Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রধান শিক্ষক নেই বাগেরহাটের ৬৭২ প্রাথমিক বিদ্যালয়ে

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:১৬
প্রধান শিক্ষক নেই বাগেরহাটের ৬৭২ প্রাথমিক বিদ্যালয়ে

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে বৈটপুব চিতলী সরকারি প্রথমিক বিদ্যালয়। ছবি: আগামীর সময়

প্রধান শিক্ষকের সংকট দেখা দিয়েছে বাগেরহাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয়। জেলার ৯টি উপজেলায় ১ হাজার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৭২টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। অর্থাৎ জেলার অর্ধেকেরও বেশি বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছাড়াই। এর মধ্যে ১৮৮টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে প্রধান শিক্ষকের কাজ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, মোড়েলগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি ১২৫টি বিদ্যালয়ে পদ শূন্য আছে প্রধান শিক্ষকের। রামপালে ৯২টি, বাগেরহাট সদরে ৮৫টি, শরণখোলায় ৮৩টি, মোল্লাহাটে ৭০টি, চিতলমারীতে ৬৭টি, মোংলায় ৫৪টি, ফকিরহাটে ৫০টি এবং কচুয়ায় ৪৬টি বিদ্যালয়ে এ পদ শূন্য রয়েছে।

প্রধান শিক্ষক না থাকায় এসব বিদ্যালয়ে প্রশাসনিক ও দাপ্তরিক কাজের পাশাপাশি নিয়মিত পাঠদানও সামলাতে হচ্ছে সহকারী শিক্ষকদের। এতে তাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে এবং পাঠদানে প্রয়োজনীয় সময় ও মনোযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মোড়েলগঞ্জ উপজেলার ২৮১ নাম্বার পূর্ব বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম জানিয়েছেন, বিদ্যালয়ে প্রায় ৯৬ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক রয়েছেন। প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি তাকেও নিয়মিত ক্লাস নিতে হচ্ছে।

রাবেয়া খানম আরও জানিয়েছেন, প্রধান শিক্ষক থাকলে প্রশাসনিক ও দাপ্তরিক কাজগুলো তিনি দেখভাল করতে পারতেন। তখন অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানে আরও বেশি মনোযোগ দিতে পারতেন। এখন অফিসের কাজ সামলানোর পাশাপাশি ক্লাস নিতে হচ্ছে, ফলে বাড়তি চাপ তৈরি হয়েছে।


আরও পড়ুন

উজিরপুরে ১১১ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

২২ আগস্ট ২০২৬

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরিফুল ইসলাম জানিয়েছে, তাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। শিক্ষকরাই ক্লাস নেওয়ার পাশাপাশি স্কুলের বিভিন্ন কাজ করেন। প্রধান শিক্ষক থাকলে শিক্ষকরা পড়াশোনায় আরও বেশি সময় দিতে পারবেন। দ্রুত একজন প্রধান শিক্ষক দেওয়ার দাবি তার।

অভিভাবক পলাশ শেখ বললেন, শিক্ষকরা আন্তরিকভাবে পড়ালেও প্রধান শিক্ষক না থাকায় তাদের ওপর অতিরিক্ত দায়িত্ব পড়ছে। দাপ্তরিক ও প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে অনেক সময় তাদের ব্যস্ত থাকতে হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় প্রভাব পড়তে পারে। তাই দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন।

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন আকতার জানিয়েছেন, জেলায় প্রধান শিক্ষকের বেশকিছু পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় বাড়তি চাপ তৈরি হচ্ছে। শূন্য পদ পূরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চলছে। অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের মধ্য থেকে যোগ্যদের চলতি দায়িত্ব দিয়ে কার্যক্রম সচল রাখা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, দ্রুত শূন্য পদগুলো পূরণ করা হলে বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে। শিক্ষক ও অভিভাবকরাও দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো দ্রুত পূরণের দাবি জানিয়েছেন।

প্রধান শিক্ষকপ্রাথমিক বিদ্যালয়বাগেরহাটশিক্ষক সংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি