Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

রিভিউ

থ্রিলারের গণ্ডি পেরোনো ‘হেডলাইন’

স্বর্ণা রায়
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:৪০
থ্রিলারের গণ্ডি পেরোনো ‘হেডলাইন’

‘হেডলাইন’ সিরিজে ইয়াশ রোহান ও জিয়াউল ফারুক অপূর্ব । ছবি: হইচই

দেশে থ্রিলারধর্মী ওয়েব সিরিজের সংখ্যা কম নয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রহস্য, হত্যাকাণ্ড কিংবা ষড়যন্ত্রের ভেতরেই নির্মাতারা নিজেদের সীমাবদ্ধ রাখেন। সালেহ সোবহান অনীম পরিচালিত আট পর্বের ওয়েব সিরিজ ‘হেডলাইন’

একটি তদন্তমূলক সাংবাদিকতার গল্পকে কেন্দ্র করে নির্মিত। সংবাদমাধ্যম, রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামো এবং ব্যক্তিগত নৈতিকতার সংঘাত নিয়ে নির্মিত একটি রাজনৈতিক-সামাজিক ড্রামা সিরিজ এটি। গল্পের কেন্দ্রে রয়েছে তরুণ সাংবাদিক সামিউল, যার সবচেয়ে বড় স্বপ্ন নিজের নামে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করা। সেই আকাঙ্ক্ষাই তাকে জড়িয়ে ফেলে এক ভয়ংকর অনুসন্ধানে। অভিজ্ঞ সাংবাদিক জহির আহমেদের সঙ্গে কাজ করতে গিয়ে সে এমন এক বাস্তবতার মুখোমুখি হয়, যেখানে সত্য উদ্ঘাটনের পথ কেবল তথ্য সংগ্রহের নয়; বরং ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানোরও।

সিরিজটির সবচেয়ে বড় শক্তি এর চিত্রনাট্য। সৈয়দ আহমেদ শাওকী ও আয়মান আসিব স্বাধীনের লেখায় সংলাপ কখনো অযথা ভারী হয়ে ওঠে না, আবার প্রয়োজনীয় জায়গায় সূক্ষ্ম রাজনৈতিক ইঙ্গিত, ব্যঙ্গ এবং রূপকের ব্যবহার গল্পকে আরও অর্থবহ করে তোলে। বুদ্ধিদীপ্ত সংলাপ যেমন দর্শককে ভাবতে বাধ্য করে, তেমনি হিউমার ও মানবিক সম্পর্কের মুহূর্তগুলো গল্পকে প্রয়োজনীয় ভারসাম্য দেয়।

‘হেডলাইন’ সিরিজে জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান । ছবি: হইচই

অভিনয়ের ক্ষেত্রে নিঃসন্দেহে সবচেয়ে উজ্জ্বল ইয়াশ রোহান। সামিউলের কৌতূহল, অস্থিরতা, আদর্শবাদ এবং সাংবাদিক হয়ে ওঠার সংগ্রামকে তিনি অত্যন্ত স্বাভাবিক ও বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরেছেন। অন্যদিকে, অভিজ্ঞ সাংবাদিক জহির আহমেদ চরিত্রে জিয়াউল ফারুক অপূর্ব দীর্ঘদিনের অভিনয় অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। সংযত অভিব্যক্তি, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং সংলাপ বলার ভঙ্গিতে তিনি চরিত্রটিকে দৃঢ় ভিত্তি দিয়েছেন।

অপূর্ব ও ইয়াশ রোহানের রসায়ন সিরিজটির অন্যতম আকর্ষণ। একজন অভিজ্ঞ অনুসন্ধানী আর একজন শেখার পথে থাকা তরুণ সাংবাদিক— তাদের সম্পর্কের বিকাশ অনেকটাই মনে করিয়ে দেয় জনপ্রিয় অনুসন্ধানী জুটি ফেলুদা ও তোপসের পারস্পরিক নির্ভরতার কথা।

বুদ্ধিদীপ্ত সংলাপ যেমন দর্শককে ভাবতে বাধ্য করে তেমনি হিউমার ও মানবিক সম্পর্কের মুহূর্তগুলো গল্পকে প্রয়োজনীয় ভারসাম্য দেয়

সত্য অনুসন্ধানের গুরুত্বপূর্ণ সহযোগী আইরিন চরিত্রে আফসান আরা বিন্দু ছিলেন অনবদ্য। তার অভিনয়ে দৃঢ়তা ও সংযম চরিত্রটিকে আলাদা গুরুত্ব দিয়েছে। দোলন চরিত্রে সারিকার সংক্ষিপ্ত উপস্থিতিও চোখ এড়ায় না।

‘হেডলাইন’ সিরিজে আফসান আরা বিন্দু । ছবি: হইচই

একইভাবে শিশু শিল্পী রাই রাজন্যা ও অর্নীল বিরল স্বতঃস্ফূর্ত অভিনয়ে গল্পে প্রাণ সঞ্চার করেছে। তাদের কমিক টাইমিং এবং সহজাত অভিনয় আনন্দদায়ক।

সিরিজটির অন্যতম বড় চমক হিসেবে ক্লাইম্যাক্সে হাজির হন চঞ্চল চৌধুরী। অল্প সময়ের উপস্থিতিতেই তিনি গল্পের আবহকে নতুন মাত্রা দেন। অতিথি চরিত্রে তমা মির্জা ও ব্যাংক কর্মকর্তার ভূমিকায় সৈয়দ আহমেদ শাওকী স্বল্প উপস্থিতিতে নিজেদের ছাপ রেখেছেন।

‘হেডলাইন’ সিরিজে সারিকা সাবরিন । ছবি: হইচই

পরিচালক সালেহ সোবহান অনীম নির্মাণে অপ্রয়োজনীয় চমক কিংবা অতিরঞ্জিত অ্যাকশনের পথে হাঁটেননি; বরং তদন্তমূলক সাংবাদিকতার বাস্তবতা, তথ্য যাচাইয়ের জটিলতা এবং ক্ষমতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের ঝুঁকিকে তিনি বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করেছেন। ক্যামেরার ব্যবহার, সম্পাদনা এবং আবহসংগীত গল্পের উত্তেজনা ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। যদিও কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের আধিক্য ও শেষের পর্বে বর্ণনার গতি কিছুটা শ্লথ হয়ে যায়, তবুও সামগ্রিক অভিজ্ঞতাকে তা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করে না।

শেষ দৃশ্যের সংলাপ, ‘বিগ ব্রাদার ইজ স্টিল ওয়াচিং’ যেন ইঙ্গিত দেয় গল্পটি শেষ হয়নি; বরং প্রকৃত লড়াই এখনো চলমান। একই সঙ্গে এর মাধ্যমে দেওয়া হয়েছে নতুন কোনো যাত্রার ইঙ্গিত।

জিয়াউল ফারুক অপূর্বইয়াশ রোহানহইচইওটিটিওয়েব সিরিজসারিকা সাবরিনআফসান আরা বিন্দু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের