মাদক কারবারে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তার ভাষ্য, মাদক প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদকের সঙ্গে যদি কোনো বিএনপি নেতাকর্মীও জড়িত থাকেন, তাকেও ছাড় দেওয়া হবে না।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলছিলেন তিনি।
তিনি বলেছেন, ‘বাংলাদেশ পুলিশের হাত এখনো অতটা দুর্বল হয়নি। সুতরাং আপনারা আপন...