে একটি ইমিগ্রেশন সেন্টারের উদ্দেশে রওনা হন তারা। এর মধ্যেই উত্তর-মধ্য নেপালে আঘাত হানে ভয়াবহ বন্যা। এতে রাসুয়া, নুওয়াকোট ও ধাদিং জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

বিপদ যে এতটা কাছে চলে এসেছে, শুরুতে তা বুঝতে পারেননি পর্যটকেরা। পথে অন্য চালকদের কাছ থেকে বন্যার খবর পেয়ে পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পারেন তাদের গাড়িচালক। এরপর আর ঝুঁকি না নিয়ে গাড়ি ঘুরিয়ে কাঠমান্ডুর দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

অনুকূল জানান, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা তাদের গাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে ছিল। তার ভাষায়, ‘আর একটু এগিয়ে গেলে আমাদের পক্ষে ফিরে আসার কোনো সুযোগই থাকত না।’

বসিরহাটের কাছারিপাড়ার বাসিন্দা অনুকূল জানান, তখন আকাশ ছিল পরিষ্কার, আবহাওয়াও ছিল বেশ ভালো। এমন পরিস্থিতিতে হঠাৎ এত বড় প্রাকৃতিক দুর্যোগ নেমে আসতে পারে, তা তারা ভাবতেই পারেননি।

আরও পড়ুন

নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

২৯ আগস্ট ২০২৬


তবে গাড়িচালক ও ট্যুর অপারেটরদের উদ্বিগ্ন মুখ দেখে পর্যটকদের সন্দেহ হয়। তাদের কাছ থেকেই হঠাৎ বন্যার খবর জানতে পারেন তারা। এরপর দ্রুত কাঠমান্ডুর পথে ফিরে যান। পাহাড়ি রাস্তা দিয়ে ফেরার সময় বন্যায় ধ্বংস হয়ে যাওয়া এলাকার ভয়াবহ চিত্র চোখে পড়ে তাদের।

দুপুরের মধ্যেই কাঠমান্ডুতে ফিরে আসেন তারা। নিরাপদে ফিরলেও ভয়াবহ অভিজ্ঞতায় দলের সবাই মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যদের ফোন করে নিজেদের নিরাপদ থাকার খবর জানান।

অনুকূল বললেন, চালকের সময়োচিত সিদ্ধান্ত এবং ঈশ্বরের কৃপায় তারা বড় বিপদ থেকে বেঁচে গেছেন।

পরে অনুকূল তার প্রতিবেশী ও বন্ধু দিলীপ দত্তকে ফোনে জানান, শুধু চালকের সতর্কতাই নয়, নথিপত্র যাচাইয়ের কারণে হওয়া প্রায় ১৫ মিনিটের দেরিও তাদের বাঁচিয়ে দিয়েছে। দিলীপ জানান, ইমিগ্রেশন সেন্টারের পথে নথিপত্র যাচাইয়ের জন্য তাদের গাড়ি প্রায় ১৫ মিনিট আটকে ছিল। ওই সময়টুকুর কারণেই তারা বিপদসীমায় পৌঁছানোর আগে কিছুটা পিছিয়ে ছিলেন। কয়েক মিনিট আগে সেখানে পৌঁছে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত।

এদিকে পর্যটক দলটি নেপালে আটকে পড়েছে জানতে পেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুকূলের শ্যালক প্রসূন রায়ের সঙ্গে ফোনে কথা বলেন। তাদের দেশে ফিরতে কোনো সহায়তা প্রয়োজন কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি।

পশ্চিমবঙ্গের ১৭ জন পর্যটক শুক্রবার নেপাল থেকে ভারতের উদ্দেশে রওনা হন। তাদের মধ্যে পাঁচজন বিমানে কলকাতায় ফেরেন। বাকি ১২ জন, অনুকূল ও রেবাসহ, কাঠমান্ডু থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দক্ষিণে ভারতীয় সীমান্তের কাছে বীরগঞ্জের উদ্দেশে রওনা হন। রবিবার কলকাতায় ফেরেন অনুকূল ও রেবা।

ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রেবা বলছিলেন, ‘মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছি। এখন স্বস্তি লাগছে। তবে যারা এই বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন এবং সবকিছু হারিয়েছেন, তাদের কথা ভেবে কষ্ট হচ্ছে।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা

নেপালবন্যাপশ্চিমবঙ্গ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৭

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৬

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৫

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    বাহিনী যদি দায় স্বীকার না করে গুমের তদন্ত করবে কে

    বাহিনী যদি দায় স্বীকার না করে গুমের তদন্ত করবে কে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:০৯

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    advertiseadvertise