Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভারপ্রাপ্তের ভারে প্রাথমিক শিক্ষা

শরীফুল ইসলাম, চাঁদপুর
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:১১
ভারপ্রাপ্তের ভারে প্রাথমিক শিক্ষা

গ্রাফিকস: আগামীর সময়

চাঁদপুরের ১ হাজার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৪২টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক। অর্থাৎ জেলার প্রায় ৩৯ শতাংশ বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। একজন সহকারী শিক্ষককে একই সঙ্গে সামলাতে হচ্ছে শ্রেণিকক্ষে পাঠদান ও বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব। ফলে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান এবং বাড়ছে দাপ্তরিক চাপ, যা প্রাথমিক শিক্ষার স্বাভাবিক কার্যক্রমে তৈরি করছে অনিশ্চয়তা।

বিষয়টি শিকার করেছেন প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্টরাও। তারা বলছেন, আট উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়েই রয়েছে প্রধান শিক্ষক সংকট। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় সহকারী শিক্ষকদের দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব। একজন শিক্ষককে একসঙ্গে পালন করতে হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ফলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শ্রেণিকক্ষের পাঠদান— দুই ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ছে সমন্বয় করা।

জেলার মধ্যে প্রধান শিক্ষক সংকট সবচেয়ে প্রকট চরাঞ্চল অধ্যুষিত মতলব উত্তরে। এই উপজেলায় ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৭টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ বিদ্যালয় নিয়মিত প্রধান শিক্ষক ছাড়াই চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে উপজেলা পর্যায়ের জনবল সংকটও।

মতলব উত্তর উপজেলা শিক্ষা কর্মকর্তার পদটিও দীর্ঘদিন ধরে শূন্য। ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা দিয়ে চালানো হচ্ছে কাজ। একই সঙ্গে তিনটি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদও খালি। ফলে মাত্র দুজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দিয়ে তদারকি করতে হচ্ছে উপজেলার ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এতে বিদ্যালয় পরিদর্শন, প্রশাসনিক কাজ এবং শিক্ষার মান পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে চাপ তৈরি হয়েছে।

এই জনবল সংকটের প্রভাব বোঝা যায় উপজেলার শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করলেও। ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অবস্থিত এসব বিদ্যালয়ে অন্তত সাড়ে ২১ থেকে ২৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। উপজেলার চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয় বছর ধরে নেই প্রধান শিক্ষক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের ভাষায়, প্রাতিষ্ঠানিক কাজের জন্য তাকে প্রায়ই ব্যস্ত থাকতে হয়। এতে নিয়মিত ক্লাস পরিচালনা করা সম্ভব হয়ে ওঠে না।

একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন জেলার অন্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরাও। ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম মনে করেন, প্রধান শিক্ষক থাকলে শিক্ষার মান আরও ভালোভাবে এগিয়ে নেওয়া সম্ভব। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নিয়মিত শ্রেণি কার্যক্রমে প্রয়োজনীয় মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।

মতলব উত্তর উপজেলার মতো দক্ষিণেও প্রধান শিক্ষক সংকট প্রকট। এই উপজেলায় ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪০টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। প্রধান শিক্ষক না থাকায় একজন শিক্ষকের ওপর বাড়তি দায়িত্বই পড়ছে না; বিদ্যালয়ের নেতৃত্ব ও অ্যাকাডেমিক ব্যবস্থাপনায়ও ঘাটতি তৈরি হচ্ছে।

প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও বিষয়টিকে দীর্ঘদিনের সমস্যা হিসেবে দেখছেন। মতলব উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি দেওয়ান আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দিন বলেছেন, ‘প্রধান শিক্ষক স্বল্পতার কারণে দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম।’ তার তথ্য অনুযায়ী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার আটটি পদ সৃষ্টি হওয়ার কথা থাকলেও পদ রয়েছে পাঁচটি। এর মধ্যে তিনটিই দীর্ঘদিন ধরে শূন্য।

প্রধান শিক্ষক সংকটের পেছনে নিয়োগ ও পদোন্নতি-সংক্রান্ত জটিলতাও রয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মো. জাকির হোসেনের ভাষ্য, ‘প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক থাকা জরুরি। প্রধান শিক্ষক না থাকলে সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়। এতে তিনি প্রশাসনিক দায়িত্বও যথাযথভাবে পালন করতে পারেন না, আবার ব্যাহত হয় নিয়মিত পাঠদানও।’

তবে দীর্ঘদিনের এই সংকট কাটাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জাকির হোসেনের দাবি, মন্ত্রণালয় থেকে প্রধান শিক্ষক পদে গ্রেডেশন তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়ার পর শূন্য পদ পূরণের কার্যক্রম শুরু হবে।

নিয়োগের এই প্রক্রিয়ার সঙ্গে পদোন্নতির বিষয়টিও যুক্ত। মতলব উত্তর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জামাল হোসেন জানিয়েছেন, সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে ৬৫ শতাংশ প্রধান শিক্ষক নিয়োগের সুযোগ রয়েছে। তবে এ নিয়ে দীর্ঘদিন আইনি জটিলতা থাকায় বন্ধ ছিল নিয়োগ কার্যক্রম। এখন অবসান হয়েছে সেই জটিলতার।

তার আশা, আইনি জটিলতা কেটে যাওয়ায় অচিরেই প্রধান শিক্ষক সংকটের সমাধান হবে। তবে যতদিন পর্যন্ত শূন্য পদ পূরণ না হচ্ছে, ততদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ওপর বাড়তি দায়িত্বের চাপ থেকেই যাচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা বিভাগও দ্রুত সংকট নিরসনের আশা করছে। ‘প্রধান শিক্ষকদের গ্রেডেশন তালিকা প্রস্তুতের কাজ চলছে। আগামী তিন মাসের মধ্যে শূন্য পদগুলো পূরণের কার্যক্রম শেষ করা সম্ভব হবে’— বললেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন।

প্রাথমিক শিক্ষাচাঁদপুরপ্রধান শিক্ষক
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    সালতার পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

    সালতার পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:৪৬

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ০৯ আগস্ট ২০২৬, ০২:১৯

    ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল!

    ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল!

    ০৯ আগস্ট ২০২৬, ০২:১৭

    বাংলাদেশ থেকে যাচ্ছে  যন্ত্রাংশ-প্রকৌশলী দল

    বাংলাদেশ থেকে যাচ্ছে যন্ত্রাংশ-প্রকৌশলী দল

    ০৯ আগস্ট ২০২৬, ০২:৪৮

    ছয় বছরে মোটরসাইকেল  দুর্ঘটনায় মৃত্যু ১৫ হাজার

    ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু ১৫ হাজার

    ০৯ আগস্ট ২০২৬, ০২:৪৪

    advertiseadvertise