Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

জামাল মো. আবু নাছের, মাধবপুর (হবিগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৮:০৬
শেয়ার করুন:
‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

গৃহবধূ রেহেনা খাতুন

সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে বিপাকে পড়া হবিগঞ্জের মাধবপুরের গৃহবধূ রেহেনা খাতুন দেশে ফিরতে সরকারের সহযোগিতা চেয়েছেন। তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আকুতি জানিয়ে একটি ভিডিওবার্তা পাঠানো হয়েছে ‘আগামীর সময়’-এর কাছে। ভিডিওবার্তাটি রেহেনার বোন হেনা বেগম পাঠিয়েছেন। হেনা বেগমও বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

রেহেনা খাতুন মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কোনাবাড়ী মহল্লার বাসিন্দা। পরিবারের অভিযোগ, অভাব-অনটনের কারণে প্রায় দুই মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগয় উপজেলার লালপুর গ্রামের গিয়াস উদ্দিন নামে এক দালালের মাধ্যমে গৃহকর্মীর ভিসায় সৌদি আরবে যান রেহেনা। বর্তমানে তিনি জেদ্দার আলহাদা এলাকায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে আছেন।

হেনা বেগমের দাবি, সৌদি আরবে অবস্থানরত একটি এজেন্সির মাধ্যমে ১৬ হাজার রিয়ালের বিনিময়ে রেহেনাকে একটি বাসায় দেওয়া হয়েছে। সেখানে তাকে অতিরিক্ত কাজ করানো হচ্ছে, সময়মতো খাবার দেওয়া হচ্ছে না। পরিবারের সঙ্গে যোগাযোগ না করার জন্য তাকে ইন্টারনেট সংযোগও দেওয়া হয়নি। পরে কৌশলে রেহেনার কাছে পৌঁছানো ভিডিওবার্তাটি হেনা বেগম ‘আগামীর সময়’-এর কাছে পাঠান।

ভিডিওবার্তায় রেহেনা বলেন, তিনি সৌদি আরবের এজেন্সি অফিসের সঙ্গে যোগাযোগ করেছেন। দেশে পাঠানোর জন্য তারা তার কাছে সাড়ে তিন লাখ টাকা দাবি করেছে। ওই টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। রেহেনার ভাষ্য, এজেন্সির পক্ষ থেকে তাকে বলা হয়েছে, ‘আমি তোমাকে বিক্রি করে দিয়েছি। এরপর দায়দায়িত্ব আর আমি তোমাকে নিতে পারব না।’

ভিডিওতে রেহেনা আরও বলেন, আমি জীবন-মরণের সন্ধিক্ষণে রয়েছি। আমাকে নানামুখী চাপ ও কষ্ট দেওয়া হচ্ছে। আমি খুবই অসুস্থ, মনে হয় বাঁচব না। বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। আমি সরকারের কাছে আকুতি জানাই, আমাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।

রেহেনার স্বামী আলী আহমদ বললেন, বাংলাদেশের সৌদি দূতাবাসের কাছে আমার আকুল আবেদন, আমার স্ত্রীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। রেহেনাকে সৌদি আরবে পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট দালাল হিসেবে পরিবারের পক্ষ থেকে গিয়াস উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মোকন্দপুরের বামুটিয়া গ্রামে। অভিযোগের বিষয়ে গিয়াস উদ্দিন বললেন, কিছু খরচাপাতি দিলে তাকে আনিয়ে দেব। সৌদি আরব গেলেই তো আসা যায় না।

ঢাকার ফকিরাপুলের সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি জেনিয়া ওভারসিসের কর্মকর্তা হাসান মিয়া রেহেনা নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই নারী কোনো নির্যাতনের শিকার নন। দেশে ফিরতে হলে আমাদের খরচ দিতে হবে। শারীরিক অবস্থা খারাপ হলে আমাদের কিছু করার নেই।

রেহেনাকে দেশে ফিরিয়ে আনা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার স্বামী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপসহকারী পরিচালক মালেকা বেগম বললেন, যেহেতু আমাদের কাছে আবেদন এসেছে, আমরা সেটি বাংলাদেশ দূতাবাসে পাঠিয়ে খোঁজখবর নিয়ে দেখব। উদ্ধারের জন্য প্রয়োজনীয় চেষ্টা করব।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’