বুথফেরত জরিপ
আসামে আসছে বিজেপি, কী জানা যাচ্ছে কেরালা-তামিলনাড়ু নিয়ে

কেরালার ১৪০টি আসনের বিধানসভায় এলডিএফকে পেছনে ফেলে কংগ্রেসের ইউডিএফ জোটের জয়ের সম্ভাবনা জোরালো দেখা যাচ্ছে। ছবি : সংগৃহীত।
ভারতের আসাম, কেরালা ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রভাবশালী বিভিন্ন জরিপকারী সংস্থা তাদের বুথফেরত জরিপ প্রকাশ করেছে।
প্রকাশিত জরিপগুলোতে দেখা যাচ্ছে, আসামে বিজেপি জোট এবং কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সুবিধাজনক অবস্থানে থাকলেও তামিলনাড়ুতে ক্ষমতাসীন ডিএমকে জোটের সঙ্গে তীব্র টক্কর দিচ্ছে নতুন দল টিভেকে।
আসামের ১২৬টি আসনের বিধানসভায় দলটির বড় জয়ের ইঙ্গিত দিচ্ছে সবগুলো জরিপ সংস্থা। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার মতে বিজেপি জোট ৮৮ থেকে ১০০টি আসন পেতে পারে। যেখানে কংগ্রেসের জন্য ২৪-৩৬টি আসনের পূর্বাভাস দেওয়া হয়েছে।
পিপলস পালস বিজেপিকে ৮৩-৯১টি এবং কংগ্রেসকে ২২-২৬টি আসন দিয়েছে। পি-মার্কের জরিপে বিজেপি ৮২-৯৪ ও কংগ্রেস ৩০-৪০ এবং ম্যাট্রাইজ বিজেপিকে ৮৫-৯৫ ও কংগ্রেসকে ২৫-৩২টি আসন পাওয়ার পূর্বাভাস দিয়েছে।
কেরালার ১৪০টি আসনের বিধানসভায় এলডিএফকে পেছনে ফেলে কংগ্রেসের ইউডিএফ জোটের জয়ের সম্ভাবনা জোরালো দেখা যাচ্ছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার ইউডিএফকে ৭৮-৯০টি আসন দিলেও এলডিএফকে দিয়েছে ৪৯-৬২টি।
আসামে বিজেপি জোট এবং কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সুবিধাজনক অবস্থানে থাকলেও তামিলনাড়ুতে ক্ষমতাসীন ডিএমকে জোটের সঙ্গে তীব্র টক্কর দিচ্ছে নতুন দল টিভেকে।
পিপলস পালসের মতে ইউডিএফ ৭৫-৮৫ ও এলডিএফ ৫৫-৬৫টি আসন পেতে পারে। পি-মার্ক এবং ম্যাট্রাইজ উভয় সংস্থাই ইউডিএফকে ৭০ থেকে ৭৯টির মধ্যে আসন দিয়েছে, যেখানে এলডিএফ পেতে পারে ৬০ থেকে ৬৯টি আসন।
এই রাজ্যে বিজেপি জোট সর্বোচ্চ ৩ থেকে ৫টি আসন পেতে পারে বলে আভাস পাওয়া গেছে।





