Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

হরমুজ

হরমুজের ঝুঁকিতে তেলের নতুন ভরসা ওমান
হরমুজের ঝুঁকিতে তেলের নতুন ভরসা ওমান
হরমুজের সরু জলপথে একটি ট্যাঙ্কারের যাত্রা থমকে গেলে তার ঢেউ শুধু পারস্য উপসাগরেই আটকে থাকে না। বদলে যায় তেলের দাম, জাহাজভাড়া, সরবরাহের সময়সূচি, এমনকি হাজার মাইল দূরের বাজারের হিসাবও। সেই ঝুঁকিই এবার ওমানের আরব সাগরঘেঁষা দুকমকে এনে দিয়েছে নতুন গুরুত্ব। উপসাগরীয় দেশগুলো যখন হরমুজের ওপর নির্ভরতা কমানোর পথ খুঁজছে, তখন আরও বেশি তেল নিজের উপকূলে ধরে রাখার প্রস্তুতি নিচ্ছে মাসকাট।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান ওকিউ দুকম বন্দরে অপরিশ...
মধ্যপ্রাচ্য•২ দিন আগে
নভেম্বর পর্যন্ত কাতারের এলএনজি পাচ্ছে না বাংলাদেশ
নভেম্বর পর্যন্ত কাতারের এলএনজি পাচ্ছে না বাংলাদেশ
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ স্থগিতের সময় আরও বাড়িয়েছে কাতারের জ্বালানি কোম্পানি কাতার এনার্জি। এ ছাড়া পাকিস্তানের ক্রেতাদেরও নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ না দেওয়ার কথা জানানো হয়েছে।কাতার এনার্জি ইতালির জ্বালানি কোম্পানি এডিসনকেও ডিসেম্বরের শুরু পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না বলে জানিয়েছে। এডিসন জানিয়েছে, নতুন করে আরও ছয়টি এলএনজি চালান বাতিল করা হয়েছে। এতে কাতার থেকে না পাওয়া মোট চালানের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টিতে।যুক্তরাষ্ট্র-ইর...
মধ্যপ্রাচ্য•৪ দিন আগে
হরমুজ পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি ইরানের
হরমুজ পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি ইরানের
শত্রুপক্ষের কথাবার্তা যা-ই হোক, হরমুজ প্রণালি ইরানের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি।সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ওমান সাগরের উত্তর অংশ ও হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে ইরান কঠোরভাবে নিয়ন্ত্রণ বজায় রাখছে। কাউকেই সেখান দিয়ে পার হতে দেওয়া হচ্ছে না।সাইয়ারির দাবি, হরমুজের পশ্চিমাঞ্চল, পুরো প্রণালি ও পারস্য উপসাগর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর নিয়ন্ত্রণে। আর হরমুজের পূর্বাঞ্চল ও ভারত মহাসাগরের উত্...
মধ্যপ্রাচ্য•৫ দিন আগে
হরমুজ থেকে ব্রিটিশ ইহুদি প্রসঙ্গ: জাতিসংঘে উদ্বেগের তালিকা ব্রিটেনের
হরমুজ থেকে ব্রিটিশ ইহুদি প্রসঙ্গ: জাতিসংঘে উদ্বেগের তালিকা ব্রিটেনের
নিউইয়র্কে জাতিসংঘের আলো ঝলমলে কূটনৈতিক মঞ্চ। বাইরে পতাকার সারি, ভেতরে যুদ্ধ থামানোর আলোচনা। সেই আবহেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সামনে বসে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়ে দিলেন, কূটনীতির দরজা খোলা থাকতে পারে, কিন্তু ব্রিটিশ মাটিতে ভয় দেখানো বা হুমকির কোনও জায়গা নেই।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিবিসি ও আইটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরাঘচির সঙ্গে মুখোমুখি বৈঠক করেন মিলিব্যান্ড। সেখানে তিনি বলেন, ব্রিটেন “ভ...
ইউরোপ•৬ দিন আগে
হরমুজে ড্রোন ঠেকাতে এবার লেজার অস্ত্র আমেরিকার
হরমুজে ড্রোন ঠেকাতে এবার লেজার অস্ত্র আমেরিকার
মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের হিসাব বদলাচ্ছে এক অদৃশ্য আলোর রেখা। যে ড্রোন নামাতে এত দিন লাখ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র ছুড়তে হতো, সেটিকেই এখন কয়েক সেকেন্ড ধরে উত্তপ্ত করে আকাশ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে মার্কিন বাহিনী। আরও বিস্ময়কর, সেই অস্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে ভিডিও গেমে পরিচিত এক্সবক্স কন্ট্রোলারের পরিবর্তিত সংস্করণ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে উচ্চক্ষমতার লেজার অস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের যুদ্ধ দফতরের বক্তব্য অনুয...
যুক্তরাষ্ট্র•৬ দিন আগে
যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রূপরেখায় কী আছে?
যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রূপরেখায় কী আছে?
সাত দিনের মধ্যে যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে একটি রূপরেখা দিয়েছে ইরান। এমনটাই জানিয়েছে তেহরান। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কাতার দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান করছে।অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ওয়াশিংটন প্রস্তাবটি গ্রহণ করলেই সময়সীমা শুরু হতে পারে।নিউইয়র্কে কাতারের মধ্যস্থতায় চলা পরোক্ষ যোগাযোগকে দুই পক্ষই ইতিবাচকভাবে বর্ণনা করেছে। তবে যুদ্ধ প্রায় সাত মাসে গড়ালেও কোনো পক্ষই কূটনৈতিক...
মধ্যপ্রাচ্য•৭ দিন আগে
জ্বালানি তেলের দাম কমে ১০০ ডলারের ওপর
জ্বালানি তেলের দাম কমে ১০০ ডলারের ওপর
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপর উঠেছে। তবে গতকাল বৃহস্পতিবার সকালে দাম কিছুটা কমেছে। সর্বশেষ হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৮ ডলারে নেমেছে। আগের দিন ব্রেন্টের দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৮ ডলারে উঠেছিল। যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআইর দামও ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৯২ দশমিক ১৬ ডলারে দাঁড়ায়। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সর্বশেষ পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারী...
বাণিজ্য•৮ দিন আগে
দুই প্রণালির আগুনের আঁচ দেশের জ্বালানিতে
দুই প্রণালির আগুনের আঁচ দেশের জ্বালানিতে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন দুই সমুদ্রপথ ঘিরে। একদিকে হরমুজ, অন্যদিকে বাব আল-মান্দেব। দুটিই বিশ্ব জ্বালানি বাণিজ্যের প্রাণকেন্দ্র, দুটিতেই এখন অনিশ্চয়তা। আর এ দুই সংকটের ঢেউ এসে লাগছে বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতির গায়ে। যুদ্ধ যত দীর্ঘ হবে, বিশ্ব জ্বালানি বাজারের অনিশ্চয়তা তত দীর্ঘস্থায়ী হবে। স্বল্পমেয়াদে মজুদ ব্যবস্থাপনা ও বিকল্প উৎস খোঁজার পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি-উৎসের বৈচিত্র্য আনাই এখন সবচেয়ে বাস্তবসম্মত পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাত মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায...
জাতীয়•২০ দিন আগে
‘অস্তিত্বের লড়াইয়ে’ ইরান, মার্কিন অবরোধের জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি
‘অস্তিত্বের লড়াইয়ে’ ইরান, মার্কিন অবরোধের জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি
ধ্বংসস্তূপের মধ্যেও যে জাতি দাঁড়িয়ে থাকার বার্তা দেয়, তার কাছে যুদ্ধ শুধু অস্ত্রের হিসাব নয়, এটি বেঁচে থাকার লড়াই। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এমনই বার্তা দিচ্ছে ইরান। মার্কিন অবরোধ ও সামরিক অভিযানের মুখে তেহরানের ঘোষণা, তারা নতি স্বীকার করবে না। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ ও যুক্তরাষ্ট্র-সম্পর্কিত জাহাজকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে তারা।“ইরান এখন একটি অস্তিত্বের যুদ্ধে রয়েছে”, বলেছেন দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্...
মধ্যপ্রাচ্য•এক মাস আগে
রেকর্ড দামে ডিজেল, ইরান যুদ্ধের ধাক্কা মার্কিন অর্থনীতিতে
রেকর্ড দামে ডিজেল, ইরান যুদ্ধের ধাক্কা মার্কিন অর্থনীতিতে
যুদ্ধের আগুন এবার আমেরিকার জ্বালানি পাম্পেও। ইরানকে ঘিরে চলমান সংঘাত, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের সংকটে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম উঠে গেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। শুক্রবার জাতীয় গড় দাম দাঁড়িয়েছে প্রতি গ্যালন ৫ দশমিক ৮৫ ডলার—রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ২০২২ সালের জুনে তৈরি আগের রেকর্ডও ছাড়িয়ে গেছে।শুধু ডিজেল নয়, পেট্রোলের দামও ঊর্ধ্বমুখী। লেবার ডে ছুটির সপ্তাহান্তে নিয়মিত গ্যাসোলিনের জাতীয় গড় দাম প্রায় ৪ দশমিক ১৪ ডলার প্রতি গ্যালনে পৌঁছেছে। ফলে ছুটি...
যুক্তরাষ্ট্র•এক মাস আগে
হরমুজে বাংলাদেশি জাহাজকে বাধা দেওয়া হবে না
হরমুজে বাংলাদেশি জাহাজকে বাধা দেওয়া হবে না
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী বাংলাদেশি জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না। গতকাল বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ইরানের রাষ্ট্রদূত বললেন, এলএনজি বহনকারী বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার মুখোমুখি হবে না। মক্কা প্যাক্টের সদস্য রাষ্ট্রগুলোর জাহাজও এই গুরুত্বপূর্ণ ন...
জাতীয়•এক মাস আগে
ট্রাম্পের ‘খোলা’ হরমুজে হাতে গোনা জাহাজ
ট্রাম্পের ‘খোলা’ হরমুজে হাতে গোনা জাহাজ
এক পক্ষ বলছে, আলোচনার টেবিলই এখন খালি। অন্য পক্ষ বলছে, কথা বলার দরজা বন্ধ নয় কিন্তু মাথা নত করে নয়। আর এই দুই অবস্থানের মাঝখানে আটকে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি-রুট হরমুজ প্রণালি। ইরানের সঙ্গে এখন কোনো আলোচনা চলছে না, নতুন কোনো বৈঠকও নির্ধারিত নেই, তা মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার দাবি, হরমুজ প্রণালি খোলা এবং সচল। তেহরান অবশ্য সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র জুনের অন্তর্বর্তী সমঝোতার শর্ত না মানা পর্যন্ত ওই জলপথ স্বাভাব...
মধ্যপ্রাচ্য•এক মাস আগে
দুই লড়াই সামলাতে নিরাপত্তা কাঠামো বদল ইরানে
দুই লড়াই সামলাতে নিরাপত্তা কাঠামো বদল ইরানে
বাইরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ যুদ্ধের আশঙ্কা, ভেতরে মূল্যস্ফীতি আর জীবনযাত্রার চাপে আবারও জনবিক্ষোভের ভয়। দুই দিকের এই চাপ সামলাতে ইরানের নিরাপত্তা কাঠামো যেন নতুন করে সাজাচ্ছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ক্ষমতায় আসার প্রায় ছয় মাস পর গত ১০ ও ১১ আগস্টের ধারাবাহিক নিয়োগে সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ পদগুলোয় ফিরিয়ে আনা হয়েছে ইরান-ইরাক যুদ্ধের অভিজ্ঞ, বিপ্লবী গার্ডঘনিষ্ঠ একদল কট্টরপন্থী কর্মকর্তাকে। বিশ্লেষকদের মতে, এই রদবদলের বার্তা স্পষ্ট, তেহরান এখন শুধু পরবর্তী সমঝোত...
মধ্যপ্রাচ্য•এক মাস আগে
ইরানের নিয়ন্ত্রণেই রয়েছে হরমুজ
ইরানের নিয়ন্ত্রণেই রয়েছে হরমুজ
হরমুজ প্রণালি ‘ইরানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায়’ রয়েছে। এমনটাই বৃহস্পতিবার দাবি করেছেন ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের সদ্য নিয়োগ পাওয়া প্রধান হোসেইন তাইয়েব। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কৌশলগত গুরুত্বপূর্ণ এ জলপথের ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে।হোসেইন তাইয়েব বলেছেন, হরমুজ প্রণালিতে আরেকটি যুদ্ধ শুরু করে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের আঞ্চলিক জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইরানের বিমানবাহিনী বা নৌবাহিনী নেই—এমন দাবি করেও যুক...
মধ্যপ্রাচ্য•২ মাস আগে
হরমুজ বন্ধ থাকলে ব্রিটেনের প্রবৃদ্ধি নামতে পারে ০.৩ শতাংশে
হরমুজ বন্ধ থাকলে ব্রিটেনের প্রবৃদ্ধি নামতে পারে ০.৩ শতাংশে
ইরান যুদ্ধ দীর্ঘ হলে এবং হরমুজ প্রণালি চলতি বছরের শেষ পর্যন্ত কার্যত বন্ধ থাকলে আগামী বছর প্রায় থমকে যেতে পারে ব্রিটেনের অর্থনীতি। এমনই উদ্বেগজনক হিসাব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ও অর্থমন্ত্রী জন হিলিকে। বুধবার এই অভ্যন্তরীণ পূর্বাভাসের খবর প্রথম প্রকাশ্যে আসে। দেশটির ট্রেজারি সূত্র নিশ্চিত করেছে, সবচেয়ে খারাপ কিন্তু বাস্তবসম্ভব পরিস্থিতি ধরে করা ওই মডেলিংয়ে ২০২৭ সালে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র ০.৩ শতাংশে নেমে আসতে পারে। তবে বার্নহ্যাম ও হিলিকে ঠিক কোন দিন এই ব্রিফ...
ইউরোপ•২ মাস আগে
হরমুজ আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরানের নতুন শর্ত, পরিণতি কী?
হরমুজ আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরানের নতুন শর্ত, পরিণতি কী?
যুদ্ধ থামানোর কথা ছিল, কিন্তু শান্তির টেবিলে বসে যুক্তরাষ্ট্র ও ইরান যেন উল্টো একে অন্যের সামনে আরও বড় হিসাবের খাতা খুলে বসেছে। পাঁচ মাসের যুদ্ধের পর আলোচনার কেন্দ্রে এখন একটি সরু জলপথ। হরমুজ প্রণালি। এই পথ খুলবে কি না, তার সঙ্গে জড়িয়ে গেছে ক্ষতিপূরণ, অবরোধ, নিষেধাজ্ঞা, সামরিক বাহিনী প্রত্যাহার এমনকি বহু পুরনো সংঘাতের দায়ও। যুক্তরাষ্ট্র চাইছে ইরানকে বিভিন্ন প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য অর্থ দিতে। আর ইরানের দাবি, আগে বন্ধ করতে হবে মার্কিন হুমকি ও হামলা, তুলে নিতে হবে নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞা এবং ফেরত...
মধ্যপ্রাচ্য•২ মাস আগে
পাকিস্তান উপকূলে জাহাজে মার্কিন হামলা, হরমুজ ‘পুরো নিয়ন্ত্রণের’ দাবি
পাকিস্তান উপকূলে জাহাজে মার্কিন হামলা, হরমুজ ‘পুরো নিয়ন্ত্রণের’ দাবি
যুদ্ধবিরতির পর কিছুটা স্তিমিত হয়েছিল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত। কিন্তু হরমুজ প্রণালির জলপথে আবারও ছুটল মার্কিন ক্ষেপণাস্ত্র। ইরানের বন্দরের দিকে এগিয়ে যাওয়ার অভিযোগে পাকিস্তানে উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর দাবি, জাহাজটি ইরানের ওপর আরোপ করা নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করছিল। আর ঠিক এমন সময়েই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ‘পুরো নিয়ন্ত্রণ’ এখন যুক্তরাষ্ট্রের হাতে। হরমুজ ঘিরে নতুন এই উত্তেজনার প্রভাব এরই মধ্যে...
মধ্যপ্রাচ্য•২ মাস আগে
হরমুজের চাবি কার হাতে?
হরমুজের চাবি কার হাতে?
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অগ্রগতির দাবি কাতারের; প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ চায় তেহরান, হরমুজ এড়িয়ে তেল পাঠানোর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো যুদ্ধ থামানোর আলোচনা চলছে এক দিকে, অন্য দিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন শক্তির লড়াই। পাঁচ মাসের যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথটি প্রায় অচল। সেই সঙ্কট কাটাতে কাতার, ওমান ও পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা যেমন তুঙ্গে, তেমনই হরমুজ এড়িয়ে তেল ও গ্যাস রপ্তানির নতুন পথ তৈরির দৌড়ও...
মধ্যপ্রাচ্য•২ মাস আগে
আর কতদিন হরমুজকে হাতিয়ার বানাতে পারবে ইরান?
আর কতদিন হরমুজকে হাতিয়ার বানাতে পারবে ইরান?
এ আশঙ্কাই গোটা বিশ্বের। তবে যুদ্ধের পাঁচ মাস দেশটির শাসকদের শিখিয়েছে, তাদের হাতে আগে থেকেই ছিল একটি শক্তিশালী অস্ত্র। ভৌগোলিক অবস্থান এবং সামরিক শক্তি তাদের হরমুজ প্রণালির ওপর এনে দিয়েছে একচ্ছত্র আধিপত্য। এই পথেই পরিবাহিত হয় বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)। গুরুত্বপূর্ন এ প্রনালী বন্ধ করে দেওয়ার ক্ষমতাই ইরানের নেতাদেরকে সুযোগ করে দিয়েছে তাদের শত্রুদের ওপর প্রভাব বিস্তারের ।ইরানের শত্রুরা আশা করছে হরমুজ শেষ পর্যন্ত একটি ক্ষয়িষ্ণু বা নিঃশেষ হয়ে যাওয়া সম্পদে...
মধ্যপ্রাচ্য•২ মাস আগে
সুয়েজে আঘাত এলে থমকে যাবে বিশ্ববাণিজ্য?
সুয়েজে আঘাত এলে থমকে যাবে বিশ্ববাণিজ্য?
হরমুজ প্রণালীতে অচলাবস্থা, বাব আল-মান্দেবে হুথিদের হুমকি–আর তার পরেই মিশরের দামিয়েত্তা বন্দরে নজিরবিহীন ড্রোন হামলা। পশ্চিম এশিয়ায় বিস্তৃত হতে থাকা ইরান যুদ্ধের অভিঘাত এ বার কি সুয়েজ খাল পর্যন্ত পৌঁছতে চলেছে? মিশরের অর্থনীতি ও বিশ্ববাণিজ্যের অন্যতম প্রধান ধমনীকে ঘিরে সেই আশঙ্কাই ক্রমশ বাড়ছে।গত ২৯ জুলাই ভূমধ্যসাগরঘেঁষা দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলায় একটি মার্কিন মালিকানাধীন ভাসমান গ্যাস সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট এবং একটি গ্রিক মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে আগুন ধরে যায়। অগ্ন...
মধ্যপ্রাচ্য•২ মাস আগে