Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প

মাত্র ৬০ সেকেন্ডেই ধূলিসাৎ ১১ হাজার কোটি ডলারের সম্পদ

  • ঘুরে দাঁড়াতে লাগবে কয়েক দশক, কর্মসংস্থান হারাবে লাখ লাখ মানুষ
  • চুক্তি সচল থাকলে ইতিহাসের সবচেয়ে বড় বীমা দাবির ঘটনা হবে এ ভূমিকম্প
আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:৪৬
মাত্র ৬০ সেকেন্ডেই ধূলিসাৎ ১১ হাজার কোটি ডলারের সম্পদ

ভূমিকম্পে বিদ্ধস্ত ভেনেজুয়েলা। ছবি: সংগৃহীত

মানুষের তৈরি সভ্যতা যে কতটা ভঙ্গুর, আরও একবার যেন সেই চিরন্তন সত্যকেই সামনে আনলো ভেনেজুয়েলার এই সাম্প্রতিক ট্র্যাজেডি। জোড়া ভূমিকম্প। প্রথমটি ৭.২ মাত্রার। ২০ থেকে ৩০ সেকেন্ডের। দ্বিতীয়টি ৭.৫ মাত্রার। সবচেয়ে বড় এ কম্পনটির স্থায়িত্ব ছিল প্রায় ১ মিনিট। দুই মিলে ৯০ সেকেন্ড। মাঝে ৩৯ সেকেন্ডের ব্যবধান। তাতেই ধুলোয় মিশে গেল আস্ত একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক মেরুদণ্ড।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ‘সবচেয়ে ভয়ংকর কম্পনটিই ছিল পরেরটি। প্রায় ১১ হাজার কোটি ডলারের সম্পদ ধূলিসাৎ হয়েছে ৬০ সেকেন্ডের ওই ভয়াবহ ভূমিকম্পে। কয়েক দশক লাগবে ঘুরে দাঁড়াতে।’

একই কথা বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফও। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) উপগ্রহ-ভিত্তিক ‘র‍্যাপিড ডিজিটাল অ্যাসেসমেন্ট’ অনুযায়ী, আবাসন ও অর্থনৈতিক সম্পদের ধ্বংসযজ্ঞের কারণে প্রত্যক্ষ ভৌত ক্ষতির পরিমাণ এখনই প্রায় ৬.৭ বিলিয়ন ডলার, যা দেশের জিডিপির প্রায় ৬ শতাংশ। ক্ষতিগ্রস্ত এলাকায় রয়েছে প্রায় ১৭ লাখ স্থাপনা।

ইউএসজিএস-এর মতে, অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দেশের জিডিপির ২% থেকে ১০%-এর সমান হতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এই ক্ষতি ১১ হাজার ১৩০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, মোট অর্থনৈতিক প্রভাব সাধারণত প্রত্যক্ষ ক্ষতির ১.৫ থেকে ৩ গুণ পর্যন্ত বেশি হয়। অবকাঠামোগত ক্ষতি, ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়া এবং দীর্ঘমেয়াদি পুনর্গঠন ব্যয়ের ফলে এই ক্ষতির অঙ্ক বাড়বে আরও বহুগুণ। ভেনেজুয়েলার সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো ‘প্যারামেট্রিক’ ভূমিকম্প বীমা কভারেজ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সাধারণত এই ধরনের বীমাগুলো ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে কার্যকর হয়। যেহেতু এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। সেক্ষেত্রে বীমা চুক্তি সচল থাকলে এটি ভেনেজুয়েলার ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ বীমা দাবির ঘটনায় পরিণত হতে যাচ্ছে, যা প্রবলভাবে প্রভাবিত করবে আন্তর্জাতিক বীমা বাজারকেও।

বুধবার (২৪ জুন), স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিট। ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত ভেনেজুয়েলা তার ইতিহাসের অন্যতম ভয়াবহতম প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়। ভূতাত্ত্বিক পরিভাষায় ‘সিসমিক ডাবলেট’ বা জোড়া ভূমিকম্প নামে পরিচিত এই দুর্যোগের প্রথম আঘাতটি ছিল ৭.২ মাত্রার ‘ফোরশক’ (মূল ভূমিকম্পের আগের কম্পন)। এর পরপরই ভূগর্ভের মাত্র ১৩.২ কিলোমিটার গভীরে মন্টালবান এলাকায় আঘাত হানে ৭.৫ মাত্রার মূল বিনাশী ভূমিকম্প। এই ‘অগভীর স্ট্রাইক-স্লিপ ফল্টিং’-এর তীব্র কম্পনে কেবল ভেনেজুয়েলাই নয়, কেঁপে উঠেছে পার্শ্ববর্তী দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটাও।

আরও পড়ুন

মাত্র ৬০ সেকেন্ডেই ধূলিসাৎ ১১ হাজার কোটি ডলারের সম্পদ

০২ জুলাই ২০২৬

ভেনেজুয়েলার এই জোড়া ভূমিকম্পের প্রকৃতি ২০২৩ সালে দক্ষিণ-পূর্ব তুরস্কে আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পের কথা মনে করিয়ে দেয়। তুরস্কের সেই ঘটনায় ক্ষতি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল এবং ৫৯,০০০ মানুষের মৃত্যু হয়েছিল। ৩ বছর পেরিয়ে ২০২৬ সালেও তুরস্ক যেখানে পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি (তুরস্কের জিডিপি প্রবৃদ্ধি ৫.৪% থেকে কমে ৩.৪%-এ নেমে এসেছে), সেখানে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে আগে থেকেই ভঙ্গুর ভেনেজুয়েলার জন্য অদূর ভবিষ্যৎ আরও অন্ধকার হতে চলেছে।

জিডিপির ব্যাপক ধসের কারণে কর্মসংস্থান হারাবে লাখ লাখ মানুষ, যা দেশে চরম দারিদ্র্য ও মুদ্রাস্ফীতি ডেকে আনবে। সমমানের ভূমিকম্পের ইতিহাস বলে, ভেনেজুয়েলার স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক দশক লেগে যেতে পারে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় মহামারি এবং তীব্র খাদ্য সংকটের আশঙ্কাও দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার জন্য এই ‘সিসমিক ডাবলেট’ এক ভয়াবহ অগ্নিপরীক্ষা। আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত, দীর্ঘমেয়াদি এবং কার্যকর মানবিক ও আর্থিক সহায়তা ছাড়া এই ভঙ্গুর অর্থনীতির দেশের পক্ষে ধ্বংসস্তূপ থেকে আবার মাথা তুলে দাঁড়ানো প্রায় অসম্ভব।

অনুবাদ : সম্রাট চক্রবর্তী, সংবাদদাতা, দিল্লি

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির