Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মোরেলগঞ্জ

শিক্ষার্থীদের ‘মাদকাসক্ত’ ও ‘কিশোর গ্যাং’ বলায় প্রধান শিক্ষকের অপসারণ দাবি

মোরেলগঞ্জ (বাগেরহাট ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ২০:০৪
শিক্ষার্থীদের  ‘মাদকাসক্ত’ ও  ‘কিশোর গ্যাং’ বলায় প্রধান শিক্ষকের অপসারণ দাবি

ছবি: আগামীর সময়

বাগেরহাটের মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

আজ রবিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ব্যানার সহকারে স্কুল আঙিনা ও পার্শ্ববর্তী সড়কে বিক্ষোভ মিছিল করেছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান শিক্ষার্থীদের ‘মাদকাসক্ত’ এবং ‘কিশোর গ্যাং’ বলেছেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তিনি বিদ্যালয় পরিচালনা করছেন। এ ঘটনায় তার পদত্যাগ চেয়েছে শিক্ষার্থীরা। এ ঘটনায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়টি পরিদর্শন করেছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিম হোসেন বলেন, প্রধান শিক্ষকের পদত্যাগসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীরা আজ ক্লাস বর্জন করে মিছিল-সমাবেশ করেছে। এর আগেও তারা কয়েক দফা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের পদত্যাগের দাবিতে গত ১ অক্টোবর শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। সেদিন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠান এবং তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ তদন্ত করে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে। আশ্বাসের পরও কার্যকর ব্যবস্থা না হওয়ায় আবারো আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি। কী কারণে শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে আন্দোলন করছে আমার জানা নেই। তবে আমার একটি বিরোধীপক্ষ শিক্ষার্থীদের উসকে দিচ্ছে।

মোড়েলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আখতারুজ্জামানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কমিটি খুব শিগগিরই তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির সমাধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোরেলগঞ্জপ্রধান শিক্ষকঅপসারণ দাবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা