বাগেরহাটের মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।আজ রবিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ব্যানার সহকারে স্কুল আঙিনা ও পার্শ্ববর্তী সড়কে বিক্ষোভ মিছিল করেছে।আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান শিক্ষার্থীদের ‘মাদকাসক্ত’ এবং ‘কিশোর গ্যাং’ বলেছেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তিনি বিদ্যা...