Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা হয়েছে: নিপুন রায়

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০০:০১
১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা হয়েছে: নিপুন রায়

কামুচান শাহ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নিপুন রায় চৌধুরী। ছবি: আগামীর সময়

গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তার দাবি, শিক্ষার্থীদের অটো পাসের সুযোগ দিয়ে দুর্বল করা হয়েছে শিক্ষার মান ও প্রতিযোগিতামূলক সক্ষমতাকে।

বুধবার (১ জুলাই) কেরানীগঞ্জের কামুচান শাহ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে ঢাকা-৩ আসনের অন্তর্ভুক্ত পাঁচটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এক হাজারটি করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, ‘একটি শিশু, একটি গাছ, আগামী দিনের ভবিষ্যৎ’।

নিপুন রায় চৌধুরী আরও বলেন, বর্তমান সরকারের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে শিক্ষা খাতকে এবং এ খাতেই রাখা হয়েছে সর্বোচ্চ বরাদ্দ। নিশ্চিত করা হয়েছে মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ। ভবিষ্যতে শিক্ষা কারিকুলামে ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক কর্মবাজারে দক্ষতার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।

তিনি জানান, জিডিপির ২ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মাল্টিমিডিয়াভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এর ফলে তথ্যপ্রযুক্তিনির্ভর যুগের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে শিক্ষার্থীরা গড়ে উঠবে।

মাদকবিরোধী অবস্থানের কথা তুলে ধরে নিপুন রায় বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ছাড়া এ সমস্যা থেকে মুক্তি সম্ভব নয়।

পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গাছ শুধু সবুজ পরিবেশ নিশ্চিত করে না, বিশুদ্ধ বাতাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।

তার ভাষ্য, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, শিল্পপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা এবং খালি জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে কামুচান শাহ স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত আইসিটি ক্লাসরুম উদ্বোধন করেন অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। এ সময় ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কেরানীগঞ্জবৃক্ষরোপণ কর্মসূচিনিপুন রায় চৌধুরী
    শেয়ার করুন:
    Advertisement
    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    advertiseadvertise