Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কলকাতায় আনন্দবাজার পত্রিকা অফিসের দেয়ালে গেরুয়া রঙ লাগাল বিক্ষোভকারীরা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৯
কলকাতায় আনন্দবাজার পত্রিকা অফিসের দেয়ালে গেরুয়া রঙ লাগাল বিক্ষোভকারীরা

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গে আনন্দবাজার পত্রিকার ‘গেরুয়া’ নিয়ে প্রকাশিত শিরোনামের প্রতিবাদে কলকাতায় পত্রিকাটির কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়েছে। গেরুয়া পাগড়ি পরে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে মঙ্গলবার দুপুরে কয়েকজন বিক্ষোভকারী প্রফুল্ল সরকার স্ট্রিটে আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। পরে পুলিশের উপস্থিতিতে ভবনের মূল ফটকে গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে অবস্থান নেন তারা। একপর্যায়ে কার্যালয়ের সামনের দেয়ালে গেরুয়া রঙ লাগিয়ে ‘আনন্দবাজার হায় হায়’ স্লোগান দিতে দিতে সেখান থেকে চলে যান বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা জানান, আনন্দবাজার পত্রিকা সরকারের সমালোচনা করতে পারে, মুখ্যমন্ত্রীরও সমালোচনা করতে পারে। কিন্তু গেরুয়া রঙকে অসম্মান করার অধিকার কারও নেই। তাদের একজন বললেন, ‘পুলিশের কথা মেনে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি। শুধরে না নিলে পরে আরও বড় প্রতিবাদ হবে।’

কিছুক্ষণ অবস্থানের পর ভবনের মূল ফটকের পাশের দুটি পিলারে গেরুয়া রঙের প্রলেপ দেন তারা। এরপর স্লোগান দিতে দিতে সেখান থেকে চলে যান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুরো ঘটনাটিতে পুলিশকে অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় দেখা গেছে।

এই বিক্ষোভের সঙ্গে ২১ আগস্ট আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি শিরোনামের সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী ছাত্রসংগঠন এবিভিপির একটি প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। পরদিন ওই ঘটনা নিয়ে আনন্দবাজার পত্রিকার একটি শিরোনামে ‘গেরুয়া গুণ্ডামি’ শব্দবন্ধ ব্যবহার করা হয়।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে ককরোচ কর্মীর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৮

১৭ আগস্ট ২০২৬

ভারতে ক্ষমতাসীন বিজেপির প্রতীকে গেরুয়া রঙ রয়েছে। ওই শিরোনাম প্রকাশের পর তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। এর প্রকাশ্য প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

২৮ আগস্ট একটি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘গেরুয়া তাণ্ডব শিরোনাম প্রত্যাহার করতে হবে। গেরুয়া শব্দকে কালিমালিপ্ত করতে দেব না।’ এর আগে তিনি বলেছিলেন, শিরোনাম প্রত্যাহার করে ক্ষমা না চাইলে গেরুয়া বসন পরে প্রতিবাদ করা হবে।

এরপর আনন্দবাজার পত্রিকার সম্পাদককে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠনের পক্ষ থেকে বউবাজার থানায় এফআইআরও করা হয়।

আনন্দবাজার পত্রিকার কার্যালয়ের সামনে মঙ্গলবার এক বিক্ষোভকারী বললেন, ‘পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জী ও বিবেকানন্দের মাটি, এটা গেরুয়ার মাটি। এই মাটিতে গেরুয়া নিয়ে কুমন্তব্য করার প্রচেষ্টা বরদাস্ত হবে না।’

তবে বিক্ষোভকারীদের সঙ্গে বিজেপির সরাসরি কোনো যোগ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, দলের পক্ষ থেকে এমন কোনো বিক্ষোভের ডাক দেওয়া হয়নি।

এদিকে, আনন্দবাজার পত্রিকার এক জ্যেষ্ঠ সম্পাদক অল্ট নিউজকে জানান, শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর শনিবার থেকেই চাঁদনি চক এলাকার কাছে পত্রিকাটির কার্যালয়ে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল।

ওই সম্পাদক বললেন, ‘আমাদের ধারণা ছিল, এমন কিছু একটা ঘটতে পারে। আজ আমাদের অফিসে না যেতে বলা হয়েছিল। পুলিশ কর্মকর্তারাও তাদের সঙ্গে এসেছিলেন এবং তাদের সঙ্গেই চলে গেছেন।’

ওই ব্যক্তিরা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কি না জানতে চাইলে তিনি বলেছেন, ‘তাদের হাতে কোনো ব্যানার ছিল না। তবে আমি জানি, তাদের বেশির ভাগই অবাঙালি।’

ভাঙচুরের কয়েক ঘণ্টা পর পত্রিকাটির সম্পাদক ইশানি দত্ত রায় ফেসবুকে ঘটনার পর সাদা রঙ করে দেওয়া দেয়ালের একটি ছবি পোস্ট করেন। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘উচ্চ যেথা শির’।

সূত্র : বিবিসি বাংলা, আরও আনন্দ, অল্ট নিউজ



পশ্চিমবঙ্গকলকাতাআনন্দবাজারগেরুয়াবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    advertiseadvertise