Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাগেরহাটে আঁধারে চলছে অতিথি পাখি শিকার

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৯:৫৫
শেয়ার করুন:
বাগেরহাটে আঁধারে চলছে অতিথি পাখি শিকার

সংগৃহীত ছবি

শীতের শুরুতেই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাগেরহাটের বিভিন্ন বিল ও জলাভূমিতে আশ্রয় নিতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি। শীতের তীব্রতা থেকে বাঁচতে আসা এসব পাখি এখন শিকারিদের টার্গেটে পরিণত হয়েছে। রাতের আঁধারে সাউন্ড বক্সে পাখির ডাক বাজিয়ে এবং কচুরিপানার পাতা দিয়ে তৈরি বিশেষ বাঁশির মাধ্যমে পাখির ডাক নকল করে ফাঁদ ও জাল পেতে চলছে শিকার।

চিতলমারী ও মোল্লাহাট উপজেলার কোদালিয়া ও কেন্দুয়া বিলসহ আশপাশের জলাভূমিতে সক্রিয় হয়ে উঠেছে শিকারিরা। প্রতিদিন রাতভর শিকার করা এসব অতিথি পাখি ভোরে চড়া দামে বিক্রি হচ্ছে। একশ্রেণির ভোজনরসিকের কাছে অতিথি পাখির মাংস এখন পছন্দের খাবার হয়ে উঠেছে।

আরও পড়ুন

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্ক

১৪ নভেম্বর ২০২৬

সরেজমিন চিতলমারী ও মোল্লাহাট উপজেলার কোদালিয়া ও কেন্দুয়া বিলসংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাতের আঁধারে চলছে অতিথি পাখি শিকারের প্রস্তুতি ও কার্যক্রম। সন্ধ্যার পর থেকেই শিকারিরা বিলের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। সাউন্ড বক্সে পাখির ডাক বাজানোর পাশাপাশি বিশেষ বাঁশি দিয়ে নকল ডাক তৈরি করে তারা। এসব ডাকে আকৃষ্ট হয়ে খাবারের সন্ধানে নির্দিষ্ট স্থানে আসা অতিথি পাখিরা আগে থেকে পেতে রাখা জাল ও ফাঁদে আটকা পড়ছে।

চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী, সাবোখালী, দানোখালী, কলিগাতী, রুইয়েরকূল, গোদাড়া, কাপুড়িয়া, সুরিগাতি, গাউলা, নলধা ও চান্দেরহাট এলাকাসহ কোদালিয়া ও কেন্দুয়া বিলে প্রতিরাতেই চলছে এ শিকার। শিকারিদের ফাঁদ ও জালে ধরা পড়ছে হাঁসজাতীয় পাখি, কালদিগুড়ি, বুরি, কালকুচসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। রাতভর শিকারের পর ভোর হলেই এসব পাখি বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা শিকারিদের কাছ থেকে চড়া দামে পাখি কিনে নিচ্ছেন। পরে হাতবদল হয়ে এসব পাখি পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম বলেন, রাত হলেই একশ্রেণির শিকারি বিলের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। তারা সাউন্ড বক্সে পাখির ডাক বাজায় এবং বিশেষ বাঁশি দিয়ে পাখির ডাক নকল করে। এতে খাবারের সন্ধানে থাকা অতিথি পাখিরা আকৃষ্ট হয়ে সেখানে এলে আগে থেকে পেতে রাখা জাল ও ফাঁদে আটকা পড়ে। এভাবে প্রতিরাতে অসংখ্য পাখি শিকার করা হচ্ছে।

আরও পড়ুন

ফুটপাতে ফেরেনি হকার দখলমুক্ত গ্রিন রোড

১৪ নভেম্বর ২০২৬

নির্মল মণ্ডল বলেন, প্রতিদিন রাতের আঁধারে অতিথি পাখি শিকার করা হচ্ছে। ভোর হলেই শিকার করা পাখি চড়া দামে বিক্রি হয়ে যায়। প্রকাশ্যেই এসব পাখি কেনাবেচা হলেও শিকার বন্ধ হচ্ছে না। এখনই প্রশাসন ও বন বিভাগ কঠোর ব্যবস্থা না নিলে একসময় কোদালিয়া ও কেন্দুয়া বিল অতিথি পাখিশূন্য হয়ে পড়বে।

কোদালিয়া এলাকার বাসিন্দা আতিয়ার রহমান বলেন, শিকারিরা রাতের আঁধারে সাউন্ড বক্সে পাখির ডাক বাজানোর পাশাপাশি কচুরিপানার পাতা দিয়ে তৈরি বিশেষ বাঁশি ব্যবহার করে। বিলের পানিতে থাকা ছোট ছোট শামুক, শাপলা ফল, মাছ ও পোকামাকড় খাওয়ার সময় পাখির নকল ডাক শুনে অতিথি পাখিরা নির্দিষ্ট স্থানে চলে আসে। এরপর আগে থেকে পেতে রাখা জাল ও ফাঁদে আটকা পড়ে। বর্তমানে এসব ফাঁদে সবচেয়ে বেশি ধরা পড়ছে হাঁসজাতীয় পাখি, কালদিগুড়ি, বুরি ও কালকুচসহ বিভিন্ন প্রজাতির পাখি।

তিনি আরও বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক অতিথি পাখি শিকার করা হলেও তা বন্ধে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। মাঝেমধ্যে অভিযান চালানো হলেও শিকার বন্ধ হচ্ছে না। এভাবে চলতে থাকলে একসময় এসব বিল থেকে হারিয়ে যেতে পারে অতিথি পাখির বিচরণ। পাখি সংরক্ষণে বন বিভাগ ও প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, অতিথি পাখি শিকারিদের কোনো ছাড় দেওয়া হচ্ছে না। গত মঙ্গলবার বিকালেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিলসংলগ্ন বিভিন্ন লোকালয়ে অভিযান চালানো হয়েছে। এ সময় অতিথি পাখি শিকারে ব্যবহৃত কয়েকশ ফাঁদ ও আট কেজি নাইলনের জাল উদ্ধার করে পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিলসংলগ্ন গ্রামের বাসিন্দাদের শিকারিদের বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

বাগেরহাটভোজনরসিকপাখিশিকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি