প্রধান শিক্ষকের সংকট দেখা দিয়েছে বাগেরহাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয়। জেলার ৯টি উপজেলায় ১ হাজার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৭২টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। অর্থাৎ জেলার অর্ধেকেরও বেশি বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছাড়াই। এর মধ্যে ১৮৮টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে প্রধান শিক্ষকের কাজ।জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, মোড়েলগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি ১২৫টি বিদ্যালয়ে পদ শূন্য আছে প্রধান শিক্ষকের। রামপালে ৯২টি, বাগেরহাট সদরে ৮৫টি, শরণখোলায় ৮...