Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৮:১৫
শেয়ার করুন:
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী

ছবি: আগামীর সময়

আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী তিনি এই দুই জেলায় একাধিক উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় খুলনা ও বাগেরহাটে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় আনা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করবেন।

এদিন সকাল ১০টায় মোংলা বন্দরে পৌঁছানোর পর সেখানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান এবং শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২টি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এ প্রকল্পে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে ৪৭৫ কোটি টাকা। এ ছাড়া চীনের অর্থায়ন থাকবে তিন হাজার ৫৯৩ কোটি টাকা। বন্দর এলাকার কর্মসূচি শেষে বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে বাগেরহাটে হযরত খানজাহান আলীর (র.) মাজার শরিফের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে জিয়ারত করবেন। দুপুর ১টা ১৫ মিনিটে মাজার শরিফ থেকে সড়কপথে খুলনা শহরের উদ্দেশে যাত্রা করে দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউজে পৌঁছাবেন এবং সেখানে কিছু সময় বিরতি নেবেন। এরপর বিকাল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিকাল সাড়ে ৪টায় হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিয়য়ক বৈঠকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সেভাবেই কাজ করছি। এরই মধ্যে রূপসার কুটির বটতলা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর আগমনের সড়ক পথগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে।

এসআরবি-৬-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকে এসআরবি-৬-এর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি এসআরবির বোম ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড কাজ করছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শতভাগ নিরাপত্তার আওতায় আনা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, খুলনায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ প্রতিটি মোড়ে পুলিশের চেক পোস্ট বসানোসহ টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করছে। পাশাপাশি পুলিশের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর খুলনায় প্রথম ও মোংলায় এটি তার দ্বিতীয় সফর। এর আগে গত ২২ অক্টোবর মোংলা ও সুন্দরবন পরিদর্শন করেন তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন উপলক্ষে প্রেসব্রিফিং

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন উপলক্ষে বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেসব্রিফিংয়ে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, নতুন কুঁড়ির আয়োজনের মাধ্যমে আগামীতে ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে। তরুণদের সঠিকভাবে পরিচালনা করতে পারলে তারা বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরতে পারবে। নতুন কুঁড়ির উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর এই প্রথম খুলনা সফরকে কেন্দ্র করে খুলনার মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আশা করা যায়, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে সারা দেশের মতো উন্নয়নের জোয়ার খুলনায়ও শুরু হবে। তিনি এরই মধ্যে আমাদের বন্ধ মিলগুলো খুলে দিয়ে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। খুলনাঞ্চলে শিল্পায়ন, গ্যাস ও বিদ্যুৎ সেক্টরের উন্নয়নেও তিনি ব্যবস্থা নিয়েছেন। মোংলা বন্দরের উন্নয়নের সঙ্গে খুলনার উন্নয়ন জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্দরটির উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, অতীতে খুলনা ‘স্পোর্টস সিটি’ হিসেবে পরিচিত ছিল, সে ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান প্রেসব্রিফিয়ে জানান, ‘নতুন কুড়ি’ দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে। যেখানে প্রথম আসরে রেজিস্ট্রেশনের সংখ্যা ছিল মাত্র এক লাখ ৬৮ হাজার। এবারের আসরে ১০টি ইভেন্ট থাকছে।

তিনি জানান, সরকার স্কুল-কলেজের মাঠ ছাড়াও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে। এ বছরই এক হাজার ইউনিয়নে এটি বাস্তবায়নের চেষ্টা করা হবে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নকাজ চলমান অর্থবছরে শুরুর বিষয়ে তিনি আশা ব্যক্ত করেন। এ ছাড়া খুলনা জেলা স্টেডিয়ামের অবশিষ্ট অংশে গ্যালারি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

প্রেসব্রিফিংয়ে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, কেডিএ’র চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কেডিএ’র চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নতুন সাজে সেজেছে খুলনা

মাত্র কয়েকদিন আগেও শিল্প, বন্দর ও বিভাগীয় নগরী খুলনা মহানগরী ছিল শ্রীহীন ও তীব্র যানজটের এক নগরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে খুলনা মহানগরীর সেই শ্রীহীন রূপ ঘুচে গেছে। অবৈধ সব স্থাপনা অপসারণ করে সড়ক দ্বীপে লাগানো হয়েছে ফুলের গাছ। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সড়কের ডিভাইডারে লেগেছে রঙের প্রলেপ। সবচেয়ে আকর্ষণীয়ভাবে সেজেছে নগরীর সরকারি প্রতিষ্ঠানের দেয়াল। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, মোংলা বন্দর, পাটকল– এ অঞ্চলের খ্যাতিমান বিজ্ঞানী, শিল্পী, ইতিহাস-ঐতিহ্যের গ্রাফিতি দেয়ালগুলোতে মুগ্ধতা ছড়াচ্ছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লাগানো সব তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে নেতাকর্মীদের লাগানো ফেস্টুনও। এবারই প্রথম সরকারপ্রধানের আগমনে যত্রতত্র তোরণ, ব্যানার-ফেস্টুন দেখা যাচ্ছে না। সেই স্থানে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সুসজ্জিত কাটআউট বাড়তি একটি আকর্ষণ তৈরি করেছে।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে খুলনা মহানগরীকে পরিচ্ছন্ন রাখতে ব্যানার-তোরণ দিয়ে না ঢেকে পরিবেশবান্ধব উপায়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে।

কেসিসি সূত্র জানায়, গত মধ্য অক্টোবর থেকেই নগরীর বিভিন্ন সড়কের পাশ ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। মাত্র ১২ দিনে সহস্রাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। সড়কদ্বীপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধনকারী গাছ। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় খুলনার সড়ক বিভাজকগুলো ভেঙে যায়। প্রায় দুই বছর পর সেগুলো নতুন করে সংস্কার ও রঙ করা হয়েছে।

এ ছাড়া খুলনা জেলা স্টেডিয়াম, রেলস্টেশন, হাদিস পার্ক ও সোসাইটি সিনেমা হলের দেয়ালে গ্রাফিতি আঁকা হয়েছে। দেয়ালের গ্রাফিতিতে সুন্দরবনের সবুজ প্রকৃতি, নদী আর বাঘের ছবি। অন্য দেয়ালে জুলাই আন্দোলনের প্রতিবাদী দৃশ্য। কোথাও লেখা ‘ওদের কে মারলি কেন?’, আবার কোথাও ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচে’ স্লোগান। কোনো দেয়ালে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি, কোথাও ইতিহাস-ঐতিহ্যের নানা অনুষঙ্গ। রঙতুলির নিপুণ আঁচড়ে দেয়ালগুলো যেন হয়ে উঠেছে একেকটি গল্পের ক্যানভাস। পথ চলতে গিয়ে এসব চিত্রকর্ম দেখে থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। শিশুদের চোখে-মুখে তৈরি হচ্ছে কৌতূহল, আর নগরবাসীর মনে জাগছে নতুন প্রত্যাশা। এ যেন ইট-পাথরের দেয়াল নয়, খুলনার গল্প বলার এক নতুন ক্যানভাস।

যে দেয়ালে একসঙ্গে জায়গা পেয়েছে সুন্দরবনের প্রকৃতি, জুলাইয়ের স্মৃতি, শ্রমিকের অধিকার, ইতিহাস-ঐতিহ্য আর নতুন প্রজন্মের জানার আগ্রহ। চিত্রকর্মের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে প্রকৃতি, প্রতিবাদ, মানুষের জীবনবোধ ও এই অঞ্চলের নিজস্ব পরিচয়। রঙতুলির ব্যতিক্রমী ছোঁয়ায় প্রতিদিনের চেনা খুলনা মহানগরী যেন নতুন করে জেগে উঠেছে।

প্রধানমন্ত্রীবাগেরহাটসফর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ