Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ছাত্র আন্দোলনের জেরে ফ্রান্সের ৫০০ স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪২
ছাত্র আন্দোলনের জেরে ফ্রান্সের ৫০০ স্কুল বন্ধ ঘোষণা

আজ সোমবার ৫০০টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি: প্রতীকী

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে আজ সোমবার ৫০০টি উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে গতকাল রবিবার দিয়েছেন এ ঘোষণা।

শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে বলেছেন, যেসব স্কুলে নিরাপত্তার প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি, সেসব প্রতিষ্ঠানে বন্ধ রাখা হবে ক্লাস।

শিক্ষাব্যবস্থার মান নিয়ে গত সপ্তাহ থেকে ফ্রান্সে শুরু হয় নজিরবিহীন বিক্ষোভ। পরে তা রাজধানী প্যারিস ছাড়িয়ে মনপেলিয়ে, নঁত ও মার্সেইসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভের শুরু থেকে অন্তত ২৪টি স্কুলে আগুন দেওয়া বা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, অনেক স্কুলে রয়েছে শিক্ষক সংকট। শ্রেণিকক্ষগুলোতেও রয়েছে অতিরিক্ত শিক্ষার্থী। পাশাপাশি অনেক স্কুল ভবন হয়ে পড়েছে জরাজীর্ণ।

আরও পড়ুন

ফ্রান্সে ১৭৪৭ শিক্ষার্থী গ্রেপ্তার, ভাঙচুরের ক্ষতিপূরণ দিতে হবে অভিভাবকদের

০৩ অক্টোবর ২০২৬

গত শুক্রবার ফ্রান্সের বিচারমন্ত্রী জেরাল্ড দারমানাঁ জানিয়েছেন, দেশটির ৩ হাজার ৭০০ স্কুলের মধ্যে ৭৩৫টি প্রতিষ্ঠান কোনো না কোনোভাবে সহিংস বিক্ষোভে আক্রান্ত হয়েছে।

শিক্ষামন্ত্রী গেফ্রে জানিয়েছেন, শুক্রবারের মতো বিক্ষোভে সোমবারও ক্ষতিগ্রস্ত হতে পারে অনেক প্রতিষ্ঠান। সে বিবেচনায় নেওয়া হয়েছে বন্ধের সিদ্ধান্ত। তবে পর্যায়ক্রমে ক্লাস চালু করার আশ্বাস দিয়েছেন তিনি।

গেফ্রে অভিযোগ করেছেন, উগ্র বামপন্থীদের কিছু কর্মী শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে পড়েছেন। তারা আন্দোলনকে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গিয়ে চরম সহিংসতায় জড়াচ্ছেন।

তার ভাষ্য, এতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। বিক্ষোভে শিক্ষাসংশ্লিষ্ট অন্তত ৭৮ জন কর্মী আহত হয়েছেন। এটিকে নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন গেফ্রে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, শুক্রবার ১ হাজার ৭৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপির তথ্য অনুযায়ী, আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। তাদের প্রায় ৮৫ শতাংশই অপ্রাপ্তবয়স্ক।

শিক্ষার্থীরা আগামী মঙ্গলবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি, এমন অভিযোগ তুলে তারা আগামীকালের কর্মসূচি ঘোষণা করেছেন বলে জানিয়েছে এএফপি।

অবশ্য ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জানিয়েছেন, শিক্ষাখাত ও শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে সরকার আরও পদক্ষেপ নিচ্ছে।

‘এর মধ্যে ক্লাস চালু রাখা, স্কুলের অবকাঠামো উন্নত করা, স্কুলের দৈনন্দিন কার্যক্রম আরও ভালোভাবে পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্ল্যাটফর্মকে আরও স্বচ্ছ করার উদ্যোগ রয়েছে’, বলছিলেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ।

এ ছাড়া ক্ষয়ক্ষতির বিষয়ে দায়ীদের কাছ থেকেই এর খরচ আদায়ের লক্ষ্যে সরকারের ‘ভ্যান্ডাল-পে’ বিলের পর্যালোচনাও দ্রুত করার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভের ভেতরের চিত্র

০৪ অক্টোবর ২০২৬


ফ্রান্সশিক্ষা আন্দোলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা