Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিরামপুরে প্রধান শিক্ষকশূন্য ৭৫ প্রাথমিক স্কুল, নৈশপ্রহরী নেই ১০০টিতে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৩
বিরামপুরে প্রধান শিক্ষকশূন্য ৭৫ প্রাথমিক স্কুল, নৈশপ্রহরী নেই ১০০টিতে

ছবি: আগামীর সময়

দিনাজপুরের বিরামপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা দিয়েছে প্রধান শিক্ষক সংকট। উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৫টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। একই সঙ্গে ১০০টি বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরি না থাকায় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৩৫ শতাংশ পদ সরাসরি নিয়োগ এবং ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করার বিধান রয়েছে। তবে সরাসরি নিয়োগ পাওয়া অনেক প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর তাদের শূন্যপদ পূরণ হয়নি।

অন্যদিকে আদালতে মামলা চলমান থাকায় ২০০৯ সাল থেকে সহকারী শিক্ষকদের পদোন্নতি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের উল্লেখযোগ্য সংখ্যক পদ শূন্য পড়ে আছে।

প্রধান শিক্ষক না থাকায় অনেক বিদ্যালয়ে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কাজ, একাডেমিক ব্যবস্থাপনা ও নিয়মিত কার্যক্রম পরিচালনায় চাপ তৈরি হচ্ছে। শিক্ষক নেতাদের মতে, বছরের পর বছর পদোন্নতি আটকে থাকায় অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকদের মধ্যে হতাশা বাড়ছে, যার প্রভাব পড়ছে বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশে।

আরও পড়ুন

পরিত্যক্ত ঘোষণার পরও সেই ভবনে চলছে চিকিৎসা, সংকট জনবলেও

৩০ সেপ্টেম্বর ২০২৬

এদিকে প্রধান শিক্ষক সংকটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কা। উপজেলার ১১৬টি বিদ্যালয়ের মধ্যে ১০০টিতেই নৈশপ্রহরী কাম দপ্তরির পদ শূন্য। ফলে রাতের বেলায় অধিকাংশ বিদ্যালয় অরক্ষিত থাকছে।

স্থানীয়দের অভিযোগ, এর সুযোগে বিভিন্ন বিদ্যালয় থেকে ল্যাপটপ, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম ও বৈদ্যুতিক ফ্যানসহ সরকারি সরঞ্জাম চুরির ঘটনাও ঘটছে। এতে সরকারি সম্পদের নিরাপত্তা যেমন প্রশ্নের মুখে পড়ছে, তেমনি ডিজিটাল শিক্ষা কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে চাকরি করা যোগ্য সহকারী শিক্ষকদের পদোন্নতি আটকে থাকায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। আইনি জটিলতার কারণে পদোন্নতি কার্যক্রম বন্ধ থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমেও এর প্রভাব পড়ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বলেন, সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় দীর্ঘদিন ধরে এ কার্যক্রম বন্ধ রয়েছে। শূন্যপদের তালিকা নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন হলে প্রধান শিক্ষক সংকটের সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

বিরামপুরপ্রধান শিক্ষকনৈশপ্রহরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব