ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে আজ সোমবার ৫০০টি উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে গতকাল রবিবার দিয়েছেন এ ঘোষণা।শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে বলেছেন, যেসব স্কুলে নিরাপত্তার প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি, সেসব প্রতিষ্ঠানে বন্ধ রাখা হবে ক্লাস।শিক্ষাব্যবস্থার মান নিয়ে গত সপ্তাহ থেকে ফ্রান্সে শুরু হয় নজিরবিহীন বিক্ষোভ। পরে তা রাজধানী প্যারিস ছাড়িয়ে মনপেলিয়ে, নঁত ও মার্সেইসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভের শুরু থেকে অন্তত ২৪টি স্কুলে আগুন দেও...