Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৯
শেয়ার করুন:
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

গ্রাফিকস: আগামীর সময়

মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে নিজের ১৫ মাস বয়সী শিশুসন্তানকে অন্যের কাছে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোরেলগঞ্জে।

বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির মা উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ১৭ বছর বয়সী ওই তরুণীর প্রায় দুই বছর আগে চট্টগ্রামের হাসান চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়।

তাদের সংসারে জন্ম নেয় এক পুত্রসন্তান। শিশুটির নাম আলামিন। পরে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি বারইখালীতে ফিরে আসেন ওই তরুণী।

অভিযোগ রয়েছে, গত ১১ নভেম্বর বিকেলে নাছির শিকদারের স্ত্রী ও তরুণীর বাবা পলাশ শেখের সহযোগিতায় মোংলা এলাকার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

কী পরিস্থিতিতে বা কেন শিশুটিকে অন্যের কাছে হস্তান্তর করা হয়েছে, এতে কোনো আর্থিক লেনদেন ছিলো কি না জানতে চাইলে শিশুটির মা অভিযোগের সত্যতা স্বীকার করেন।

তার ভাষ্য, ‘শিশুর খাবার ও চিকিৎসার খরচ চালাতে না পারায় তিনি ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করেছেন।’

ঘটনার পর শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ জানিয়েছেন, তিনি এ ধরনের একটি খবর শুনেছেন। তার ভাষ্য, আগামীকাল সংশ্লিষ্টদের ডাকা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সন্তান বিক্রিবাগেরহাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার