Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

নীরবে রুশ তেলের পথেই হাঁটল যুক্তরাজ্য

অ্যাসোসিয়েটেড প্রেস
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৯:৩৮
নীরবে রুশ তেলের পথেই হাঁটল যুক্তরাজ্য

এআই

মধ্যপ্রাচ্য সংকটে হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় যুক্তরাজ্যে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। এই সংকট থেকে জনগণকে কিছুটা সুরক্ষা দিতে এগিয়ে এলো ব্রিটিশ সরকার। নীরবে শিথিল হলো রুশ তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা।

ভারত ও তুরস্কের মতো তৃতীয় দেশে পরিশোধিত হয়ে জেট জ্বালানি ও ডিজেলে রূপান্তরিত রুশ তেল আমদানির অনুমতি দেওয়া হলো বুধবার।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানির দাম। আশঙ্কা তৈরি হয়েছে জেট জ্বালানি ঘাটতির।

যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রী ড্যান টমলিনসন বলছেন, ‘সীমিত সময়ের জন্য এবং একটি নির্দিষ্ট ইস্যু কেন্দ্র করে’ আনা হয়েছে এই পরিবর্তন।

২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। দেশটি মনে করে, তাদের দেওয়া নিষেধাজ্ঞা এখনও বিশ্বের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।

তবে পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান এমিলি থর্নবেরি বলেছেন, ইউক্রেনীয়রা ভীষণ হতাশ হবে এই পদক্ষেপে।

তিনি বলছিলেন, ইউক্রেনের মিত্রদের উচিত রুশ তেল খাতের ওপর চাপ ধরে রাখা, কারণ এটি ‘গুরুতরভাবে দুর্বল করে দিচ্ছে রাশিয়ার অর্থনীতিকে।’

রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্রও। সমুদ্রে থাকা রুশ তেলের চালান কেনার অনুমতি ছিল ৩০ দিনের। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সেই নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ আরও বাড়ান।

অপরদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জি-৭ জোটভুক্ত অন্য ধনী দেশের অর্থমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ‘রাশিয়ার ওপর কঠোর মূল্য চাপিয়ে যাওয়ার অটল অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করেছেন।

ইরান যুদ্ধযুক্তরাজ্যরাশিয়ানিষেধাজ্ঞা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার