Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পপকর্ন

তুমি আমার এমনই একজন

পপকর্ন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০০:৫৩
তুমি আমার এমনই একজন

(বাঁ থেকে) টিনি স্টোয়েসেল জর্জিনা রদ্রিগেজ ও এস্টার এক্সপোসিতো

বিশ্বকাপে গোল আর রেকর্ডের পাশাপাশি আলো ছড়ান ফুটবলারদের প্রেমিকা ও জীবনসঙ্গীরা। কেউ অভিনেত্রী, কেউ গায়িকা, কেউ সুপারমডেল বা সোশ্যাল মিডিয়া আইকন। মাঠের বাইরে তাদের প্রেম, গ্ল্যামার ও সাফল্যের গল্প বিশ্বকাপের উন্মাদনায় যোগ করে ভিন্ন এক মাত্রা

রোনালদোর বাগদত্তা
১৯৯৪
সালে স্পেনের জাকা শহরে জন্ম নেওয়া জর্জিনা রদ্রিগেজের পরিবার ছিল মধ্যবিত্ত। বাবা ছিলেন আর্জেন্টাইন, মা স্প্যানিশ। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল। ব্যালেরিনা হওয়ার স্বপ্ন নিয়ে প্রশিক্ষণও নিয়েছিলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে সেই স্বপ্ন বেশিদূর এগোয়নি। কিশোর বয়সে তিনি ইংল্যান্ডে গিয়ে শিশুদের দেখাশোনার কাজ করেন। পরে মাদ্রিদে ফিরে বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচির একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে চাকরি নেন। ২০১৬ সালের এক বিকালে সেই দোকানেই হাজির হন পর্তুগালের ফুটবল রাজা ক্রিস্তিয়ানো রোনালদো।

সেদিন বদলে যায় দুজনের জীবন। প্রথম দেখাতেই প্রেমে পড়েন দুজনে। রোনালদোর সঙ্গে সম্পর্কের কারণে চাকরি ছেড়ে দিতে হয় জর্জিনাকে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ৭ কোটি ৪২ লাখ। শুধু সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই প্রতি বছর কোটি কোটি ডলার আয় করেন তিনি। নেটফ্লিক্সে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ডকু-সিরিজ ‘আই অ্যাম জর্জিনা’র তিনটি সিজন তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। তিনি এখন বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের মুখ। কান উৎসব, মেট গালা, প্যারিস ফ্যাশন উইকে নিয়মিত দেখা যায় তার রূপের েজৗলুস।

এমবাপ্পের মনের মানুষ
ফ্রান্সের
অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন না। তবে গত এক বছরে স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর সঙ্গে তার সম্পর্ক নিয়ে ইউরোপীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এলিট’-এর মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি পান এস্টার। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ২ কোটি ৪২ লাখ।

তাকে একাধিকবার এমবাপ্পের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে। রিয়াল মাদ্রিদের একটি ম্যাচে তিনি ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি। আশা করা হচ্ছে, বিশ্বকাপের পরপরই মনের মানুষকে নিয়ে মুখ খুলবেন এমবাপ্পে।

রোদ্রিগো দে পলের প্রেমিকা
আর্জেন্টিনার
বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রোদ্রিগো দে পল ও লাতিন পপ তারকা টিনি স্টোয়েসেলের প্রেমের গল্প গত কয়েক বছরে ক্রীড়া ও বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। টিনি স্টোয়েসেল লাতিন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় গায়িকাদের একজন। সম্পর্কের শুরু থেকেই এ জুটিকে নিয়ে গণমাধ্যম ও ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে।


টিনি মাত্র ১৪ বছর বয়সে ডিজনির জনপ্রিয় সিরিজ ‘ভায়োলেট্টা’য় অভিনয়ের মাধ্যমে বিশ্ব জুড়ে পরিচিতি পান। পরবর্তী সময়ে তিনি একের পর এক অ্যালবাম প্রকাশ করেন এবং লাতিন পপ সংগীতের অন্যতম বড় তারকায় পরিণত হন। ইউরোপ, লাতিন আমেরিকা ও যুক্তরাষ্ট্রে তার কনসার্টগুলো নিয়মিত হাউজফুল হয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ২ কোটি ১৫ লাখ। তিনিই আর্জেন্টিনার সবচেয়ে প্রভাবশালী নারী তারকাদের একজন।

ক্রিস্তিয়ানো রোনালদোজর্জিনা রদ্রিগেজকিলিয়ান এমবাপ্পেএস্টার এক্সপোসিতোরোদ্রিগো দে পল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ