Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৩:১৪
সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

গ্রাফিকস: আগামীর সময়

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের ৯০ দশকের লুক মনে করিয়ে দিয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছেলে সুফিয়ান নাদিয়াদওয়ালা। সম্প্রতি মুম্বাইয়ে বাবা-মায়ের সঙ্গে তাকে দেখার পরই তার চেহারা ও স্টাইল নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু সাজিদ। সাজিদকে নিয়ে মুম্বাইয়ে বহু আলোচনা রয়েছে। সম্প্রতি সুফিয়ানকে মুম্বাইয়ে বাবা সাজিদ নাদিয়াদওয়ালা ও মা ওয়ার্দা খান নাদিয়াদওয়ালার সঙ্গে দেখা যায়। তারা ‘প্রেম কীতানু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অংশ নেন। অনুষ্ঠানের প্রবেশপথে সালমান খানের সঙ্গেও দেখা হয় সুফিয়ানের। সেই মুহূর্ত আরও বেশি নজর কাড়ে নেটিজেনদের।

সুফিয়ানের সালমানের মতো দেখতে লাগার বিষয়টি অবশ্য এবারই প্রথম আলোচনায় আসেনি। চলতি বছরের এপ্রিলেও তার কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তখনো অনেকেই তার চেহারা ও স্টাইলের সঙ্গে ৯০ দশকের সালমান খানের মিল খুঁজে পেয়েছিলেন।

আরও পড়ুন

লাইভে এসে নিজের শারীরিক অবস্থা জানালেন তানিয়া বৃষ্টি

০৪ অক্টোবর ২০২৬

সম্প্রতি নতুন করে সুফিয়ানের ছবি প্রকাশ্যে আসতেই সেই পুরনো আলোচনা আবারও শুরু হয়। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের কেউ তাকে সালমান খানের ‘ইয়ঙ্গার ভার্সন’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ সরাসরি লিখেছেন, ‘৯০ দশকের সালমান খান’। তার শারীরিক গঠন ও স্টাইল নিয়েও প্রশংসা করেছেন অনেকে।

এমনকি এক নেটিজেন মজা করে মন্তব্য করেছেন, সুফিয়ানকে নাকি স্বয়ং সালমান খানের চেয়েও বেশি সালমান খানের মতো মনে হচ্ছে। এসব মন্তব্যের পর সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে সুফিয়ানের ছবি ও ভিডিও।

সাজিদ নাদিয়াদওয়ালা ও ওয়ার্দা খান নাদিয়াদওয়ালার ছোট ছেলে সুফিয়ান। সাজিদ বলিউডের অন্যতম পরিচিত প্রযোজক। তবে সুফিয়ান আপাতত বাবার পথ অনুসরণ করে চলচ্চিত্রে অভিনয়ে আসছেন কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে সালমান খান বর্তমানে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম আসর নিয়ে ব্যস্ত রয়েছেন। সুফিয়ানকে ঘিরে নতুন এই আলোচনা অবশ্য তাকে আবারও সালমানের তরুণ বয়সের সঙ্গে তুলনার কেন্দ্রে নিয়ে এসেছে।

সূত্র-এএনআই 


সালমান খানসাজিদ নাদিয়াদওয়ালাসুফিয়ান নাদিয়াদওয়ালা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে