Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাদক নির্মূলে এ বছর ২০ হাজার পুলিশ নিয়োগ : আইজিপি

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬
মাদক নির্মূলে এ বছর ২০ হাজার পুলিশ নিয়োগ : আইজিপি

রবিবার সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মাদক নির্মূলে চলতি বছর ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেবে সরকার। তবে একসঙ্গে এতসংখ্যক সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো পুলিশের নেই। এ জন্য নতুন প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আজ রবিবার সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বললেন, গত ১৭ বছরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বিভিন্ন এলাকায় মাদকের আখড়া গড়ে উঠেছে। মাদক নির্মূল করতে হলে রাজনৈতিক প্রভাব ও পৃষ্ঠপোষকতার বাইরে গিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি এর পেছনে থাকা প্রভাবশালীদেরও আইনের আওতায় আনতে হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপির স্পষ্ট বক্তব্য, গত দুই মাসে মাদকের কারণে তিনি ২৭ জন পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন। তিনি বললেন, ‘আপনারা আর কী চান? আগে ঘর পরিষ্কার হোক, তারপর আপনারা পরিষ্কার হবেন।’ মাদক ব্যবসা ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থেকে পুলিশ সদস্যদের দূরে থাকার আহ্বান জানান তিনি।

আইজিপি উল্লেখ করেন, বস্তিসহ বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার থাকলেও সেখানকার অধিকাংশ মানুষই ভালো। অল্প কিছু মানুষ মাদক ব্যবসা ও অপরাধের সঙ্গে জড়িত। কিছু ‘হোয়াইট-কলার’ অপরাধী রাজনৈতিক পরিচয় ও ক্ষমতা ব্যবহার করে দরিদ্র মানুষকে মাদকে আসক্ত করছে। প্রথমে বিনা মূল্যে মাদক সেবন করিয়ে তাদের আসক্ত করা হয়। পরে মাদক পরিবহন ও ব্যবসার কাজে তাদের ব্যবহার করা হয়। এভাবে মাদক ব্যবসায়ীরা নিজেদের অপরাধের নেটওয়ার্ক বিস্তৃত করছে।

দেশের উন্নয়নে কোনো শর্টকাট পদ্ধতি নেই উল্লেখ করে মো. আলী হোসেন ফকির বললেন, সরকার, প্রশাসন, পুলিশ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কে সরকারে আসবে, তা প্রশাসন বা কমিউনিটি পুলিশের ভাবনার বিষয় নয়। পুলিশের দায়িত্ব হলো আইন অনুযায়ী দায়িত্ব পালন করে দেশের শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়ানো তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। প্রধানমন্ত্রী ‘উই হ্যাভ এ প্ল্যান’ (আমাদের একটি পরিকল্পনা আছে) বললেও সেই পরিকল্পনার মধ্যে ষড়যন্ত্র খোঁজার প্রবণতা রয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

পুলিশ বাহিনীতে নিয়োগ ও চাকরি নিয়ে ছড়ানো গুজব প্রসঙ্গে আইজিপি স্পষ্ট করেন, ভালোভাবে দায়িত্ব পালন করলে চাকরি হারানোর ভয় নেই। তবে কেউ মাদক ব্যবসা বা অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে মাদক নির্মূলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের আগে নিজেদের অপরাধমুক্ত হতে হবে।

বাংলাদেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে শুধু শাসিত হওয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে উল্লেখ করে তিনি বললেন, দেশের স্বার্থকে সবার ওপরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিম ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

আইজিপিবাগেরহাটমাদক নির্মূলপুলিশ নিয়োগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া