Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
আগামীর সময়
রাস্তাঘাট পরিষ্কার করা নাসিরের নেশা
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

জন্মহার বাড়াতে সন্তান জন্মে বেতনসহ ছুটি বাড়াল ফ্রান্স

হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:০২
জন্মহার বাড়াতে সন্তান জন্মে বেতনসহ ছুটি বাড়াল ফ্রান্স

ফ্রান্সে কমছে জন্মহার, বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। ছবি: সংগৃহীত

কমে আসা জন্মহার মোকাবিলা এবং পরিবারগুলোকে সন্তান নিতে উৎসাহিত করতে নতুন বেতনসহ জন্ম-ছুটির নীতি কার্যকর করেছে ফ্রান্স।

বুধবার থেকে কার্যকর হওয়া এ নীতির আওতায় চলতি বছরের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া কিংবা দত্তক নেওয়া শিশুর বাবা ও মা অতিরিক্ত এক থেকে দুই মাস পর্যন্ত পাবেন বেতনসহ ছুটি।

ফরাসি সরকারের আশা, নতুন এই পারিবারিক ও অর্থনৈতিক প্রণোদনা জন্মহার বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতের শ্রমবাজার, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং জনসংখ্যার ভারসাম্য রক্ষায় রাখবে ইতিবাচক ভূমিকা।

নতুন নীতিমালা অনুযায়ী, বিদ্যমান মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত এই ছুটি ভোগ করতে পারবেন অভিভাবকেরা। ছুটির প্রথম মাসে তাদের মূল বেতনের প্রায় ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে প্রায় ৬০ শতাংশ ভাতা দেওয়া হবে। এই অর্থ আসবে সরাসরি সামাজিক নিরাপত্তা তহবিল থেকে। তবে উচ্চ আয়ের কর্মীদের ক্ষেত্রে ভাতার একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে, যাতে রাষ্ট্রীয় তহবিলের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

এই সুবিধা মূলত কর্মজীবী এবং সামাজিক নিরাপত্তা তহবিলে নিয়মিত অবদান রাখা অভিভাবকদের জন্য প্রযোজ্য। সরকারি ও বেসরকারি খাতের স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা নির্ধারিত শর্ত পূরণ করলেই পাবেন এই ছুটি। তবে যেসব পরিবারে স্বামী-স্ত্রী কেউই কর্মজীবী নন, তারা এই ছুটি বা ভাতা পাবেন না। যদিও নির্ধারিত আয়ের নিচে থাকা পরিবারগুলো শিশুর জন্য প্রচলিত এককালীন জন্ম অনুদান এবং মাসিক পারিবারিক ভাতাসহ অন্যান্য সরকারি সহায়তা থাকবে আগের মতোই।

ফ্রান্সের সমাজকল্যাণ ও পরিবারবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সন্তানের জন্মের পর প্রথম কয়েক মাস শিশু ও পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে মা ও বাবা কর্মক্ষেত্রের চাপ থেকে মুক্ত থেকে শিশুর সঙ্গে বেশি সময় কাটাতে পারলে তার শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়ে। একই সঙ্গে প্রসবের পর মায়ের সুস্থতা ফিরে পাওয়া এবং বাবার সক্রিয় অংশগ্রহণ পারিবারিক বন্ধন আরও শক্তিশালী করে। কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য তৈরি করাই এই আইনের অন্যতম উদ্দেশ্য।

এর আগেও ফ্রান্সে পরিবারবান্ধব বেশ কয়েকটি সুবিধা চালু ছিল। কর্মজীবী মায়েরা সাধারণত প্রায় ১৬ সপ্তাহ পর্যন্ত পূর্ণ বা আংশিক বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পান। বাবারা রাষ্ট্রীয় অর্থায়নে প্রায় ২৫ দিনের পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি অতিরিক্ত জন্ম-ছুটিও ভোগ করতে পারেন। এ ছাড়া নির্ধারিত আয়ের নিচে থাকা পরিবারগুলো শিশুর জন্মের সময় এককালীন আর্থিক অনুদান, মাসিক পারিবারিক ভাতা এবং শিশুর পরিচর্যার জন্য পেয়ে থাকে সরকারি ভর্তুকি।

জনসংখ্যা ও সমাজবিজ্ঞানীদের মতে, ফ্রান্সে জন্মহার কমে যাওয়ার পেছনে উচ্চ জীবনযাত্রার ব্যয়, আবাসন সংকট, মানসম্মত শিশুযত্নের উচ্চ খরচ এবং তরুণদের মধ্যে দেরিতে পরিবার গঠনের প্রবণতাসহ রয়েছে একাধিক কারণ। সরকারের নতুন উদ্যোগকে তারা স্বাগত জানালেও মন্তব্য করেছেন, শুধু ছুটি বা সাময়িক আর্থিক সহায়তা দিয়ে দীর্ঘমেয়াদে জন্মহারের সংকট কাটানো সম্ভব নয়। তাদের মতে, জন্মহার বাড়াতে সাশ্রয়ী আবাসন, সহজলভ্য শিশুযত্ন, তরুণদের জন্য স্থিতিশীল কর্মসংস্থান এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নিম্ন জন্মহার ও বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ এখন পুরো ইউরোপজুড়েই দেখা দিয়েছে। জার্মানি, ইতালি ও স্পেনও জনসংখ্যার ভারসাম্য ধরে রাখতে বিভিন্ন পরিবারবান্ধব নীতি ও আর্থিক প্রণোদনা চালু করেছে।

বিশ্লেষকদের ধারণা, ফ্রান্সের নতুন জন্ম-ছুটি নীতি ভবিষ্যতে অন্যান্য ইউরোপীয় দেশের জন্যও একটি কার্যকর দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

 

ফ্রান্সজন্মহারসরকারের উদ্যোগ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০২ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বসনিয়া-হার্জেগোভিনা
    ০
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৫:০০ টা
    পর্তুগাল
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    advertisement
    advertisement
    কেইনের কাছে এটাই তো চাই!

    কেইনের কাছে এটাই তো চাই!

    ০২ জুলাই ২০২৬, ০০:৪২

    ব্রাজিল-জাপান ম্যাচের দ্বন্দ্বে বিএনপি নেতা খুন

    ব্রাজিল-জাপান ম্যাচের দ্বন্দ্বে বিএনপি নেতা খুন

    ০২ জুলাই ২০২৬, ০০:৪৬

    দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় হরমুজ প্রণালি ইস্যুই প্রধান

    দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় হরমুজ প্রণালি ইস্যুই প্রধান

    ০২ জুলাই ২০২৬, ০০:৩৬

    তুমি আমার এমনই একজন

    তুমি আমার এমনই একজন

    ০২ জুলাই ২০২৬, ০০:৫৩

    ফ্রান্স ফুটবল যেন ফরাসি সুগন্ধি

    ফ্রান্স ফুটবল যেন ফরাসি সুগন্ধি

    ০২ জুলাই ২০২৬, ০১:০৮

    মাত্র ৬০ সেকেন্ডেই ধূলিসাৎ ১১ হাজার কোটি ডলারের সম্পদ

    মাত্র ৬০ সেকেন্ডেই ধূলিসাৎ ১১ হাজার কোটি ডলারের সম্পদ

    ০২ জুলাই ২০২৬, ০১:৪৬

    রোমাঞ্চকর ম্যাচে সেনেগালকে হারাল বেলজিয়াম

    রোমাঞ্চকর ম্যাচে সেনেগালকে হারাল বেলজিয়াম

    ০২ জুলাই ২০২৬, ০২:১৮

    সত্যিই কি শাকিব মেগাস্টার

    সত্যিই কি শাকিব মেগাস্টার

    ০২ জুলাই ২০২৬, ০১:৪০

    মহাবিশ্ব আমার ডাকে সাড়া দিয়েছে

    মহাবিশ্ব আমার ডাকে সাড়া দিয়েছে

    ০২ জুলাই ২০২৬, ০১:৪০

    খাদ্য ও আশ্রয়ের লড়াইয়ে দিশেহারা ভেনেজুয়েলাবাসী

    খাদ্য ও আশ্রয়ের লড়াইয়ে দিশেহারা ভেনেজুয়েলাবাসী

    ০২ জুলাই ২০২৬, ০২:১৬

    ইব্রাহিমি মসজিদে আরও নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ইসরায়েল

    ইব্রাহিমি মসজিদে আরও নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ইসরায়েল

    ০২ জুলাই ২০২৬, ০১:২৭

    ভূমিকম্পের মৃত্যুকূপে জীবনের আয়ু কতদিন?

    ভূমিকম্পের মৃত্যুকূপে জীবনের আয়ু কতদিন?

    ০২ জুলাই ২০২৬, ০২:৩৭

    থ্রিলারের গণ্ডি পেরোনো ‘হেডলাইন’

    থ্রিলারের গণ্ডি পেরোনো ‘হেডলাইন’

    ০২ জুলাই ২০২৬, ০১:৪০

    রাখাইন সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, আহত ৩

    রাখাইন সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, আহত ৩

    ০২ জুলাই ২০২৬, ০৩:১৮

    ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা হয়েছে: নিপুন রায়

    ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা হয়েছে: নিপুন রায়

    ০২ জুলাই ২০২৬, ০০:০১

    advertiseadvertise