Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১৯ বছর পরও সিডরের ঝড়ের ভয় বাগেরহাটে

  • প্রভাব কাটিয়ে উঠতে পারেননি বাগেরহাট উপকূলের মানুষ
  • নতুন সংকট নদীভাঙন ও জলোচ্ছ্বাস
  • গৃহহীন মানুষ আশ্রয় নিচ্ছেন বাঁধ ও নদীর চরে
  • ঝুঁকিপূর্ণ এলাকায় নেওয়া হয়নি স্থায়ী ব্যবস্থা
শেখ সোহেল ও মহিদুল ইসলাম, বাগেরহাট
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০
শেয়ার করুন:
১৯ বছর পরও সিডরের ঝড়ের ভয় বাগেরহাটে

ঘূর্ণিঝড় সিডরের আঘাতের ১৯ বছর পেরিয়ে গেছে। কিন্তু বাগেরহাটের উপকূলীয় মানুষের জীবন থেকে মুছে যায়নি সেই দুর্যোগের ক্ষত। নদীভাঙনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, জোয়ারের পানিতে ডুবছে ঘরবাড়ি ও চলাচলের পথ। কোথাও সুপেয় পানির সংকট, কোথাও বেড়িবাঁধের বাইরে ঝুঁকি নিয়ে বসবাস করছে গৃহহীন পরিবার। মোংলার কানাইনগর থেকে শরণখোলার বলেশ্বর নদপাড়— সিডরের পরও নিরাপদ জীবনের নিশ্চয়তা পাননি হাজারো মানুষ। তাদের কাছে দুর্যোগের ক্ষত এখনো প্রতিদিনের বাস্তবতা।

২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। সরকারি হিসাবে, উপকূলীয় অঞ্চলে প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন-সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলা। সেখানে মারা যান ৯০৮ জন। দুবলার চরের শুঁটকিপল্লীতে নিখোঁজ জেলেদের হিসাব যুক্ত করে বেসরকারি হিসাবে বাগেরহাটে প্রাণহানির সংখ্যা প্রায় দুই হাজার। ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনের বিস্তীর্ণ অংশও।

দুর্যোগের পর শরণখোলা ও মোরেলগঞ্জের ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ৬২ কিলোমিটার উঁচু বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এর মধ্যে শরণখোলার বগী থেকে মোরেলগঞ্জের ফাঁসিয়াতলা পর্যন্ত বলেশ্বর নদের তীরে নির্মিত হয় প্রায় ২০ কিলোমিটার বাঁধ। কিন্তু বাঁধ হস্তান্তরের তিন বছরের মধ্যেই বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। নদীতীর রক্ষাবাঁধের প্রায় ২৫ কিলোমিটারের মধ্যে ১৩ কিলোমিটার এলাকায় মূল বাঁধেও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ফলে নতুন করে ঝুঁকিতে পড়েছে নদীপাড়ের জনপদ।

মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের পশুর নদের তীরবর্তী কানাইনগর গ্রামের বাসিন্দাদের কাছে সিডরের স্মৃতি এখনো দুঃস্বপ্নের মতো। সেদিন ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল, জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল বসতভিটা। ১৯ বছর পরও সেই দুর্ভোগের অবসান হয়নি। বরং পশুর নদের অব্যাহত ভাঙনে ক্রমেই ছোট হয়ে আসছে গ্রামটি। হারিয়ে যাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। আশ্রয়ণ প্রকল্প ও সরকারি ব্যারাকে আশ্রয় নিয়েও অনেক পরিবারের নিরাপত্তা নিশ্চিত হয়নি।

স্থানীয় বাসিন্দা তাসলিমা বেগমের ভাষায়, সিডরের সময় আশ্রয়কেন্দ্রে গিয়ে ফিরে দেখেন, তার ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। পরে সেই জায়গা মেরামত করে আবার বসবাস শুরু করেন। অন্য কোথাও যাওয়ার জায়গা নেই বলে এখনো সেখানেই থাকছেন। তার কথায়, ‘বন্যার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। বেড়িবাঁধটা ভালোভাবে করে দিলে এবং আমাদের দিকে একটু নজর দিলে ভালোভাবে থাকতে পারতাম।’

কানাইনগরের মতো শরণখোলার বলেশ্বর নদের তীরবর্তী মানুষের জীবনও নিরাপদ নয়। নদীভাঙনে বসতভিটা হারিয়ে শত শত পরিবার আশ্রয় নিয়েছে বেড়িবাঁধের ঢালে ও নদীর চরে। কারও ঘর নদীতে বিলীন হয়েছে, কারও শেষসম্বলটুকু এখনো ভাঙনের মুখে। বাঁধের ঢালে ব্লকের ওপর সারি সারি ছোট ঘর তুলে ঝুঁকি নিয়ে বসবাস করছে এসব পরিবার।

সিডরের পর বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও নদীভাঙন ঠেকাতে স্থায়ী সমাধান হয়নি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পালের ভাষ্য, সিডরে ক্ষতিগ্রস্ত শরণখোলার জন্য একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। তবে মোংলা এলাকায় এ মুহূর্তে তাদের কোনো চলমান প্রকল্প নেই, নতুন প্রকল্প প্রস্তাবও জমা দেওয়া হয়নি। কানাইনগর জেলেপল্লীতে চলতি অর্থবছরের মধ্যে কিছু তীর সংরক্ষণমূলক কাজ করে নদীভাঙন প্রতিরোধের চেষ্টা করা হবে।

‘বলেশ্বর নদের তীরের অধিক ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রাথমিক কাজ শুরু হয়েছে। শরণখোলার বগী এলাকায় প্রায় ৫০০ মিটার অংশে বালুভর্তি জিও ব্যাগ ও ব্লক ফেলার কাজ চলছে। তবে নদীতীরের আরও অনেক এলাকা ঝুঁকিতে রয়েছে। স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে প্রায় ৫০০ কোটি টাকা প্রয়োজন। এজন্য প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হবে’— বললেন জয়ন্ত পাল।

বাগেরহাটঘূর্ণিঝড়সিডরউপকূল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির