Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

হাসান ইলিয়াছ, প্যারিস থেকে
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ২২:৪০
অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

সংগৃহীত ছবি

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী ও ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য ডানপন্থী প্রার্থী এদুয়ার ফিলিপ অভিবাসন নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নজুড়ে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তাঁর পরিকল্পনায় রয়েছে ‘শেনজেন লক’ চালু, জরুরি পরিস্থিতিতে আশ্রয় আবেদন স্থগিত এবং ফ্রান্সের মায়োত ও ফ্রেঞ্চ গায়ানায় কয়েক বছরের জন্য নতুন আশ্রয় আবেদন গ্রহণ বন্ধের প্রস্তাব।

ফিলিপের প্রস্তাবিত ‘শেনজেন লক’ ব্যবস্থার লক্ষ্য হলো ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্যদেশ যাতে এককভাবে বিপুলসংখ্যক অভিবাসীকে নিয়মিত বা বৈধতা দিতে না পারে, তা নিশ্চিত করা। নির্দিষ্ট সীমার বেশি অভিবাসীকে নিয়মিত করার আগে ইউরোপীয় পর্যায়ে অনুমোদনের ব্যবস্থা রাখার কথা বলেছেন তিনি।

সোমবার দেওয়া বক্তব্যে ফিলিপ বলেন, একটি দেশের সিদ্ধান্তের প্রভাব যেন পুরো শেনজেন অঞ্চলের ওপর না পড়ে, সে জন্য ইউরোপীয় পর্যায়ে অভিন্ন ব্যবস্থা প্রয়োজন।

সাম্প্রতিক সেউতা পরিস্থিতির পর ফিলিপ তাঁর এই প্রস্তাব সামনে আনেন। স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশের ঘটনা ইউরোপের সীমান্ত ও আশ্রয় ব্যবস্থাকে নতুন করে আলোচনায় এনেছে। ফিলিপের মতে, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইউরোপের বর্তমান ব্যবস্থায় আরও কঠোর ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।

আশ্রয় ব্যবস্থায়ও পরিবর্তন চান ফিলিপ। ইউরোপের কোনো সীমান্তে অস্বাভাবিক অভিবাসন চাপ বা ‘হাইব্রিড হামলা’ দেখা দিলে নতুন আশ্রয় আবেদন নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করার জন্য একটি ইউরোপীয় জরুরি ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন তিনি।

ফ্রান্সের মায়োত ও ফ্রেঞ্চ গায়ানার ক্ষেত্রেও তাঁর পরিকল্পনা কঠোর। এসব অঞ্চলে অভিবাসন চাপ কমাতে কয়েক বছরের জন্য নতুন আশ্রয় আবেদন গ্রহণ স্থগিত করার কথা বলেছেন তিনি।

অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের পাশাপাশি ফিলিপ বলেছেন, ফ্রান্সের অর্থনীতির প্রয়োজন অনুযায়ী বিদেশি কর্মীদের জন্য বৈধ অভিবাসনের সুযোগ থাকা প্রয়োজন। তবে যাদের ফ্রান্সে থাকার বৈধ অধিকার নেই, তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর ওপর জোর দিয়েছেন তিনি।

অভিবাসন ইস্যুতে ফিলিপের অবস্থানকে তাঁর ২০২৭ সালের নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। ফ্রান্সে অভিবাসন, সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ইতোমধ্যে রাজনৈতিক বিতর্কের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে।

তবে ফিলিপের প্রস্তাবিত ‘শেনজেন লক’ এখনো কোনো কার্যকর আইন নয়। এটি তাঁর রাজনৈতিক কর্মসূচির অংশ। বাস্তবায়ন করতে হলে ফ্রান্সের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর সমর্থন এবং প্রয়োজনীয় ইউরোপীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ফলে ফ্রান্সে এখনই ‘শেনজেন লক’ চালু হয়েছে এমন কোনো তথ্য নেই। আপাতত এটি এদুয়ার ফিলিপের প্রস্তাবিত অভিবাসন নীতির একটি অংশ।

ফ্রান্সসেউতা সংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের