- ২ মাস আগে(০৪:৪৪)
রোমাঞ্চকর ম্যাচে সেনেগালকে হারাল বেলজিয়াম
দুর্ভাগ্যের কাছে হার মানতে হলো সেনেগালকে। প্রথমে দুই গোলে এগিয়ে যাওয়া। পরে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল শোধ করে বেলজিয়াম ম্যাচটা নিয়ে আসে অতিরিক্ত ৩০ মিনিটে।
ম্যাচটা যখন টাইব্রেকারে দিকে এগুচ্ছিল, তখনই এক অপ্রত্যাশিত ঘটনায় পেনাল্টি পেয়ে যায় বেলজিয়াম। সেই সুযোগ কাজে লাগিয়ে রোমাঞ্চকম ম্যাচ ৩-২ গোলে জিতে শেষ ষোলতে পৌঁছে গেছে ইউরোপের দলটি।
সাহসী ফুটবল খেলেও সেনেগালের সঙ্গী হয় শুধুই কান্না।
ম্যাচের ২৪ মিনিটে হাবিব দিয়ারার হেডে লিড নিয়েছিল সেনেগাল। দ্বিতীয়ার্ধ শুরুর পর ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইলা সার।
বেলজিয়াম চেষ্টা চালিয়ে গেছে বাকি সময়। ৮৬ মিনিটে বদলী রুমালু লুকাকুর গোলে ব্যবধান কমায় তারা। এর তিন মিনিট পর অধিনায়ক ইউরি তিলেমানসের গোল বাঁচায় বেলজিয়ামের বিশ্বকাপ স্বপ্ন।
অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে একটি বল ক্লিয়ার করতে গিয়ে তিলেমানসের পায়ের লাথিয় বসিয়ে দেন সেনেগালের কামারা। প্রথমে সেটিতে পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। তবে ভিএআর-এ অনেকবার দেখে শেষ পর্যন্ত পেনাল্টির সিদ্ধান্ত আসে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে বেলজিয়ামকে জয় এনে দেন তিলেমানস।
৭ জুলাই সেরা ষোলর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে কয়েক ঘন্টা পর। বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হতে যাওয়া স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বসনিয়ার মধ্যে ম্যাচের বিজয়ীরা হবে বেলজিয়ামের প্রতিপক্ষ।
- ২ মাস আগে(০৪:৪০)

তিলেমানসের লক্ষ্যভেদে বেলজিয়াম জয়ের পথে
পেনাল্টিকে গোলে পরিণত করলেন বেলজিয়াম অধিনায়ক ইউরি তিলেমাসন। বেলজিয়াম এগিয়ে ২-১ গোলে।
জয় থেকে কয়েক মুহূর্ত দূরে তারা।
- ২ মাস আগে(০৪:০০)

ভিএআর চেক-এ পেনাল্টি পেল বেলজিয়াম
অতিরিক্ত ৩০ মিনিট সশয়ের শেষ মুহূর্তে ভিএআর-এর সিদ্ধান্তে পেনাল্টি পেয়েছে বেলজিয়াম।
- ২ মাস আগে(০৩:৪৯)

এখন ২-২! ম্যাচ গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে
বেলজিয়ামের কি অবিশ্বাস্য প্রত্যাবর্তন!
লুকাকুর গোলের তিন মিনিট বাদেই বেলজিয়ামের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে গোল করলেন অধিনায়ক ইউরি তিলেমানস!
লেয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রস গোলমুখে আসলে বেলজিয়াম অধিনায়ক অবিশ্বাস্য সাহসী এক হেডে সেনেগালের দুই ডিফেন্ডার এবং গোলরক্ষক মুরি দিয়াওয়ের চ্যালেঞ্জ সামলে চমৎকার দক্ষতায় বল জালে জড়ান।
সেনেগাল এতক্ষণ পুরো নিয়ন্ত্রণে থাকলেও, এখন বেলজিয়াম যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে!
- ২ মাস আগে(০৩:২৯)

লুকাকু ব্যবধান কমালেন
ম্যাচের ৮৬ মিনিটে বদলী লুকাকুর গোলে ম্যাচে ফেরার সম্ভাবনা বাচিয়ে রাখলো বেলজিয়াম।
- ২ মাস আগে(০৩:১৬)

ডি ব্রুইন ও ডোকুকে তুলে নিলেন বেলজিয়াম কোচ
বেলজিয়ামের ম্যাচের মোড় ঘোরানোর লক্ষ্যে কোচ রুডি গার্সিয়া ম্যাচের ৫৬ মিনিটে দুই হাই-প্রোফাইল খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নিয়েছেন। কেভিন ডে ব্রুইন ও জেরেমি ডোকুর পরিবর্তে মাঠে নেমেছেন দোদি লুকেবাকিও ও নিকো রাস্কিন। এর আগে বিরতির পর তিনি মাঠে পাঠিয়েছেন অভিজ্ঞ রুমালু লুকাকুকে। তারা কি রেড ডেভিলদের আবার ম্যাচে ফিরিয়ে আনতে পারবেন?
- ২ মাস আগে(০২:৫৩)

ইসমাইলার ঝলকে ব্যবধান বাড়লো সেনেগালের
অসাধারণ গোল!!!
বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ালো সেনেগাল। ৫১ মিনিটে নিজেদের অর্ধ থেকে মুসা নিয়াখাতে ভাসিয়ে দেওয়া বল বেলজিয়ামের বক্সে বুক দিয়ে নামিয়ে ডান পায়ের জোড়ালো ভলিতে জাল খুঁজে নেন ইসমাইলা সার।
এখান থেকে কী পারবে বেলজিয়াম ম্যাচের ভাগ্য বদলাতে?
- ২ মাস আগে(০২:৫০)
পিছিয়ে থেকে বিরতিতে বেলজিয়াম
গোলের জন্য চেষ্টা ছিল দু'দলেরই। আক্রমন-প্রতি আক্রমনেই চলছিল খেলা। তবে ২৪ মিনিটে গোলটা পেয়ে যায় সেনেগাল। হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় আফ্রিকান পরাশক্তিরা।
সেই গোল শোধ দিতে বেলজিয়াম মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তাই তাদের বিরতিতে যেতে হয়েছে পিছিয়ে থেকে। বিশ্বকাপে টিকে থাকতে দ্বিতীয়ার্ধে নিজেদের উজার করে দিতে হবে বেলজিয়ানদের। আর সেনেগালকে ঘর সামলে চেষ্টা করতে হবে ব্যবধান বাড়ানোর।
- ২ মাস আগে(০২:২৪)

লিড নিয়েছে সেনেগাল
ম্যাচের ২৪ মিনিটে বেলজিয়ামকে পেছনে ফেলে সেনেগাল। হাবিব দিয়ারার হেড খুঁজে নেয় প্রতিপক্ষের জাল। বাঁ দিক থেকে সাদিও মানের ক্রসে প্রথমে হেড নিয়েছিলেন ইসমাইলা সার। যা সাইড পোস্টে লেগে ফিরে আসে। সুযোগ সন্ধানী দিয়ারার প্লেসিং সহজেই জাল খুঁজে নেয়।
০২ জুলাই ২০২৬, সকাল ৫:১৭
রোমাঞ্চকর ম্যাচে সেনেগালকে হারাল বেলজিয়াম
দুর্ভাগ্যের কাছে হার মানতে হলো সেনেগালকে। প্রথমে দুই গোলে এগিয়ে যাওয়া। পরে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল শোধ করে বেলজিয়াম ম্যাচটা নিয়ে আসে অতিরিক্ত ৩০ মিনিটে।
ম্যাচটা যখন টাইব্রেকারে দিকে এগুচ্ছিল, তখনই এক অপ্রত্যাশিত ঘটনায় পেনাল্টি পেয়ে যায় বেলজিয়াম। সেই সুযোগ কাজে লাগিয়ে রোমাঞ্চকম ম্যাচ ৩-২ গোলে জিতে শেষ ষোলতে পৌঁছে গেছে ইউরোপের দলটি।
সেনেগালের সঙ্গী হয়েছে শুধুই কান্না।