গত ১৭ বছরে সংসদ সদস্য ও মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছেন। এই মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।তিনি বলেছেন, ১৭ বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। মাদকের ছোবল থেকে বের করে আনতে হবে তরুণ সমাজকে।আজ সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, গাছের চারা ও সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্র...